বড্ড খারাপ হয়ে যাচ্ছে দিনগুলো। আমাকে আর একটুও ভালো লাগেনা তাদের। রাতগুলো তো আরো বহু আগেই অচিন হয়েছে। নির্মল উচ্ছাসে ভরা দিনেরা তাই আমার আশেপাশে আর নেই। বহু বহু স্বপ্নের পসরাও আমার মাথার ভিতরে আর সাজতে পারেনা। মন খারাপ করা কাছের মানুষেরা এখন আমার কাছে এসে ভালো ভালো কথা শুনে মন ভালো করে ফেলার আশা করেনা। এখন বরঙ তাদের ভালো মনও আমাকে দেখলে হুট করেই খারাপ হয়ে যায়।
আমি কখনো বিভোর হয়ে ঘুমিয়ে ঘুমাতাম কিনা মনে করতে পারিনা। শেষ কবে সারাটা রাত এক ঘুমে পেরিয়ে এসেছি, তাও আমার কাছে সুদূর অতীত। মহাকালের মহাস্রোত বেয়ে হারিয়ে যাওয়া এক মুহুর্ত সময়ের মতো দূরে চলে গেছে সে স্মৃতি।
কতো রাত ঘুমাই না! কতো রাত আমার বন্ধ চোখের বাতায়ন পথে স্বপ্নের চিত্র ভেসে উঠেনা! স্বপ্নরা হয়তো রাতের মতো করেই ভুলেই গেছে আমাকে...
নীলমেয়ে,
তোমাকে প্রথমবার দেখেই তোমার হেয়ে গিয়েছি। অস্তিত্বের সবটুকুকে দিয়েছি তোমার দীক্ষা। আমার অস্তিত্ব তাই নিজেকে নিজের করে কখনোই অনুভব করতে শিখেনি। আসলেই!
আামার নিবেদিত প্রান দেখে তুমিও আমার দিকে ঝুকে গিয়েছো খুব করে...
ধুর! এসব কথা আর কতো বলবো তোমাকে? ঠিক আর কতো বার বললে তুমি বুঝবে? এসব বলতে বলতে আমার ঠোট-জিভ বিষাক্ত হয়ে গেছে। শুনতে শুনতে তোমার কানেও হয়তো জমে গেছে এসব। কিন্তু তারপরও তুমি কেনো বুঝোনা?
কেনো বুঝোনা যে, যার দিকে নিজেকে পুরো সপে দিয়েছিলে তার থেকে মুখ ফেরিয়ে নেয়াটা এখন কতোটা কষ্ট দিতে পারে তাকে। কেনো বুঝোনা কী পরিমান এলেমেলো হয়ে গেছি আজকাল!
কী বলতে এসে কী সব বলে যাচ্ছি..!
কদিন আগেও...
মাত্র কয়টা দিন আগেও আমি না খেলে তোমার ক্ষুধা লাগতোনা। তুমি খেতে না। আমি না ঘুমালে তোমার রাত হতো না। তুমি ঘুমাতে না। আমার প্রতিটি নড়াচড়া তোমাকে আন্দোলিত করতো ভীষনভাবে। অথচ এখন? আমার চিৎকারও তোমার কানে যায়না! ভাবতে পারো কী ভীষন কাঁপুনি দিয়ে ভিতরটা??
তারও আগে...
মোটামুটি বছরখানেক আগে আমার দিকে হা করে তাকিয়ে থেকে ভিতরটা দেখে নিতে চাইতে। আমার হাটা চলা দূরবীক্ষণের নিচের রেখে দেখতে। আর এখন?
কিভাবে পারো এমন রঙ হারিয়ে ফেলতে! কতো কতো মানুষ সারা পৃথিবীর আশ্চর্যতম জিনিস নিয়ে মজে থাকে। আর একটা মাত্র আশ্চর্য মন নিয়েই পারিনা। ভালো লাগেনা এমন রঙ বদলানো মন। ভালো লাগেনা রঙ বদলানোর ভালোবাসাও...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




