আমার প্রিয় পোস্ট

ZCE হবেন? পিএইচপি শিখুন!

৩১ শে ডিসেম্বর, ২০০৮ ভোর ৫:৪০

শেয়ারঃ
0 6 0


Name /// Cert. date // Company
Rahman, Sadiqur /// Jan 28th, 2009 /// BIPL
Rahman, Saidur /// Dec 4, 2008 /// Freelancer
Shoeb, Muhammad /// Sep 15, 2008 /// Greenland IT
Ahsan, Md. Mahmud /// May 5, 2008 /// I2WE Inc
Hossain, Md. Nur /// Jan 29, 2007 /// I2WE Inc
Salehin, Mohammad Nazmuz /// Aug 31, 2006 /// TigerIT BD Ltd
Abdullah, Md. Shoeb /// Aug 15, 2006 /// i2we, Inc.
Hayder, Hasin /// Jun 6, 2006 /// I2WE Inc


উপরের তালিকাটি দেখে প্রশ্ন জাগছে কেন বা কি? তাইনা?
তালিকাটি হচ্ছে, বাংলাদেশের সব পিএইচপি প্রোগ্রামারের, যারা পিএইচপি'র কোম্পানী(Zend) থেকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন, বিভিন্ন সময়ে। তালিকার সবার শেষে রয়েছে এই ব্লগেরই প্রাক্তন ডেভেলপার হাসিন হায়দারের নাম। তার মানে তিনিই প্রথম বাংলাদেশের ছেলে যে এই সার্টিফিকেট এনেছেন। এই সার্টিফিকেটটি এখন অনেক ডিমান্ডিং। দেখতেই পাচ্ছেন, মাত্র ৮জন আছে তালিকায়। সুতরাং এখানে নাম লেখাতে পারলে আপনিও হয়ে যাবেন কেউ-কেটা। :)

ZCE কী?
Zend Certified Engineer. পিএইপি ভাষাটি প্রথম ডাচ নাগরিক Rasmus Lerdorf অবতারণা করেন। পরে ইজরাঈলী দুই ছাত্র Zeeve Suraski আর Andi Gutmans একে এর বর্তমান রূপ দেন তাদের নামানুসারে পিএইচপি কোম্পানি'র নাম হয়েছে জেন্ড।
পিএইচপি কীভাবে শিখবো?
পিএইচপি শেখার জন্য আপনাকে খুব কষ্ট করতে হবে না। এটি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের চেয়ে অনেক সোজা। ধরা-বাধা নিয়ম মেনে লিখতে হয়না(শুরুতে), তাই খুব তাড়াতাড়ি এটি রপ্ত করে ফেলা যায় এবং শুরু করা যায় ম্যাজিক। ইয়াহু ফিন্যান্স, ফেসবুক এই পিএইচপি দিয়েই রচিত। অনেক অনেক প্রোগ্রামারগণ আজ এই ফেসবুকের জন্য অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, পিএইচপি মাইএসকিউএল দিয়ে। এখানে দেখুন, ৭জন জেন্ড সার্টিফাইড প্রোগ্রামারের ৪জনই i2we নামক কোম্পানিটিতে কর্মরত। আইটুউয়ি হচ্ছে ফেসবুকের অ্যাপ্লিকেশন বানানোর আমেরিকাভিত্তিক একটি প্রতিষ্ঠান। প্রোগ্রামারগণ কিন্তু বাংলাদেশেই থাকেন! যার যার বাড়িতে :) এর আগে, ZCE পাওয়া চার জন কাজ করতেন একই ভাবে Trippert Lab নামক ভ্রমণ বিষয়ক একটি আমেরিকান কোম্পানীর বাংলাদেশ শাখায়। শাখাটি গড়ে তোলায় বিশেষ ভূমিকা ছিল হাসিন হায়দারের। একটা সহজ সমীকরণ কিন্তু করে দেয়া যায়, আপনি ZCE হতে পারলে এমন লোভনীয় চাকরী কিন্তু নিশ্চিত! :D

তাতো বুঝলাম শেখা শুরু করবো কোথায়, কীভাবে?
জেনে আনন্দিত হবেন, বাংলাদেশে পিএইচপি'র একটি কোলাবোরাটিভ বই লেখা হচ্ছে, যাতে অসংখ্য নিবেদিত প্রাণ পিএইচপি প্রোগ্রামারগণ বাংলায় একটি বই লিখছেন। আপনি এই বইটি অনুসরণ শুরু করতে পারেন। :) পিএইচপি ভালোভাবে শেখা হলে টেস্ট দিয়ে দেখতে পারেন

পিএইচপি একটি তুমুলভাবে জনপ্রিয় ওয়েব প্রোগ্রামিং ভাষা। এই সামহোয়্যারইন ব্লগ বা ওয়ার্ডপ্রেস ব্লগ বা জুমলা ইত্যাদি সব তৈরি হয়েছে মূলত পিএইচপি ভাষায়।

প্রথম আলো ব্লগের কারিগরী বিভিন্ন ব্যাপার ও খুঁটি-নাটি জানতে ক্লিক করুন
পিএইচপি ও এ সংক্রান্ত অনেক অনেক দরকারী ই-বুক পেতে যেতে পারেন এখানে অথবা Flazx.com
আরো পড়ুন : Tutorialized, GoodPHPTuts, ZendIsHacked
Becoming A kickAss ninja of PHP

Zend Certified Engineer - Facts:
* বিশ্বে মোট ZCE এর সংখ্যা : ৪০৫৫(বাংলাদেশে ৭টি)
* ১০০% প্রোগ্রামারের তাদের ZCE পরীক্ষা ও সনদ এর অভিজ্ঞতা সুখকর।
* ৫০% প্রোগ্রামার তাদের ব্যক্তিগত বা বাণিজ্যিক ওয়েবসাইটে তাদের স্বীকৃতির ZCE লোগো প্রদর্শন করে থাকেন।
* ৪৯% প্রোগ্রামার আরো অন্যান্য গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন অর্জন করেছেন।
* ২৫% প্রোগ্রামারের আয়/বেতন বেড়েছে এই সার্টিফিকেট পাবার পর।
* ৭৭% প্রোগ্রামার অন্যদেরকেও ZCE নিতে উদ্বুদ্ধ করেছেন।

২৬শে জুলাই ২০০৪ থেকে এই ZCE প্রোগ্রাম শুরু হয়। এক বছরে ২৮শে জুলাই ২০০৫ নাগাদ ZCE এর সংখ্যা বিশ্বজুড়ে দাঁড়ায় ৪০০জন। এর ফলে এন্টারপ্রাইজ পর্যায়ে PHP প্রোগ্রামার নিয়োগের একটি মাপকাঠি হয়ে দাঁড়ায় এই সার্টিফিকেট। সাধারণত ৮০ থেকে ৮৫ভাগ প্রোগ্রামার পরীক্ষা দিয়েই পাশ করে যায়, কেননা তারা আগেই যথেষ্ট পড়াশোনা ও দক্ষতা অর্জন করে তবেই পরীক্ষা দিয়ে থাকেন। Daniel Kushner জেন্ড এর শিক্ষা পরিচালক, এক সাক্ষাৎকারে জানান, প্রোগ্রামারকে ZCE অর্জন করতে নিদেনপক্ষে এক বছরের কার্যক্ষেত্রে পেশাদারী প্রক্রিয়ায় পিএইচপি প্রোগ্রামিংএ অভিজ্ঞ হতে হবে।
XML & Web Services ×× Basic Language ×× Security ×× Web Features ×× Functions ×× String Manipulation and Regular Expressions ×× Database Access ×× Streams and Network Programming ×× OOP ×× Design ×× Arrays ×× PHP 4/5 differences
এসব বিষয়ে বিশদ জ্ঞান থাকতে হবে। বই, সাধারণ প্রশিক্ষণ বা চর্চা কোনোটিই যথেষ্ট নয় ব্যবহারিক এসব জ্ঞানার্জনে। জেন্ড তাদের স্টাডি গাইড পড়ারও পরামর্শ দিয়ে থাকে। এটি অনেক তথ্যে ভরপুর। উপরে উল্লেখকৃত সকল বিষয়ে গভীর তথ্যাদি দেয়া আছে। বইটি পড়ে প্রোগ্রামাররা ZCE অর্জন করতে না পারলেও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধিতে কাজে লাগাতে পারবেন উন্নততর প্রোগ্রামিং পদ্ধতির প্রয়োগের মাধ্যমে। যেকোনো ZCE কে জিজ্ঞেস করলে তারাও এতে সম্মতি দেবেন। পরীক্ষার প্রশ্নের ধরণ নৈর্ব্যক্তিক : তাতে যেকোন একটি(রেডিও বাটনে), একাধিক উত্তর(চেকবক্সে) বা কয়েকটি শব্দে লিখে উত্তর দিতে হতে পারে। .. (চলবে)

ZCE দের মতামত: সাদিকুর রহমান, সাইদুর রহমান (বিজন), মাহমুদ আহসান, শোয়েব আব্দুল্লাহ, হাসিন হায়দার

[পোস্টটি পূর্বে প্রথম আলো ব্লগে প্রকাশ করেছিলাম]

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): phpZCEZendmysqlfacebooki2we ;
প্রকাশ করা হয়েছে: টেকিপিএইচপি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৫ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৫০

লেখক বলেছেন: জ্বী আপনার লিংকটিও কাজের। শুভেচ্ছা।

২. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৬
স্টিংরে বলেছেন:

এই মন্তব্যটি মুছে ফেলা হয়েছে, মন্তব্য করার সময় ব্লগ ব্যবহারের শর্তাবলীর দিকে খেয়াল রাখুন । শর্তাবলী

৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৪৯

লেখক বলেছেন: স্টিংরে....... কিছু বললাম না। রিপোর্ট করা যাবে।

০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: কর্তৃপক্ষকে ধন্যবাদ পদক্ষেপ নেবার জন্য।

৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:০৩
ইসানুর বলেছেন: সুন্দর পোস্ট এবং সোজাসুজি প্রেয়তে ।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩১
অমাবশ্যার চাঁদ বলেছেন: সুন্দর পোস্ট। প্রিয়তে রাখলাম।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ উৎসাহ পাচ্ছি, সময় করে আরো লিখবো। ফরম্যাটিং করে বসানোটাই বেশি ঝামেলা।

৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩২
আইরিন সুলতানা বলেছেন: Abdullah, Md. Shoeb
====================

শোয়েব ভাইকে মনে হয় চিনি :)
৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৫

লেখক বলেছেন: আমি তো ভেবেছিলাম প্রায় সবাইকেই চিনবেন। :)

৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:৩৩
আইরিন সুলতানা বলেছেন: কারো কারো মন্তব্য অশালীন এবং অবাক করার মত ...
৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: এবং কারণও জানিনা। :|

৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮
দুর্লভ বলেছেন: দারুন পোষ্ট হইছে।

স্টিংরে ব্যান করা হোক।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: ব্যান করলে আরেক নামে আসবে। এধরণের মানসিকতা ব্যান করা যায়?

৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬
খোলা_আকাশ বলেছেন: আমিও চাই স্টিংরে ব্যান করা হোক।

মি. লেলিন, এইসব বাজে লোকের গালি শুনে মন খারাপ করবেন না।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১৩

লেখক বলেছেন: জ্বীনা, আমার মন খারাপ করার কোনোই কারণ দেখছি না। :)

আপনাকে শুভেচ্ছা।

৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৭
গ্রুপেন ফুয়েরার বলেছেন: আপনার নাম তো লেলিন, তার মানে কি এটাই যে আপনাকে লেলিনের সমর্থক হতেই হবে?

৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:১২

লেখক বলেছেন: আমার নাম লেনিন :) লেলিন না। আর আমার কোনো কথায় কী মনে হয়েছে? আমি লেনিনের সমর্থক? আর এইটা টেকি পোস্ট এইখানে এইটা কী বলেন? :)

১০. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১১
রূপক  বলেছেন: দারুন পোষ্ট..........+

আমিও ZCE হবার ধান্ধায় আছি ;)
৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯

লেখক বলেছেন: আমিও দোয়া রাইখেন। ;)

১১. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৪৪
শামায়েল বলেছেন: ধন্যবাদ এই উপকারি পোস্টের জন্য। প্রিয়তে।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: উপকার হইলে প্রাণ ভইরা দোয়া রাইখেন। :)

১২. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:৫০
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আমি প্রিপারেশন নেবার প্রিপারেশন নিচ্ছি ...
দোয়া রাইখেন...
৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩২

লেখক বলেছেন: আমিও তাই করছি.... দোয়া রাইখেন আপনেও। জানুয়ারি টার্গেট রাখছি।

১৩. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:০০
গিফার বলেছেন: পিএইচপি শিখবার চাই দোয়া রাইখেন।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: ভাই পিএইচপি দুনিয়ার সবচেয়ে সোজা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর একটা :) সুতরাং অতি শীঘ্র আপনি এটা শিখে ফেলবেন দোয়া করছি।

১৪. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৩
ভাঙ্গা পেন্সিল বলেছেন: ওয়াও...আইজকাই শুরু করতে হবে। প্রিয়তে নিলাম। এই ধরণের আরো লেখা চাই।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: :D যাক সাহস পাইলাম।

১৫. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
ক্যামেরাম্যান বলেছেন: অনেকদিন ধরেই শুরু করবো ভাবছিলাম। বই-টই ও কিছু জোগাড় করেছিলাম। কিন্তু আর .....

লেখাটা পড়ে আবার একটু ইচ্ছে জাগছে মনে। দেখা যাক এবার কি হয়।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৫

লেখক বলেছেন: শুরু করে দিন, শুভকাজে দেরী করতে নাই :)

১৬. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:১৪
ভাঙ্গা পেন্সিল বলেছেন: !:#P নতুন বছরের শুভেচ্ছা!! !:#P
৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন: !:#P নতুন বছরের শুভেচ্ছা!! !:#P :)

১৭. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৮
পারভেজ রবিন বলেছেন: টেকি জগতে আমার মত মূর্খমানব (প্রোগ্রামিঙের কিছুই না টুকোও জানি না) কি পারবে? এটা শিখতে কতদিন লাগে?

স্টিংরে হঠাৎ করে গালি দিল ক্যান বুঝলাম না! মন্তব্যটি মুছবেন না। মানুষ চিনুক একে। মেইল করে রিপোর্ট ঠুকে দিন। আমিও একবার গলির শিকার হয়েছিলাম।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৫

লেখক বলেছেন: রিপোর্ট দিয়েছি, গালি কেনো দিলো কারণ আসলেও বুঝতে পারছিনা।

আর হ্যাঁ পিএইচপি'র লার্নিং কার্ভ খুবই সোজা অর্থাৎ একটু ধৈর্য্য ধরলেই শিখে যেতে পারবেন। এটার কোডিং শুরুর দিকে তেমন নিয়ম মেনে লিখতে হয় না। অর্থাৎ কঠিন বা জটিল গঠনের কোডিং শেখার আগেই অনেক কার্যকরী ওয়েব তৈরি করতে পারবেন।

১৮. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০৫
ম্যাভেরিক বলেছেন: আহ, ভালো পোস্ট! আপনার প্রচেষ্টা নিরন্তর শুভ সুন্দরের দিকে হউক, এই প্রত্যাশা।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ ম্যাভেরিক ভাই :)

নববর্ষের শুভেচ্ছা।

১৯. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৮
ইসানুর বলেছেন: লেলিন ভাই, আমিও পিএইচপি শিখবার চাই!! কিন্তু কোডিংয়ের ক খ ও পারি না :(

মানে একদম শুরু থেকে শুরু করতে চাই। পরামর্শ দিয়ে কৃতজ্ঞ করবেন।
৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৭

লেখক বলেছেন: ভাই, কোডিং এর ক-খ তাহলে পিএইচপি দিয়েই শুরু করে দিন।

http://groups.google.com/group/phpbook ঘুরে দেখুন একটি বই লেখা হচ্ছে বাংলায় যা পরে পিএইচপি উইকি হয়ে উঠবে।
http://www.w3schools.com/PHP/DEfaULT.asP

২০. ৩১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৪
পারভেজ রবিন বলেছেন: আপনে যেমনে কইতাছেন তাতে মনে হইতাছে পিচপি শিখা খুব সহজ, 'এট্টু ধৈয্য ধইরা' চেষ্টা করলে সবাই কয়দিনে মইধ্যে পিচপি এক্সপাট হইয়া যাইব। আমি কই একই যদি সোজা হইত তয় টেকি আর ঢেকি'র মইধ্যে ফারাক থাকত না। হুহ্
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: ভয় না পাইয়া আগে শুরু করেন। খুব সহজ হবার কারণেই বলেছি, খুব সহজ।

আহার, নিদ্রা, ভয়
অধিক কভূও নয়।

০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৮

লেখক বলেছেন: শুভ নববর্ষ :) আপনাদের ওখানে তো এখনো কাউন্টডাউন বাকী।

২২. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫০
আট আনা বলেছেন: Abdullah, Md. Shoeb আমার ক্লাসমেট। :)
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৪:৫৮

লেখক বলেছেন: :)

২৩. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:১১
আট আনা বলেছেন: আপনার দেয়া লিঙ্কে গিয়া টেস্ট দিলাম।
Click This Link

১ পাইছি out of ৮ । :D

আমি ৩ বছর php তে কাজ করছি। আমার এমন ভরাডুবির কারন হলো সব প্রশ্নই theoritical।
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:২৪

লেখক বলেছেন: ZCE এর প্রশ্নগুলো কিন্তু ঐ আটটি প্রশ্নের মতোই। আপনার অবশ্য জানা থাকার কথা।
আবার আরেকটি মজার ব্যাপারও হতে পারে, ধরুন একজন ZCE পাশ করলো কেনোনা তার থিওরীগুলো ঝাঁজাভাজা করা। কিন্তু দেখা গেলো আপনার চেয়ে প্রোগ্রামিং এ তেমন এগিয়ে না।
নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং একজন প্রোগ্রামারকে সত্যিকারের কাজের পরীক্ষা না নিয়ে যাচাই করা কতোটাই বা বাস্তবসম্মত ফল দিতে পারে। :)

২৪. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৪১
দ্রোহি বলেছেন: ধন্যবাদ আপনার পোস্টের জন্য। অনেক কিছু জানা হলো। আমি ব্যক্তিগতভাবে পিএইচপি তে আগ্রহী।
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৪০

লেখক বলেছেন: আমিও আগ্রহী :)

২৫. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:২৬
~স্বপ্নজয়~ বলেছেন: You have completed the Self Test!

Your score is 2 out of 8.

We recommend that you study for the exam and have at least six months of PHP programming experience. :p:p
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৪৩

লেখক বলেছেন: সাব স্ট্যান্ডার্ড ভাইয়ের চেয়ে বেশি পারছেন। :)

প্রশ্নগুলি আসলেও কঠিন।

২৬. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:২৯
টুশকি বলেছেন: এই পোস্ট টা মাথায় ঢুকে নাই।
দেখি আরো কয়েক বছর পর ঢোকানো যায় কিনা
০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৪২

লেখক বলেছেন: কঠিন সবকিছু তো বাদ দিয়া মজা কইরা লিখতে চাইছিলাম :|

আপনের কথা শুইন্যা সবাই আরো ভয় পাইবো তো!

২৭. ০১ লা জানুয়ারি, ২০০৯ ভোর ৬:৫৪
টুশকি বলেছেন: ওহ !
ভাইসব, লেনিন ভাই যেই টপিক নিয়ে লেখসে সেটা সংগে সংগে আমার মাথায় ঢুকে গেছে, খুব সোজা জিনিস, একদম পানির মত।
০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২০

লেখক বলেছেন: এই দু:খ কারে কই
আরো কত পোস্ট করলাম কেউ পড়লোই না
এই মড়ার টেকি পোস্ট সবাই পইড়া ফেলতাছে।
যা বুঝলাম:
১. সবাই টেকি হইয়া যাইতে চায়। :P
২. সবাই ওয়েবপেজ নিজেই তৈরি করবে নিজেরটা নিজেই। :)
৩. নিজের ব্লগ নিজেই বানাবে... কারো ব্যান, পোস্ট মোছা এইসবের আর ধার ধারবে না।
৪. টেকি বলে আলাদা কোনো জীব থাকবে না। :|

অচীরেই আমরা অনেক অনেক আলু-পটল-করলা-ঢেঁড়স-চিচিঙ্গা-সাতকড়া-আম-জাম ব্লগ দেখতে পাবো বাংলাদেশে :)

২৮. ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১০:২৫
ইসানুর বলেছেন: থ্যাংকু লেলিন ভাই, তবে মাঝেমধ্যে কিন্তু একটু জালামু :)
০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ :)

সাথে গুগল কাকু আর w3schools.com কে অনেক অনেক জ্বালাইয়েন :P

২৯. ০১ লা জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৭
পারভেজ রবিন বলেছেন: html ও php'র পার্থক্য আলোচনা কর। ১০
০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০২

লেখক বলেছেন: HTML হলো সাদা কথায় আপনি আপনার ব্রাউজারে যে টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি দেখেন তা দেখানো খুবই সহজ-সরল একটি ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল ঠিক প্রোগ্রামিং ভাষা নয় কেনোনা এতে কোনো লজিক থাকেনা।

পিএইচপি একটি ওয়েব সার্ভারে কাজ করে এমন ভাষা এটা ব্রাউজারে সরাসরি কিছু করেনা। যে সার্ভারে এটি রান করে সেই সার্ভার পিএইচপিকে HTML এ রূপান্তরিত করে আমাদের ব্রাউজারের জন্য তৈরি করে দেয়।

এটাই মূল পার্থক্য... আপনি Save As করে যে কোন ওয়ার্ড ফাইলকেও HTML এ রূপান্তরিত করে দিতে পারেন। :) কিন্তু পিএইচপি একটি ডাইনামিক ভাষা.. এটি দিয়ে পেজ এমনভাবে তৈরি করা যায় যে... ধরুন আপনি বাংলাদেশের সব আসনের ভোট পরিসংখ্যান জানতে অপশন সিলেক্ট করে ক্লিক করছেন... আর তা দেখিয়ে দিচ্ছে। :P

একই কাজটি এইচটিএমএল দিয় করলে যা হতো:
১। ৩০০ আসনের পরিসংখ্যান এক পাতায় হতো। :D
২। অনেক সময় লাগতো লোড হতে। :|
৩। নির্দিষ্ট কোনো আসন খুজতে বেগ পেতে হতো। :/
৪। কোনো পরিবর্তন করতে হলে সেই বিশাল পেজটি এডিট করে দিতে হতো। :P

:)

৩০. ০১ লা জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫১
...অসমাপ্ত বলেছেন: অবশ্যই প্রিয়তে.... :) ....চমৎকার তথ্যসমৃদ্ধ লেখা।

নতুন বছরের শুভেচ্ছা রইল।
০১ লা জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: ধন্যবাদ :)

শুভ ইংরেজী নববর্ষ

৩১. ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৩
পারভেজ রবিন বলেছেন: বাপরে! ১০ নাম্বারে কুলাবে না। যা ছিল সব দিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে php html-এর চে' অনেক উন্নত।
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৩

লেখক বলেছেন: HTML কিন্তু বাদ যাচ্ছে না। পিএইচপির ভেতরেও এইচটিএমল লেখা হয়ে থাকে। আর ব্রাউজার তো পিএইচপি বোঝে না। এইচটিএমএল বোঝে। :)
তবে এইচটিএমএল আরো উন্নত হচ্ছে দিন দিন।

৩২. ০৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৮
নিঃসঙ্গ বলেছেন: পোষ্টা প্রিয়তে আপনাকে ফ্রীতে একটা প্লাস :)
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: দোয়া রাইখেন এই টেস্টে কোরবাণী হইতে যাচ্ছি :)

৩৩. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৪
আশরাফ মাহমুদ বলেছেন: দারুণ পোষ্ট। প্রিয়তে গেল।
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:১৫

লেখক বলেছেন: শুভেচ্ছা :)

৩৪. ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫৯
অধর বলেছেন: আমার স্কোরটাঃ

Zend PHP 5 Certification - Self Test


You have completed the Self Test!

Your score is 7 out of 8.

It looks like you are ready to take the Zend PHP Certification exam.

Schedule your test now at one of over 3,500 test centers worldwide.



সত্যটা হচ্ছে উত্তরগুলো আগেই জেনেছিলাম।

লেনিন ভাই ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০৪

লেখক বলেছেন: যাক উত্তর জানার তো ইচ্ছা জেগেছে। পরীক্ষা দেবার প্রস্তুতি নিতে থাকুন। :)

৩৫. ১৪ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২৯
নাজিরুল হক বলেছেন: শিখার ইচ্ছা জাগছে....... :)

তাই প্রিয়তে নিলাম।
১৪ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:১৩

লেখক বলেছেন: শেখার ইচ্ছে জাগলে দেরি করবেন না, লাইফটা খুব ছোট।

৩৬. ১৪ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৩৮
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: ভাই ইমেইল এড্রেসটা দিয়েন, আমার এড্রেস

১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৮

লেখক বলেছেন: লেনিন@phpxperts.net

৩৭. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৭
সৌম্য বলেছেন: ফেভারিটে রাখলাম। পরে মনোযোগ দিয়া পড়বো।
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৯

লেখক বলেছেন: আপনার আগ্রহ দেখছি বহুমুখী :)

৩৮. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৫৬
আহমেদ চঞ্চল বলেছেন: আমি বিগত ২ মাস ধরে php চর্চা করছি।দোয়া রেখেন।।।
১৬ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৭

লেখক বলেছেন: অবশ্যই :) আর আমার জন্যও দোয়া রাখবেন। কারণ এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি :)

৩৯. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৮
তানজীল ইসলাম বলেছেন: প্রিয়তে রাখলাম পরে দেখব
৪০. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৪
মদন বলেছেন: গোজামিল দিয়া কাম চালাইতে পারি মাগার পরীক্ষারে ডরাই :(
কি করন যায় একটা বুদ্ধি দেন। হাসিন ভাইরে হিংসা হয় :)
১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন: এইখানে একটা বিনামূল্যে টেস্ট দেবার লিঙ্ক দিয়েছি। ওটা দেখুন মাঝে মাঝে। গাইডগুলো ফ্রি ই-বুক পাওয়া যায়। খুব শিগগীর ওদের মক-টেস্ট এবং টেস্ট নিয়ে লিখবো। আসাকরি। হাসিন ভাইকে ঈর্ষা করি আমিও। :)

১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: http://abinashg.com/zend/

৪১. ১৬ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৫০
আহসান হাবিব শিমুল বলেছেন: আমি বহুদিন আগে শিখছিলাম।সেই ২০০২ কি ২০০৩ সালে।টিচার ছিলো গণক মিস্তিরী রাগিব ভাই।পরে আর ঐ লাইনে পা বাড়াই। এখন সব খাইয়্যা ফালাইছি।

আপনার পোষ্ট অনেকের কাজে লাগবে আশা করি।
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৪

লেখক বলেছেন: আবার শুরু করেন। আমিও ঐ সময় শুরু করে মাঝে ফাঁকি দিয়েছিলাম। এখন এক্সাম ভাউচার কিনে ফেলেছি দোয়া রাখবেন।

৪২. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৩
মদন বলেছেন: ভাই সত্যি কই, আপনের এই পোষ্ট আমার মনটারে পরিবর্তন কইরা দিছে। ZCE হইতে পারুম কিনা জানিনা, কিন্তু আবার পড়াশুনা শুরু করলাম আজকে থেকেই। আল্লাহ ভরসা। ডিসকাস করনের লাইগা সাথে কাউরে পাইলে ভালো হইতো...
১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: lenin[এট]phpXperts.নেট মেইলে যোগাযোগ হতে পারে। ZCE হওয়া আসলে খুব কঠিন নয় আবার বেশ কঠিন, চলেন একসাথে স্টাডি করি।

৪৩. ১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৪
লাভলুদা বলেছেন:

আগামী মাসে দেওয়ার ইচ্ছা আছে (যদি আর কিছুতে বিজি না হয়ে যাই)
১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: ওয়াও আপনেও দিবেন, তাইলে তো দেরি করা উচিৎ হইবো না। :)

৪৪. ২১ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: লেলিন ইংলিশে দেন
২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন: lenin[এট]phpXperts.নেট এট=@ নেট=net :) তবে টাইপ করার সময় lelin না লিখে lenin লিখবেন ;)

এভাবে লেখা মূলত স্প্যামবট দ্বারা বিব্রত হওয়া ঠেকাতে।

৪৫. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৫
হাসিন বলেছেন: আমি পিএইচপি শিখতে চাই!! চাইই ই চাই :) - কেমনে কি?
২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:২৪

লেখক বলেছেন: :) আপনে হাসিন হায়দারের নাম শুনছেন? তার কাছে চইলা যান। শিখাইয়া দিবো!

৪৬. ২২ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:১৬
হাসিন বলেছেন: আপনে শিখান - আপনের কাছ থেইকা শিখুম! :)
২২ শে জানুয়ারি, ২০০৯ ভোর ৬:১৭

লেখক বলেছেন: আইচ্চা কনতো পিএইচপি'র জনক কে? না কইতে পারলে "I'll show you the door" :P

৪৭. ২৩ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
শামীম আল মামুন বলেছেন: c panel এ কিভাবে ডাটাবেজ তৈরি করবো। বিস্তারিত জানালে উপকৃত হব।
২৫ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪১

লেখক বলেছেন: সি-প্যানেল এ তো উজার্ড থাকে ডাটাবেজ তৈরির। আর সেখানে পিএইচপিমাইএডমিন জাতীয় অ্যাপ্লিকেশনও থাকে।

৪৮. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৩
মোঃ জাকারিয়া বলেছেন: একটা সাইট বানালাম ভিজিট করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে::

http://www.computerbd.blogspot.com : বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পত্রিকায় প্রকাশিত লেখার সংগ্রহ! এতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের বিভিন্ন তথ্য, ইন্টারনেট বিষয়ক তথ্য, ইলেকট্রনিক্স বিষয়ক তথ্য, উইন্ডোজ বিষয়ক তথ্য, ওয়েব ডিজাইন বিষয়ক তথ্য, ঘরে বসেই উপার্জনের তথ্য, সিকিউরিটি/হ্যাকিং এর বিভিন্ন তথ্য, রোবট বিষয়ক বিভিন্ন তথ্য এবং আরও বিভিন্ন ক্যাটাগরিতে প্রয়োজনীয় তথ্যবহুল প্রবন্ধ প্রকাশ করা হচ্ছে। ওয়েবসাইটটির ঠিকানা: http://www.computerbd.blogspot.com

২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১০

লেখক বলেছেন: সুন্দর উদ্যোগ সবার ক্রেডিট স্বীকার করছেন তো? আপনার সাইটটি আগেই দেখেছিলাম। :)

৪৯. ২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৩
নীল চাঁদ বলেছেন:
I am graduate from Business. But now i feel interest to learn this language. But i can't decide where from i will start? would you help please?
২৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭

লেখক বলেছেন: বিজনেস গ্রাজুয়েট হয়েও পিএইচপি শিখতে কোনো বাধা নেই। জেডসিই তালিকায় সর্বশেষ সংযোজন 'সাদিকুর রহমান' আমার ছাত্র। সে কিন্তু কওমী মাদ্রাসা থেকে টাইটেল পাশ! সম্পূর্ণ নিজের চেষ্টায় সে জেডসিই হয়েছে। :)
মাত্র গতকাল তার পরীক্ষা ছিল। সুতরাং যদি শুরু করতে চান। এই পোস্টে উল্লেখকৃত লিঙ্কগুলো অনুসরণ করতে পারেন। যেকোনো ভাবেই হোক শুরু করাটাই আসল কথা।

৫০. ৩০ শে জানুয়ারি, ২০০৯ রাত ১:৩৪
রেজওয়ান শুভ বলেছেন: ভাইজান , JSP র জন্য এরকম কিছু নাই ?? একটু জানান তো .. +
০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:০৪

লেখক বলেছেন: JSP এর জন্য সান সার্টিফাইড জাভা প্রোফেশনাল(SCJP) এমন কয়েকটি সার্টিফিকেট আছে। এটি নিয়ে পরে লিখবো, আপাতত জেডসিই প্রিপারেশনে ব্যস্ত।

৫২. ০১ লা মার্চ, ২০০৯ রাত ৯:২৩
রুমমা বলেছেন: আমি c++.visual basic.কিছুটা পারি।প্রোগ্রামিং কনটেস্টে অংশও নিয়েছিলাম,কিনতু এখন ভুলে গেছি অনেকদিন চর্চা নাকরায়।আমি কি Php শিখতে পারব?আপনার লেখা পরে অনেক inspired হলাম।কিন্তু শুরু কিভাবে করব বলবেন?
০২ রা মার্চ, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: আপনি কেবল পারবেনই না বরং অনেক ভালো করতে পারবেন।

এই পোস্টটি আরো আপডেট করা হয়েছে আমার ব্যক্তিগত ব্লগে ভিজিট করতে পারেন, সেখানে আরো অনেক তথ্য পাবেন এসংক্রান্ত।

আর এই পোস্টটিতে অনেক লিংক দিয়েছি সেগুলো অনুসরণ করে শুরু করে দিতে পারেন পিএইচপি। সুবিধা হলো পিএইচপি আর সি অনেক অনেক মিল! আর এটি শেখা অনেক সহজ! এমনকি শুরু করতে সি এর চেয়েও সোজা। এটি অত্যন্ত শক্তিশালি একটি প্রোগ্রামিং ভাষা।

মূল পোস্ট

৫৩. ০২ রা মার্চ, ২০০৯ সকাল ৯:৩১
রুমমা বলেছেন: তাহলে আমি পারব বলছেন?অনেক ধন্যবাদ।কিনতু আপনার ব্লগের নাম তো জানিনা।
০২ রা মার্চ, ২০০৯ দুপুর ১:২৫

লেখক বলেছেন: ZCE হবার উপায় কী?
উপরের কমেন্টেও দিয়েছি কিন্তু লিঙ্ক পার্স করে নষ্ট হয়ে যায়।

৫৪. ১৩ ই মার্চ, ২০০৯ রাত ১১:০৪
ম্দু বলেছেন: ভাই অসাধারন পোস্ট.।.।। মনে হচেছ php-র একটা জোয়ার এসে গেছে।
১৪ ই মার্চ, ২০০৯ সকাল ১০:৩৬

লেখক বলেছেন: জোয়ার এসেছে অনেক আগে... তবে এখন সাদামাটা পিএইচপি'র কদর নেই। অনেক অনেক অনুষঙ্গ জানতে হয় টিকে থাকতে হলে।

৫৫. ০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৪৮
রূপক  বলেছেন: হাসিন ভাইরে হিংসা হয় :)
০৫ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:২৯

লেখক বলেছেন: তাহলে, তার প্রমাণ দিন ZCE পরীক্ষা দিয়ে :)

৫৬. ১২ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
পান্থ বিহোস বলেছেন: কী যে করি, পিএইচপি মাথারে গিলাইতে পারতাসি না। খালি খালি চিন্তা করি আর চিন্তা করি... ;)
১৩ ই জুন, ২০০৯ সকাল ১০:১৬

লেখক বলেছেন: আমার মনে হয় আপনি অলরেডী কাজ করেন পিএইচপি নিয়ে তাইনা?

তবে.. পরীক্ষা দিতে হলে অনেক অনেক গভীরতা নিয়ে পড়তে হবে এবং প্রয়োগ করতে হবে। শুধু পড়লে কোনো কাজে দেবে না। প্রতিটি উদাহরণ বেশ কয়েক উপায়ে বুঝে প্রয়োগ করতে হবে। হাতে হাতে লাইন বাই লাইন কোড বুঝে লিখতে হবে। সেই সাথে প্যারামিটারগুলো মনে রাখতে হবে। টপিকগুলো দেখুন এবং সবগুলো টপিকে আস্থা নিয়ে আসুন। তাহলেই কঠিন হবে না।

৫৭. ১৩ ই জুন, ২০০৯ রাত ২:৪০
পান্থ বিহোস বলেছেন:
You have completed the Self Test!

Your score is 1 out of 8.

We recommend that you study for the exam and have at least six months of PHP programming experience.

:(
১৩ ই জুন, ২০০৯ সকাল ১০:১৮

লেখক বলেছেন: ঘাবড়ে যাবার কিছুই নেই... যদি প্রাকটিস করেন এবং পিএইচপি ম্যানুয়েল + জেডসিই গাইড অনুসরণ করেন তাহলে শীঘ্রই গন্তব্যে পৌঁছে যাবেন।

৫৮. ১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৬
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন: এত সুন্দর ও কাজের একটা পোস্ট এত পরে দেখলাম! আফসোস! প্লাস দিলাম ও প্রিয়তে নিলাম। ধন্যবাদ লেনিন ভাই।
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৬:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ গৃহীত হইলো.. সেই সাথে নিজের জেডসিই মোবারকও সমাপ্ত করলাম :)

৫৯. ১৩ ই জুলাই, ২০০৯ ভোর ৪:২৭
এসব কি হচ্ছে ! বলেছেন: ভাইজানেরা, PHP-এর লার্নিং কার্ভ ল্যাংগুয়েজ (সারভার) গুলার মধ্যে সবচেয়ে কম (আমার জানা মতে!)। নিচের মতই সোজা
<?php
$variable = "এত্ত সোজা php!!!!";
echo $variable; // show/outout
?>

লেনিন ভাই কে অনেক ধন্যবাদ এরকম উৎসাহব্যান্জ্ঞক পোস্টের জন্য। ভাইকি ট্রিপার্টেই আছেন?
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৬:১১

লেখক বলেছেন: না'রে ভাই নিজের বাসাতেই ছিলাম তবে এখন ঘুরে বেড়াচ্ছি। আপডেট হচ্ছে সদ্য জেডসিই হলাম। :)

৬০. ২২ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৯
স্বপ্ন বালিকা বলেছেন: আমি php এর একজন স্টুডেন্ট.আপনার লেখাটি থেকে অনেক কিছু জানলাম.আপনাকে ধণ্যবাদ.আরো সাহায্য চাচ্ছি বিভিন্ন আপডেট নিয়ে....
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৬:১২

লেখক বলেছেন: নিশ্চয়ই লিখবো। কিছুদিন বিরতি নিয়েছিলাম ব্লগ লেখায়। জেডসিই করা শেষ এবার হাত খুলে লেখার ইচ্ছা রইলো। :)

৬১. ২৫ শে জুলাই, ২০০৯ দুপুর ২:০৯
নামহীনা বলেছেন: কমেন্ট করে রাখলাম।
২৬ শে জুলাই, ২০০৯ রাত ১:৪০

লেখক বলেছেন: কোন সিনট্যাক্সে করলেন? PHPDoc? :D

৬২. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৪
আফজাল ২২ বলেছেন: You have completed the Self Test!

Your score is 6 out of 8.

It looks like you are ready to take the Zend PHP Certification exam.

Schedule your test now at one of over 3,500 test centers worldwide.

To be honest... beshirbhag andaj a marsi... bhaloi to!
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১:৩৭

লেখক বলেছেন: গুড!

৬৩. ২৮ শে জুলাই, ২০০৯ রাত ১২:১৭
আফজাল ২২ বলেছেন: Shob certification course e TK hataya neyar dhanda! Egula theke dure thakun!
২৮ শে জুলাই, ২০০৯ রাত ১:৪১

লেখক বলেছেন: রিয়েল টেস্ট এর সাথে ঐ ৮টি প্রশ্নের খুব মিল নেই। ওগুলো আরো বেশি কনফিউজিং হয়। জানুয়ারিতে আমরা তিনজনে মিলে ১০টি মক এক্সাম কিনেছিলাম মোট $22 দিয়ে। ওরা ২টি করে দিয়েছিলো আর আমি একাই ৬টি। কিন্তু মূল টেস্ট আর মক আকাশ-পাতাল ডিফারেন্ট। কোনো টাইপের প্রশ্ন মকে সোজা আবার কোনোটি মকে বেশি কঠিন।

তবে ওভারঅল মূল পরীক্ষা অনেক বেশি কঠিন।

আর আপনার সার্টিফিকেট না দরকার হতে পারে, অনেক প্রতিষ্ঠান আজকাল জেডসিই'কেই ন্যূনতম যোগ্যতা হিসেবে ধরে। আমার চেনা এমন দুটি প্রতিষ্ঠান হলো:
আইটুউয়ি এবং আরবিএস।

জেডসিই'র প্রিপারেশন আপনাকে বেস্ট প্রাকটিসে উৎসাহিত করবে, যদি অলরেডি সেগুলোতে বস হয়ে থাকেন তাহলে সব ইগনোর করতে পারেন। :)

৬৪. ১৮ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:৫৭
ফজলুল করিম বলেছেন: আজ অফিসে আমার কাজ কম।
প্রচুর সময় পেয়েছি এবং রিলেটেড সকল পোষ্ট পড়েছি।

আমি যেখানে স্টাডি করছি, এইচটিএমএল, ফোটশপ শেষ করে সিএসএস করছি। আগামী মাসেই পিএইচপি শুরু।

সঠিক সময়ে এ সংক্রান্ত সকল পোষ্ট পড়লাম।

প্রিয়তে।
২১ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। তবে মনে রাখবেন, সার্টিফিকেটের চেয়ে গুরুত্বপূর্ণ হলো কাজ করা। তাই যা যা শিখছেন তার উপর নির্ভর করে প্রোজেক্ট করবেন। সাফল্য আসবেই।

৬৫. ১৮ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
দুরের বলাকা বলেছেন: তথ্যবহুল পোষ্ট


You have completed the Self Test!

Your score is 4 out of 8.

We recommend that you study for the
exam and have at least six months of PHP programming experience

Click This Link

সাফল্যের (!!!) চাবিকাঠি: অন্ধকারে ঢিল মারা ): ):
আমি PHP মানে কি সেটাই জানি না। :(


২১ শে আগস্ট, ২০০৯ রাত ২:৫৭

লেখক বলেছেন: ছয়মাস স্টাডি করতে বলেছে :)

নিশ্চয়ই এভাবে অন্ধকারে ঢিল মেরে ১২৫ডলার জলে ফেলতে চাইবেন না।

২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: আপনাকেও :)

আজকের খবর হচ্ছে জেডসিই সংখ্যা এখন ১৯জন। সর্বশেষ জন ইবাইস ইউনিভার্সিটি থেকে সিএসই এর ছাত্র এই মুহূর্তে ইনফর্মেটিক্স সফটএ কর্মরত নূর-এ-আলম খান পরশ।

৬৭. ২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:২০
বৃক্ষ বলেছেন: ++++++++ many many +
Please write something about RHCE
২৫ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: আমি নিজে আরএইচসিই নই। তবে লিখবো যদি ওটা পরীক্ষা দেবার জন্য মনস্থ করি। এই পোস্টটা লিখেছিলাম যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সার্টিফিকেটটা অর্জন করবো শিঘ্রই।

Red Hat Certified Engineer সার্টিফিকেটটি যারা নেটওয়ার্কিং, অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি ক্ষেত্রে লিনাক্স ভিত্তিক পরিমণ্ডলে ক্যারিয়ার গড়তে আগ্রহী তার করে থাকেন।
এটি অনেক জবেই বেশ কাজে লাগে। একজন ওয়েব ডেভেলপারেরও এই দক্ষতা বাঞ্ছনীয় বা থাকলে সুবিধা হয়।
আইএসপি এডমিনিস্ট্রেশন ইত্যাদিতে মাস্ট।

আর ধন্যবাদ আপনাকে।

৬৮. ২৭ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:২৩
বেওউল্ফ বলেছেন: লেনিন ভাই, আপনি আমাকে একটু বলেন দেখি যে পিএইচপি শেখার পর কি কি করতে হবে? আপনাকে মেইল দিয়েছিলাম, রিপ্লাই করেননি।

আর বর্তমানে আপনাকে সহ ২০জন জেড সি ই। আপনি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমি দু'দিনের ভেতরে এটাকে ২১ এ পরিনত করছি।

বুঝলেননা আপনার পরেই যদি আমি হতে পারি তাহলে তো আপনার সাথে আত্তীয়ের সম্পর্কটা একেবারে পাকাপাকি হয়ে যায়। হাঃ হাঃ হাঃ
২৭ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: আপনি খুব সম্ভব মেইল করেননি। আমি কোনো মেইল সাধারণত ১দিনের মধ্যেই রিপ্লাই করে থাকি।
জেডসিই হবার জন্য পূর্বশর্ত হচ্ছে ৬মাস থেকে ১বছরের হাতে-কলমে পিএইচপি দিয়ে ডাইনামিক ওয়েব ডেভেলভমেন্টে অভিজ্ঞতা। সেটা যদি থেকে থাকে তাহলে গাইড বই এবং ম্যানুয়াল পড়ে এই সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন।

আগেই অভিনন্দন জানিয়ে রাখলাম ভবিষ্যত জেডসিই হবার জন্য। তবে, এটাও মনে রাখবেন। এটা কেবলই সার্টিফিকেট মাত্র, মূলকাজের দক্ষতা এতে পুরোপুরি যাচাই সম্ভব নয়।

৬৯. ২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:০৩
বেওউল্ফ বলেছেন: হে জনাব, আপনি আমার সম্পর্কে এত সন্দিহান কেন? আমার অভিজ্ঞতা আছে প্রায় ২ বছরের থেকে ৩ বছরের। আমার জন্য দোয়া করবেন আমি চিন্তা করছি এ বছরের মধ্যেই পরীক্ষাটা দিয়ে দেব। আর হ্যা আমি কিন্তু দক্ষতা প্রমাণের জন্য পরীক্ষা দিতে চাচ্ছিনা কেননা নতুন করে তার আর প্রমাণ করার কি আছে সবই আপনাদের দোয়া্য়। আমি যা চাচ্ছি তা Why Become a Zend Certified Engineer (ZCE)? এ আছে।

বুঝলেননা ! ভবিষ্যতে নিশ্চিন্তে গেম খেলার একটা ব্যাবস্থা করছি আরকি। আর আমি মেইলটা দিয়েছিলাম এ। ওটা কি আপনার না???
২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ৯:০০

লেখক বলেছেন: হা হা জনাব। আমি আসলে সন্দেহ পোষণ করছি না। আপনার কথা অনেক সময় হেয়ালিমতো হয়ে থাকে তাই আমি সাধারণ প্রস্তুতির কথাই বলেছি। ২ বা ৩ বছরের প্রস্তুতি(অভিজ্ঞতা) যদি জেডসিই'র সিলেবাস অনুযায়ী হয়ে থাকে তবে ঠিকই দুদিনের মধ্যে পরীক্ষা দিয়ে ফেলতে পারবেন(তবে পরীক্ষার জন্য আলাদা করে পড়াশোনা করতেও হয়, আশাকরি তা করেছেন)।

মেইল কি করে পৌঁছালো না বুঝলাম না। আপনি আবার পাঠিয়ে দিন। :)

৭০. ২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩২
মাটি ও মানুষ বলেছেন: ইশ. . ভাইজান আফসোসটা বাড়াইয়া দিলেন .. আমারও অনেক দিনের শখ ছিল পিএইচপি শিখার . . কিন্তু শিখার জন্য টিচার পাচ্ছিনা . . :(
২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৭

লেখক বলেছেন:
শিখতে হলে টিচার লাগে এমন না কিন্তু। আমি সেই অর্থে টিচারের কাছে শিখিনি। কাজ করতে থাকলে যা শেখা হয় তাই আসল শেখা।

৭১. ২৮ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৮
মদন বলেছেন: ওরররে আপনি পরীক্ষা দিয়া জিসিই হয়া গ্যালেন আর আমি মদনই থাইকা গেলাম :(
আপডেট হইলো স্টাডী চলতেছে, যদিও খুব স্লো :(
২৮ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৪

লেখক বলেছেন:
আফসোস এর কিছুই নেই ভাই। সার্টিফিকেটটা কেবলই একটা রেকগনিশন। অন্যান্য সার্টিফিকেটের সাথে এর তেমন কোনো পার্থক্য নেই। বরং কর্মক্ষেত্রে যদি এই উপলক্ষে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা বহুগুণে বেড়ে যায় তা ব্যবহারিক কাজে লাগবে সেটাই হবে মূল কাজের। :)

৭২. ২৯ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৪৭
রাজপুত্র নেপলিয়ন বলেছেন: ভাইয়া W3SCHOOL এর lesson গুলো php শেখার জন্য কেমন?
আমি databasemanagement এর ল্যাব এর জন্য mysql এ query চালানোর জন্য simple php code গুলো ভাল পারি।zce exam দেওয়ার জন্য at first কোনখান থেকে শিখা শুরু করব?
২৯ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: অন্যপোস্টটিতে আপনার একই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। এই পোস্টেও বিস্তারিত উত্তর আছে। দেখে নিন।
ধন্যবাদ

৭৪. ২০ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৩
তামীম বলছি বলেছেন: আপনি একজনের কথা হয়ত খেয়াল করেননি, যিনি এই সামু ব্লগের আর একজন প্রাক্তন ডেভেলপার, এবং Zend সার্টিফাইড। তিনি হলেন Md. Emran Hasan .
২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১৫

লেখক বলেছেন: আপনিও হয়তো খেয়াল করেননি লেখাটি যখন লেখা তখন ৬/৭জন জেসিই ছিলেন বাংলাদেশে। এমনকি আমি প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম এমরান ভাইয়ের কয়েকদিন আগে। তালিকাটি আর আপডেট করা হয়নি কারণ তালিকা হাতে হাতে আপডেট করার এতো সময় নেই। উপরের তালিকাতে সাদিকুর রহমানের পর আমার কলিগ ফেরদৌসের নাম(৯ম জেসিই), এমরান হাসান(১০ম) এবং আমার নাম(১৪তম) আামার আরেক বন্ধু (১৫তম) কারো নামই যোগ করিনি। এই মুহূর্তে জেডসিই তালিকায় আছেন ২৬জনের মতো। একজন মেয়েও এখন জেডসিই। এই টেস্টের তেমন কদরও নেই এখন ;)

৭৫. ১৭ ই মে, ২০১০ সকাল ১০:৫৪
িরয়াজ উিদ্দন বলেছেন: দারুন।
পিএইচপি শিখবার চাই।
পেলাচ আর প্রিয়তে।
১৭ ই মে, ২০১০ দুপুর ১২:০৮

লেখক বলেছেন: নিচের কমেন্টের উত্তর দেখুন, ধন্যবাদ।

৭৬. ১৭ ই মে, ২০১০ সকাল ১১:৩৭
Neelpoddo বলেছেন: বেসিক কিছু পারি।মানে ভার্সিটি লেভেল যা শেখানো হয়।আরো জানতে চায়।

কাজের পোস্ট।অনেক ধন্যবাদ পোস্টটি দেওয়ার জন্য।
১৭ ই মে, ২০১০ দুপুর ১২:০৭

লেখক বলেছেন: পিএইচপি শেখার সহজ উপায়গুলো জেনে নিন নামে একটা পোস্ট লিখেছি। ওটা অনুসরণ করুন। ভার্সিটিতে শেখা জ্ঞান কাজে লাগবে তবে তা প্রফেশনাল কাজের জন্য খুবই সামান্য মাত্র। কোনো একটি বই ফলো করুন এবং ছোট বড় অনেকগুলো প্রজেক্ট নিজে হাতে করুন।
পিএইচপি'র সাথে ফ্রন্ট-এন্ড-ডেভেলপিংও শিখে নিন।

কোড কোথাও থেকে কপি করবেন না। প্রতিটি অক্ষর নিজের হাতে লিখবেন। তাহলে এটি পুরোপুরি আত্মস্থ হবে।

৭৭. ১৭ ই মে, ২০১০ দুপুর ১:৩২
Neelpoddo বলেছেন: ধন্যবাদ মূল্যবান পরামর্শের জন্য।চেষ্টা চালিয়ে যাচ্ছি।

কিন্তু সমস্যা হলো ভার্সিটির প্রজেক্টের প্রেশার থাকে সবসময়।তাই নিজ থেকে যে শেখার জন্য কোনো ছোট খাট প্রজেক্ট করবো সে সময় থাকেনা।আর নিজেই বুঝতে পারছি যে ব্যবহারিক প্রয়োগ ছাড়া ভালভাবে যেকোনো প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজ শেখা অসম্ভব।

 

মোট সময় লেগেছে ১.০৭৪২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
০০০০০০০০০০০০০০০০০০
nine_L টুইটার
doctortomorrow জিমেইল

[Please dont add...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ