somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুখী দম্পতির আত্মহনন !!!

০৮ ই অক্টোবর, ২০১১ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনে চাওয়া-পাওয়ার আর কিছুই বাকি ছিল না আনন্দ ও দীপা রন্তিদেবনের। হাসি আর আনন্দে পার করেছেন ফেলে আসা দিনগুলো। প্রচুর অর্থও উপার্জন করেছেন। ঘুরে বেড়িয়েছেন দেশ-বিদেশে। জীবনটা উপভোগ করেছেন প্রাণভরে। কিন্তু নিরবচ্ছিন্ন সুখও বোধহয় একসময়ে অস্বস্তির হয়ে ওঠে। আর তাই স্বেচ্ছায় মৃত্যুর পথে পা বাড়ালেন তাঁরা। তবে একা নয়। একসঙ্গে। একে অপরের হাত ধরে। সম্প্রতি দক্ষিণ ভারতের গোয়া রাজ্যের পানাজির মারসিজ এলাকায় এমনই এক ঘটনা ঘটেছে। তরুণ ওই দম্পতি বেছে নিয়েছেন আত্মহননের পথ।
দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বয়সে তরুণ ওই দম্পতি কাজ করতেন একটি আইটি প্রতিষ্ঠানে। হঠাত্ দুজনে একসঙ্গে আত্মহননের পথ বেছে নিয়েছেন। রেখে গেছেন একটি চিঠি। তাতে লিখেছেন, ‘জীবনটা আমাদের একান্তই নিজস্ব। তাই মৃত্যুর সিদ্ধান্তও আমাদের নিজস্ব।’ ওই দম্পতি মনে করে, জীবনে যতটা বাঁচার, তারা বেঁচেছেন। যতটা উপভোগ করার, করেছেন। এখন জীবনের ইতি টানা দরকার। আর তাই তাঁদের আত্মহননের সিদ্ধান্ত। আত্মহননের আগে রেখে যাওয়া ওই চিঠিতে এমনটাই লিখে রেখে গেছেন আনন্দ আর দীপা। তাঁরা আরও লিখেন, তাঁদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
প্রতিবেশীরা বলছে, মারসিজের ওই ফ্ল্যাটে ৩৯ বছর বয়সী আনন্দ আর ৩৬ বছর বয়সী দীপা বেশি দিন আগে ওঠেননি। প্রতিবেশীরা তিন-চার দিন ধরে ওই ফ্ল্যাট থেকে এক ধরনের পচা গন্ধ পাচ্ছিলেন। এরপরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বসার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে আনন্দ ও দীপার লাশ। পুলিশ ধারণা করছে, দুজনে একসঙ্গে একটি টুলের ওপর উঠেছিলেন। এরপরে দড়ি দিয়ে নিজেদের একসঙ্গে ফ্যানের সিলিংয়ের সঙ্গে বাঁধেন। তারপর টুলটি সরিয়ে দেন। ফলে একসঙ্গেই মারা যান দুজন।
দীপা আর আনন্দের কোনো পিছুটান ছিল না। পরিবারের কারও প্রতি কোনো দায়দায়িত্বও ছিল না। মৃত্যুর আগে সবকিছুই গুছিয়ে রেখে গেছেন তাঁরা। নিজেদের রেখে যাওয়া সম্পত্তি আত্মীয়-স্বজনদের মধ্যে কীভাবে ভাগ হবে সবকিছুই ঠিক করে গেছেন। এমনকি মৃত্যুর পরে কীভাবে শেষকৃত্য সম্পন্ন হবে সেটিও লিখতে ভোলেননি।
পুলিশ জানিয়েছে, পরিবারকে মৃত্যুর খবর জানানোর পরে সরকারি বৈদ্যুতিক শব চুল্লিতে তাঁদের দাহ করা হবে। এ জন্য খরচ বাবদ একটি খামে ১০ হাজার রুপিও রেখে গেছেন দীপা আর আনন্দ। গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দীপা ও আনন্দের আত্মীয়রা বৃদ্ধ। তাই তাদের পক্ষে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে পুলিশ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×