জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত
পুরুষ মানুষ বেচে থাকে বিয়ে করার আগে গো
বিবাহিত মানে প্রকারন্তেরেতে মৃত
পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত।।
জীবিত আছেন তারা হয়নি যাদের বিয়ে
মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে গিয়ে।।
(গৃহপালিত স্বামীরা! মন দিয়ে অনুধাবন করুন)
কত সুখে আছেন ওরা লাগিয়ে গায়ে হাওয়া
হয়নি দিল্লীর এই লাড্ডু যাদের খাওয়া।
দাড়িয়ে ছাদনাতলায়, পড়েছেন মালা গলায়
সে মালার বকলেস তিনি, সারমেয়ের মতো
একথা বুঝবেন যিনি আছেন আমার মতো।
ভালবাসা সুখেরই নাম কতো প্রলোভন
আসলে কানার নাম পদ্মলোচন
(নিরীহ পতির দল আপনারা আমার সাথে একমত তো?)
ভুলোনা শুনে বিয়ের সানাই বাদন
বিয়ে হলো বলির আগের ছোট্ট আয়োজন
বিয়ে করে বলেন সুখী, স্ত্রী আমার চন্দ্রমুখী।।
সেকথা আমার কানে শোনায় গুলের মতো।
একথা বুঝবেন যিনি আছেন আমার মতো
জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত
পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত
পুরুষ মানুষ বেচে থাকে বিয়ে করার আগে গো
বিবাহিত মানে প্রকারন্তেরেতে মৃত
পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত।।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




