কোনো অপরাধীকে যখন পুলিশ গ্রেফতার করে তখন সঙ্গত কারণেই আসামির কাছ থেকে তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলে।
পুলিশ জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ডে নেয়। অপরাধী ও পুলিশের জন্য এ সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অপরাধী চায় পুলিশের চোখে ধুলা দিয়ে সত্য থেকে সরিয়ে রাখতে, আর পুলিশ চায় অপরাধীর মুখ থেকে সত্য আবিষ্কার করতে।
তখন শুরু হয় টেকনিকের খেলা। উত্তম-মধ্যম দেয়াটাকে অনেকেই সহজভাবে দেখেন; কিন্তু সত্য জানার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশের বুদ্ধিমত্তা ও সঠিক সময়ে সঠিক কৌশল প্রয়োগই মুখ্য বিষয়।
পুলিশের অতিরিক্ত ডিআইজি মো.শহীদুল ইসলামের গবেষণা থেকে কিছু তথ্য উপস্থাপন করা হচ্ছে:
জিজ্ঞাসাবাদকালে ধোঁকা দিয়ে তথ্য গোপন করা অপরাধীদের একটি সহজাত কৌশল। প্রায়ই তারা গুরুত্বপূর্ণ তথ্য চেপে রেখে দুটি মোটামুটি বিশ্বাসযোগ্য ঘটনাকে জোড়া দিয়ে নিজের বক্তব্য শেষ করতে চায়। তাতে প্রশ্নকারী পুলিশ কর্মকর্তা দারুণ এক ভাওতাবাজির মধ্যে পড়ে যান। একটি বহমান নদী পার হতে যেমন সেতুর প্রয়োজন, সেখানে বিপুল জলরাশিকে ডিঙিয়ে ওপারে যাওয়া যায়। তেমনি জরুরি কোনো তথ্যকে টপকিয়ে কথার ফুলঝুরি দিয়ে প্রশ্নকর্তার দৃষ্টি এড়িয়ে অনেক সত্যকে গোপন করা যায়। এভাবে দুটি বিশ্বাসযোগ্য ঘটনার বর্ণনাকে ক্রিয়া বিশেষণমূলক শব্দ, মধ্যবর্তী শব্দ বা সংযোজক অব্যয় দ্বারা একত্রে একীভূত করা হলে তাকে শব্দসেতু বলা হয়। এই শব্দসেতু রচনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সত্যনিষ্ঠ তথ্যকে সর্বদা গোপন করা যায়। যে যত শক্ত অপরাধী, শব্দসেতু বিনির্মাণে সে তত পারদর্শী। শব্দসেতু মূলত কিছু পছন্দের শব্দ, যা একজন প্রকৃত অপরাধী অবলীলায় ব্যবহার করে প্রকৃত ঘটনাকে আড়াল করতে পারে অতি সুকৌশলে। শব্দসেতু যেহেতু কিছু পছন্দের শব্দ, তাই গবেষকরা এ শব্দগুলোকে মূলত তিনটি ভাগে ভাগ করেছেন।
ক. সংযোজক অব্যয় :
সংযোজক অব্যয়গুলো এক ধরনের শব্দসেতু যা ব্যবহার করে অপরাধীরা দুটি সম্পর্কযুক্ত ঘটনাকে একত্রে জোড়া দেয়, তবে এ ক্ষেত্রে সে সময়ের ব্যবধানকে দারুণভাবে গোপন করে থাকে। যেমন কেউ যদি বলে, ‘এমনকি আমি জনতামও না যে আমার স্ত্রী কখন মারা গেল’ এখানে ‘এমনকি’ শব্দটি একটি শব্দসেতু। যেটি সে অপ্রয়োজনীয়ভাবে ব্যবহার করে তার স্ত্রীর মৃত্যুকালকে গোপন করতে চেয়েছে।
খ. মধ্যবর্তী শব্দ :
এই শব্দসেতু ব্যবহার করে একজন অপরাধী মিথ্যা কোনো তথ্যকে উপস্থাপন করে ঘটনার মোড় ঘোরাতে চায়। যেমন একজন দুর্ঘটনাকারী গাড়ির ড্রাইভার যদি বলে, ‘মহাসড়কে ওঠার পূর্বে আমি দুদিকে দেখে (যা আদৌ সত্য নয়) তবে গাড়ির গতি বাড়াই। কিন্তু উত্তর দিক থেকে আসা জিপটি আমাকে হঠাৎ হিট করে।’ এখানে ‘পূর্বে’ ও ‘কিন্তু’ শব্দ দুটি শব্দসেতু যা অপরাধীকে সত্য গোপনে সহায়তা করেছে।
গ. ক্রিয়া বিশেষণমূলক শব্দ :
ক্রিয়াপদের বিশেষণমূলক কোনো শব্দ এক ধরনের শব্দসেতু যা অপরাধীরা অবলীলায় ব্যবহার করে থাকে। এ ক্ষেত্রে ক্রিয়াবিষয়ক বিশেষণটি দুটি ঘটাকে যুক্ত করে, তবে মাঝে কোনো ঘটনাকে সুকৌশলে আড়াল করেই তা করা হয় যেমন ‘মাঠে আমি খেলছিলাম তারপর রনি এসে আমার মাথায় আঘাত করে।’ এখানে ‘তারপর’ শব্দটি একটি শব্দসেতু, যা দিয়ে কিছু তথ্যকে গোপন করার চেষ্টা করা হয়েছে।
কৃতজ্ঞতা: ডিটেকটিভ
রিমান্ড: পুলিশ যেভাবে সত্য আবিষ্কার করে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২০টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।