কত স্বপ্ন ভাসে নীলিমায় মেঘে মেঘে
কত আশা দুলে যায় বাতাসে ভেসে
এই চোখ যে চেয়ে থাকে শূন্যে
কি আশায় দূরে নীলিমায় তারার মেলায়।
কখনো ছোট ছোট স্বপ্নগুলো
দল বেঁধে ছুটোছুটি , মন ছুঁয়ে যায়
হাসি কান্না বেদনায় হৃদয় ছুঁয়ে যায়।
তবু কেন মন অশান্ত এখন
ভিজে আসে চোখ বারে বারে যখন তখন।
হবে কি দেখা সেই দিনক্ষণ
ভালো লাগা ছুঁয়ে যাবে মন।
খিল খিল হাসি আর উচ্ছ্বাসে
ভরে উঠবে এই জীবন।
আর কতকাল এমনি করে হাহাকার
ভরে যাবে মন ঘন অন্ধকার
বেদনা আর দুরাশায়
হৃদয় ভেঙ্গে একাকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


