****
ভাল বন্ধু হচ্ছে তারাই যারা আপনার ঘোর বিপদের সময় কাছে থাকে।
আপনি তাদের চিনবেন কি করে।
আপনার বিবাহের ছবি গুলি দেখে নিন।
******
একটি ছোট ছেলে রাস্তায় দাড়িয়ে কাদছে।
এক প্রতিবেশী তা দেখে ছেলেটিকে বলল তুমি কাদছ কেন।
ছেলেটি বলল আব্বু আর আম্মু বাসায় ঝগড়া করছে ।
প্রতিবেশী বলল তোমার আব্বু কে ?
ছেলেটি বলল তা নিয়েই তো ঝগড়া হচ্ছে।
*********
শিক্ষক: বলতো ইংরেজীতে প্রথম মাসের নাম কি?
১ম ছাত্র: জানুয়ারী।
শিক্ষক: তুমি বল ২য় মাসের নাম কি?
২য় ছাত্র: ফেব্রুয়ারী।
শিক্ষক: তুমি বল ১০ম মাসের নাম কি?
৩য় ছাত্র: ডেলিভারী।
*******
রক্তের গ্রুপ বিভিন্ন রকমের কেন হয়?
যাতে মশারা বিভিন্ন রকমের স্বাদ নিতে পারে।
******
দুবাই আর ঢাকার বৃষ্টির মধ্যে পার্থক্য কি?
বৃষ্টি হওয়ার পাঁচ মিনিটের মধ্যে দুবাইয়ের রাস্তার পানি উধাও হয়ে যায়।
...
...
বৃষ্টি হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ঢাকার রাস্তা উধাও হয়ে যায়।
*******
সবচেয়ে ছোট এমন কোন জায়গা যেখানে সবচাইতে বেশী রং করা হয়?
..........
মেয়েদের গাল।
*****************
সবচেয়ে সুখী দম্পতি তারাই যখন
স্বামী তাই করে স্ত্রী যা বলে।
......
স্ত্রী তাই করে যা তার মনে চায়।
************
পুরান হইলে মাপ চাই।
সংগ্রহীত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



