নালায়েক এই বান্দার মাথায় একটা ছোট চিন্তা আসছে। সম্মানিত মডারেটর ও সকল সামু বন্ধু যদি ইচ্ছা করেন এবং একজোট তাহলে চিন্তাটা বাস্তবতার আলো দেখতে পাবে...
সামু হলো বাংলা ভাষার সবচেয়ে বড় ব্লগ সাইট। কয়েক হাজার বাঙ্গালী এখানে নিজেদের চিন্তা ভাবনা, স্বপ্ন সাধনার কথা এখানে লেখেন। শেয়ার করেন বন্ধুদের সাথে। কেউবা লেখে রাখেন শুধু নিজের জন্য। কেউ আবার সমাজকে বদলে দেয়ার জন্য ছোট লেখার মাধ্যমে নিজের অবস্থান ঘোষণা করেন... যা হোক, আমি বলতে চাচ্ছি- এই যে এতো এতো লেখা প্রতিদিন সামুতে প্রকাশিত হয় এর বেশির ভাগই পড়ার মতো। যা মনকে আনন্দ দেয়, কখনো না জানা সংবাদ জানায়...
বিভিন্ন ভাষায় হাজারো ব্লগ ইন্টারনেটে আছে। বিভিন্ন ব্লগে আবার ব্লগারদের টাকা রোজগারেরও ব্যবস্থা আছে। তো ঐ টাকা রোজগারে কিছু আমাদের সামু করা যায় কিনা?
ওয়ার্ডপ্রেসে লেখে আমাদের অনেক বন্ধু গুগলএডসেন্সের মাধ্যমে ডলার কামায়। তো আমরা কি ওটা পারিনা সামুর মাধ্যমে? অসম্ভব কি? যদি সম্ভব হয়, তাহলে সে দোয়ার আজো বন্ধ কেনো?
বাংলা ভাষায় সামুর মতো সাবলিল কোনো ব্লগ এখনো নেই। সামনেও হয়তো থাকবেনা। এখানে বাংলা ভাষার মানুষ আসবেই... আসতে থাকবেই...
গুগলএডসেন্সের প্রক্রিয়াটা আমার কাছে যথেষ্ট জটিল মনে হয়। আর ওখানে বাংলা ভাষাকেও সম্ভবত একটু খাটো করে দেখা হয়। সুতরাং এমন কিছু করা যায়না- যার দ্বারা আমার মতো সাধারণ বাঙ্গালি এবং বাংলাদেশি গুগলকে এড়িয়ে এখান থেকে অন্য কোন উপায়ে টাকা উপার্জন করতে পারে? যেমন- বিভিন্ন এড বসিয়ে...
এ ব্যাপারে আরো পরামর্শ করা যায়, আরো চিন্তা প্রকাশ করা যায়... তো আসুন না সবাই- একটু চিন্তা করি, ভাবি... দেখিনা বিনোদনকে আরো অর্থবহ ও গুরুত্বপূর্ণ করে তোলা যায় কিনা!
সম্মানিত মডারেটরকেও এ ব্যাপারে একটু ভাবার অনুরোধ করছি... আসলে আর পিছিয়ে থাকতে চাই না, এগুতে চাই সামনে- অ...নে...ক দূ...র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



