যখন তুমি এলে চুপিচুপি মন আধারে
ফাগুনের আগুন জ্বালিয়ে দিয়ে,
কৃষ্ণচুড়ার লাল রঙে
রাঙিয়ে দিয়েছিলে তুমি মন মাঝারে।
কত রাত নির্ঘুমে খোলা আকাশের তলে
স্বপ্নের জাল বুনেছি দু'জনে নীবির আলিঙ্গনে,
জোছনার আলোয় দিয়েছিলাম ভাসিয়ে মেঘে মেঘে
অসীম শূন্যে ঐ নীল আকাশে।
শিশির ভেজা ভোরের আলোয় নগ্ন পায়ে
হাতে হাত রেখে নদীর পাড় ধেয়ে
মাঝির বাঁশির সুরে মন হারাতাম
অজানা পথের বাঁকে।
আজ তুমি নেই, দাঁড়িয়ে সেই পথের বাঁকে
স্বপ্নগুলো আজো ভাসে নীলিমায় পাখা মেলে,
মন রাঙে না আর কৃষ্ণচূড়ার লালে
ভাটিয়ালীর সুর আজো বাজে হৃদয়ে, অশ্রু যায় গড়িয়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



