somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঃঃঃ সাব্বির হত্যা মামলায় সবাই খালাস !!! ঃঃঃ

১৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাহলে সাব্বিরকে খুন করলো কে? আর সব আসামী যদি নির্দোষই হয় তবে দীর্ঘ এই সময়ে তাদের এমন হ্যারেজমেন্টই বা কোন নির্দেশে হয়েছে? বাংলাদেশ পুলিশ
বাহিনী এতোটা নির্বোধ নয় যে এমন এক চাঞ্চল্যকর মামলায় একগাদা নির্দোষ মানুষের নামে চার্জশীট দাখিল করবে। তবে কেন এই নাটকের প্রহসন? প্রকৃত দোষী কে? এরা যদি নির্দোষই হয় তবে সাব্বিরকে হত্যা করলো কে?


খবরে প্রকাশঃ
বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সাফায়াত সোবহান সানবীরসহ পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এ রায় ঘোষণা করেন।
অন্য আসামিরা হলেন—সামসুদ্দিন আহমেদ, নূরে আলম, খায়রুল হাসান ওরফে উজ্জ্বল ও হুমায়ুন কবির। এর মধ্যে সামসুদ্দিন আহমেদ ও খায়রুল হাসান ছাড়া বাকি তিনজন পলাতক রয়েছেন।
রায় ঘোষণার সময় বিচারক বলেন, ‘প্রত্যক্ষদর্শী দুই সাক্ষী সাদিয়া আখতার ওরফে রাত্রি ও পাপিয়া গাইন ভ্রাম্যমাণ অথবা ভাসমান পতিতা হওয়ায় রাষ্ট্রপক্ষ তাঁদেরকে খুঁজে আদালতে হাজির করতে ব্যর্থ হয়েছেন। অথবা এই দুই সাক্ষী দরিদ্র বা আত্মসম্মানের ভয়ে আদালতে হাজির হননি। এ দুজন প্রত্যক্ষদর্শী সাক্ষী হলেও আদালতে এসে সাক্ষ্য না দেওয়ায় ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তাঁদের দেওয়া জবানবন্দি বিবেচনায় নেওয়ার সুযোগ নেই।’
এ ছাড়া মামলার তদন্ত সম্পর্কে বিচারক বলেন, ‘তদন্ত কর্মকর্তা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন অনুযায়ী তদন্তের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারতেন, কিন্তু তা করেননি। প্রত্যক্ষদর্শী দুই সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করার পাশাপাশি ভিডিও ধারণ বা স্থিরচিত্র ধারণ করে আদালতে তা দাখিল করতে পারতেন। যা সাক্ষ্য আইনের তিন (৩) ধারায় দালিলিক প্রমাণ হিসেবে গণ্য করা যেত।’
রাষ্ট্রপক্ষ ঘটনার পারিপার্শ্বিক বর্ণনা উপস্থাপন করলেও এ মামলার প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী উপস্থাপন না করায় রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। তাই মামলার সব আসামিকে বেকসুর খালাস দেওয়া হলো।
গত ৭ ডিসেম্বর এ মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়।
২০০৬ সালের ৪ জুলাই রাতে গুলশানের একটি বাড়িতে খুন হন বসুন্ধরা টেলিকমিউনিকেশনস নেটওয়ার্ক লিমিটেডের পরিচালক সাব্বির। এর তিন দিন পর নিহতের ভগ্নিপতি এ এফ এম আসিফ এ হত্যা মামলাটি দায়ের করেন।
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×