মা: কি রে ডাবলু, খাটের ওপর কি পড়লো রে, এত জোরে শব্দ!
ডাবলু: মা আমার জামাটা খাটের ওপর রেখেছি।
মা: তাতে এত জোরে শব্দ হয় নাকি?
ডাবলু: মা জামার মধ্যে আমিও যে ছিলাম!
তালা:
এক মাতাল মদ্যপান করে বাসার তালা খোলার ব্যর্থ চেষ্টা করছে। পথচারী তাকে সাহায্য করার জন্য এল।
পথচারী: দিন ভাই, তালাটা আমিই খুলে দিই।
মাতাল: আপনাকে তালা খুলতে হবে না। দেখছেন না বাড়িটা কেমন দুলছে। আপনি বরং বাড়িটা ধরুন, আমি তালা খুলছি।
পড়াশোনা:
এক ভদ্রমহিলা এক ছোট্ট ছাত্রকে জিজ্ঞাসা করছে,
মহিলা: আচ্ছা বাবা, তুমি কোন ক্লাসে পড়?
ছেলে: আমি ক্লাস সেভেনের সেকেণ্ড ইয়ারে পড়ি।
মহিলা: তার মানে?
ছেলে: আমি ক্লাস সেভেনে দুই বছর ধরে আছি তো তাই।
বচন:
শিক্ষক: আচ্ছা তপু বলতো, বচন কত প্রকার?
তপু: স্যার তিন প্রকার।
শিক্ষক: তিন প্রকার মানে? কি কি?
তপু: স্যার এক বচন, বহু বচন আর অমিতাভ বচ্চন।
পকেট:
দুই বন্ধু পান খেতে খেতে গল্প করছে।
১ম বন্ধু: দোস্ত, পান খেয়ে কোথায় পিক ফেলব রে?
২য় বন্ধু: (এক লোককে দেখিয়ে) ওই লোকটার পকেটে।
১ম বন্ধু: লোকটা দেখে ফেলবে না!
২য় বন্ধু: কেন, আমি যে তোর পকেটে ফেলেছি তা কি তুই দেখেছিস?
বসে খাওয়া:
স্বামী: কি ব্যাপার, দাড়িয়ে দাড়িয়ে খাচ্ছ কেন? বাড়িতে কি বসার জায়গার অভাব হয়েছে? টেবিল চেয়ার ওগুলো কি করতে আছে?
স্ত্রী: আজ আবার অন্য কথা বলছ কেন? সেদিন না বললে আমি নাকি বাড়িতে বসে বসে খাই। তোমার কথার জন্যই তো দাড়িয়ে দাড়িয়ে খাচ্ছি।
পরবর্তীতে সংকলিত পোস্ট রুপে একত্রে সব কৌতুকগুলো প্রকাশ করব।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০০৯ রাত ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


