ইদানিং অনলাইন ইনকাম নিয়ে বিভিন্ন লেখা চোখে পড়ে। কিন্তু কোনো লেখাই পরিপূর্ণভাবে গাইড লাইন দিতে পারেনা। ফলে আগ্রহীগণ ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত কিছু করতে পারেন না এবং তাদের আগ্রহেও ভাটা পড়ে।
আমি যতটুকু জানি, ব্লগে অনেক ফ্রিল্যন্সার আসেন। আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি- আমাদের পাশের দেশ ইন্ডিয়ার তরুণরা অনেকদিন ধরেই অনলাইনে ইনকাম করে। কিন্তু আমরা আজও সঠিক গাইডের অভাবে কিছু পারিনি। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ- আমার মতো আগ্রহীদের জন্য কিছু করুন!
আমি ব্যাক্তিগতভাবে পড়ালেখার বাইরে প্রচুর সময় হাতে পাই। যা কেবল ব্লগে ঘুরাঘুরি করে, গল্প-কবিতা পড়েই কাটিয়ে দেই। কিন্তু আমার যদি কোনো কাজ করার সুযোগ থাকতো তাহলে আমি অবশ্যই তা করতাম। আর কাজটা যদি হয় অনলাইনে ফ্রিল্যান্সিং কোনো কাজ, তাহলে কথাই নেই!
বেশ কিছুদিন আগে এই লিংকএ ( Click This Link ) গেটএফ্রিল্যান্সার ও রেন্টএকোডার এবং আরো দুই একটা সাইট সম্পর্কে পড়েছিলাম। লেখাটা অনেক তথ্যবহুলও ছিলো। কিন্তু প্র্যাক্টিক্যাল করতে গিয়ে বুঝেছি- আরো বিস্তারিত জানা প্রয়োজন। আসলে যারা আমার মতো একেবার নবীণ তাদের আরো সাহায্য আসলেই প্রয়োজন…
ব্লগের ফ্রিল্যান্সার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আবারো- দয়া করে আমাদের একটা সঠিক পথ দেখান যাতে আমরাও উন্নত দেশের তরুণদের মতো অনলাইনে ইনকাম করে স্বাবলম্বী হতে পারি। এবং একটু হলেও ফ্যামিলি-ইনকামে অবদান রাখতে পারি… প্লিজ, প্লিজ… প্লিজ…
আর যাদের কোনো ফ্রিল্যান্সারের সাথে যোগাযোগ বা পরিচয় আছে, তারা দয়া করে আমাকে তাদের সাথে যোগাযোগ করিয়ে দিন। একটা কাজ বা ইনকাম সোর্স আমার খুবই প্রয়োজন…

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

