গতবার ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু এবার কোয়ার্টার ফাইনালেই দেখা হচ্ছে তাঁদের। আজ রাত ৩ টায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রিয়াল মাদ্রিদের নুতন বছরে ১ম বার মুখমুখি হচ্ছে। রিয়ালের বারনাবু মাঠেই কোপা ডেল রে' কোয়ার্টার ফাইনালের ১ম লেগে মুখমুখি হচ্ছে এই দু'দল।
একটা সময় ছিল, যখন ফুটবলপ্রেমীদের কাটাতে হতো অপেক্ষার প্রহর—আবার কবে হবে ‘এল ক্লাসিকো’? গত মৌসুম থেকে কাঙ্ক্ষিত সেই ‘এল ক্লাসিকো’ হয়ে গেছে নিয়মিত বিষয়! গত মৌসুমে বিশ্ব ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় দ্বৈরথ হয়েছে পাঁচবার। এ মৌসুমে ইতিমধ্যেই তিনবার হয়ে গেছে। প্রথম দুটি মৌসুমের শুরুতেই সুপার কোপার ফাইনালে। তৃতীয়টি গত ১০ ডিসেম্বর, লিগে। আরও দুটির মঞ্চ প্রস্তুত। মানে মৌসুমের অর্ধেক শেষ হতে না হতেই পাঁচটি ‘এল ক্লাসিকো’!
এত ঘন ঘন এল ক্লাসিকোর ফলে কি ‘এল ক্লাসিকো’র সত্যিকারের রোমাঞ্চ হারিয়ে যাচ্ছে না? ইকার ক্যাসিয়াসের বিশ্বাস, এতে আসলেই ঔজ্জ্বল্য হারিয়ে ফেলছে ক্লাসিকো। রিয়াল অধিনায়ক মনে করেন, কঠিন প্রতিপক্ষের বিপক্ষে বারবার স্নায়ুক্ষয়ী যুদ্ধে নামার ফলে খেলোয়াড়দের মধ্যেও এক ধরনের ক্লান্তি ভিড় করছে, ‘কম কম হলে এটা খুবই রোমাঞ্চকর। কিন্তু যখন এটা এত বেশি হবে, আগ্রহে কিছুটা ভাটা পড়বেই। আমার মনে হয়, এত বেশি খেললে কখনো কখনো একটু ম্যাড়মেড়ে লাগে।’
ক্যাসিয়াস যখন উন্মাদনায় ভাটা পড়ার শঙ্কার কথা বলছেন, বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে তখন মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন আরেকটি ‘এল ক্লাসিকো’র জন্য। এই দ্বৈরথে যে ফেবারিট বলে কিছু নেই, মনে করিয়ে দিলেন সেটিও, ‘সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে জয়ের চেষ্টাই করব আমরা এবং সম্ভাব্য সেরা ফলটাই পেতে চাইব।’ জিতলে গত মৌসুমে হারের প্রতিশোধ নেওয়া হবে বার্সেলোনার। গত মৌসুমে হোসে মরিনহোর রিয়াল একমাত্র শিরোপা এই কোপা ডেল রেই, সেটি ফাইনালে বার্সেলোনাকে হারিয়েই।
এল ক্লাসিকোর আগে বাড়তি কোন চাপ পড়ে কিনা এ প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, 'কোন চাপ অনুভব করি না। ম্যাচের আগে একেবারেই থাকি নির্ভার। শুধু বার্সা বলেই নয়, সব প্রতিপৰের মোকাবেলা করার আগের দিন জোক পড়ি, হাসি, মিউজিক শুনি। নিজেকে চিনত্মামুক্ত রাখার চেষ্টা করি'। অন্যদিকে বার্সার পেস্ন মেকার জাভি হার্নান্দেজের প্রতিক্রিয়া রোনাল্ডোর চেয়ে ভিন্ন। 'আমি বার্নাবু্যতে খেলতে পছন্দ করি। এটা বিশেষ একটা স্টেডিয়াম। এখানে খেলেছি অনেক ঐতিহাসিক ম্যাচ, যা আমাকে অনুপ্রাণিত করে' বলেছেন জাভি। এই ম্যাচটিতে তাদের প্রতিপৰ রিয়াল বেশ ভয়ঙ্কর রূপে আসতে পারেন বলে শঙ্কা জানিয়েছেন তিনি। আবার মেসি প্রসঙ্গে জাভির মূল্যায়ন, 'আমার মতো বার্নাবু্য মেসিরও পছন্দের স্টেডিয়াম। এখানে ওর নৈপুণ্যে অনেক জয় পেয়েছি। ওর উপস্থিতি সব চিত্র পাল্টে দেয়। আশা করছি ভালই করব'। জয়ের নেশায় বুঁদ হয়ে আছেন দুই দলের কোচও।
গত দুই ম্যাচে যেন ছিলেন নিজের ছায়া হয়ে। রিয়াল বেটিসের বিপক্ষে জোড়া গোল আছে, যার একটি পেনান্তি থেকে পাওয়া । তার পরও এই দুই ম্যাচে তিনি যেন ‘ক্ষণিক আলোকে, আঁখির পলকে’ নিজের কিছু ঝলক দেখিয়েই সন্তুষ্ট ছিলেন। তবে কি লিওনেল মেসি তূণের সব তির জমিয়ে রাখছেন আজকের জন্য!
গতবার ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু এবার কোয়ার্টার ফাইনালেই দেখা হচ্ছে তাঁদের, যদি না ভয়াবহ কোনো বিপর্যয়ে পড়ে বার্সেলোনা কাল বিদায় নিয়ে থাকে। আজ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ, ফিরতি লেগ ২৫ জানুয়ারি।
ওই দুই ম্যাচে দুই দলই চাইবে প্রতিশোধ নিতে। বার্সা চাইবে গত কোপা ডেল রের ফাইনালে রিয়ালের কাছে হারের শোধ তুলতে, আর রিয়াল চাইবে গত ১০ ডিসেম্বর লিগে বার্সার কাছে ৩-১-এ হারের প্রতিশোধ নিতে। বার্সার দ্বিতীয় লেগ হয়ে যাওয়ার আগেই রিয়ালের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ‘আমরা প্রস্তুত।’
স্প্যানিশ লিগে গত ম্যাচে এসপানিওলের সঙ্গে ড্র করে রিয়ালের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে পড়েছে বার্সা। এটা রিয়ালকে মানসিক সুবিধা দেবে কি না—এমন প্রশ্ন সযত্নে এড়িয়ে গেলেন রিয়াল মিডফিল্ডার, ‘আমরা ভালো খেলছি। ২০১২ সালটি টানা তিনটি জয় নিয়ে শুরু করেছি। বাকিরা কে কী করছে, তা আমরা ভাবি না।’
২৪৭ ম্যাচে দুই দলের মোকাবেলায় বার্সার জয় ১০৩টি, রিয়ালের ৯০টি, ড্র ৫৪টি।
Line up:
REAL MADRID:
Casillas, Coentrao, Ramos, Pepe, Marcelo, Xabi Alonso, Diarra Callejon, Ozil, Ronaldo, Benzema
BARCELONA:
Pinto, Alves, Puyol, Pique, Abidal, Xavi, Busquets, Iniesta, Messi, Cesc, Sanchez
Vanue: Estadio Santiago Bernabéu — Madrid
3:00 AM (BDT) 19/01/2011
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


