রৌদ্রের প্রচণ্ড তাপ। চারিদিকে দেশের কোথাও বৃষ্টির দেখা নেই।
বাঙালী ঐতিহ্যের এক ধারক ও বাহক এই পহেলা বৈশাখ । যা হল চিরন্তন শ্বাশ্বত।
নর-নারী সকলে আজ মেতে উঠবে পহেলা বৈশাখের উৎসবের আমেজে।
নারীর চিরন্তন ঐতিহ্য হল তার শাড়ী। এর মাধ্যমেই বাঙালী নারীর স্বকীয়তা প্রকাশ পায়।
এদিন সাজ সাজ রব পড়ে যায় প্রকৃতিতে। চারিদিকে রঙের বাহারি সৌন্দর্য।
নতুন বছরটা সবার খুব ভাল কাটুক, এই প্রত্যাশা থাকল সবার প্রতি।
সবাই আজ মেতে উঠুন বাংলার শ্বাশ্বত উৎসবে!
আজ থেকে আমি নিজে একটা পরিবর্তন করব, তা হল বাংলা হিসেবে তারিখ গণনা করব এখন থেকে। আমরা যদি বাঙালী হয়ে থাকি তাহলে আমার কাছে মনে হয় যে, বাংলা সন তারিখ অনুসারে কাজ করা আমাদের দায়িত্ব।
কিন্তু বছরের মাঝখানে হঠাৎ করে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে আজ কত তারিখ বাংলা?
কয় জনে সে উত্তর দিতে পারবে যথেষ্ট সন্দেহ রয়েছে।
চিরন্তন বৈশাখের কয়েকটি ছবি:
বিদায় ১৪১৫ সাল
বাংলা ১৪১৫ সালের শেষ সূর্যাস্ত
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



