আমার প্রিয় পোস্ট

Paypal একাউন্ট একটি জরুরী প্রয়োজন

০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:০৬

শেয়ারঃ
0 0 0

বাংলাদেশের মানুষ এখনো পেপ্যাল একাউন্ট করতে পারেনা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক একটি জরীপ চালাচ্ছেন সেখানে একটি পয়েন্ট হলো অনলাইন কমিউনিটি হিসেবে ব্লগগুলো কোনো জরুরী প্রয়োজনে এগিয়ে আসে কীনা? আসে নি:সন্দেহে। আমরা প্রথম পাতার ডান পাশের একটি বক্সে দেখতে পাই 'হাত বাড়িয়ে দাও' শীর্ষক একটি বক্স। আপনারা জানেন প্রয়োজনে সবাই যদি চারআনা করেও সাহায্য করা যায় অনেকেরই জরুরী প্রয়োজন তাতে মিটেও অনেক বেশি। কিন্তু সাহায্য করবেন কী করে? আপনি থাকতে পারেন অস্ট্রেলিয়াতে, কিংবা কানাডা, কিংবা ইউকে, সাউদিয়া এসব নানান প্রান্তে। এসব জায়গা থেকে দেশে টাকা পাঠানোতে নানা ঝক্কির কারণে অনেকেই শেষে এগিয়ে আসেন না।

এটি গেলো একটি প্রেক্ষিত, এমনি হাজারো ব্যাপার আছে। আপনি বাইরে আউট সোর্সিং করবেন? টাকা পাঠাবেন? কেউ আপনাকে টাকা পাঠাবে? কোনো প্রোডাক্ট কেনা-বেচা করবেন? ইত্যাদি নানা প্রয়োজনে পে-প্যাল সর্বব্যাপী নির্ভরযোগ্য একটি মাধ্যম। কিন্তু বাংলাদেশ থেকে কারো পে-প্যাল একাউন্ট করার জো নেই। কারণ তাদের তালিকাতেই নেই বাংলাদেশ। থাকবে কী করে? আপনি একটি এমন ব্যাঙ্ক একাউন্ট করতে পারবেন না যেটিতে সরাসরি বিদেশ থেকে ডলারে টাকা পাঠাবে। যা থেকে আপনি প্রয়োজনে লেনদেন করতে পারবেন। আপনি দেশে বসে বাইরে থেকে টাকা এনে দেবেন তাও সম্ভব নয়।

কী ভাবে হবে? ৯১ সালে যখন ফাইবার অপটিক কেবল বিনামূল্যে সংযোগ দিয়ে দিতে চাইলো SEA-ME-WE(South East Asia - Middle East - West Europe) কেবল দিয়ে তখন সব প্রযুক্তিবিদ ও প্রযুক্তি প্রেমিকগণ অনেক সরব হয়ে উঠলেও শেষমেষ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর বিজ্ঞ(!?) ইডি(এক্সিকিউটিভ ডিরেক্টর) সাহেব বলে দিলেন, 'না না তা করা যাবে না! ইন্টারনেট কানেকশন হলে, দেশের কারেন্টের তার দিয়ে সব তথ্য আমেরিকা চলে যাবে।' এধরণের জুজু'র ভয় দেখিয়ে আমরা এমন এক ফান্দে পড়ে আছি যে আজো প্রায় দুই দশক পরে আমরা ফাইবার অপটিক লাইনে দশভাগের একভাগ গতিতে যুক্ত নই। তথ্যপ্রযুক্তির সুবিধা নেবার জন্য আমরা একটি দারুণভাবে উপযুক্ত দেশ। কেবলই তথ্যপ্রযুক্তির সুবিধাকে কাজে লাগিয়ে ঘরে বসেই বিশ্বের সব প্রান্তের কাজ করে হয়ে উঠতে পারে স্বাবলম্বী প্রতি ঘরের বেকার ছেলেটা। কিন্তু এসব দিকে উন্নতি না করে দেশ এগিয়ে যায় মরণ নেশায়। ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, শীশ, ইঞ্জেকশন আরো কতো কী। না চাইতেই হাতের মুঠোয় সেসব।

ধরুন বাংলাদেশে পে-প্যাল আছে, কী কী ঘটতে পারে সম্ভাব্য ঘটনা:
১. একটি ছেলে ঘরে বসে তার স্কুলজীবনেই HTML, Javascript, CSSএর ন্যূনতম জ্ঞান দিয়ে আয় করতে পারে পড়ার খরচ। তারও দরকার নেই, হয়তো কারও ওয়েবসাইট হালকা মেইনটেইন করে দিতে হবে, বা হালকা রদবদল(Tweak)।
২. ছোট-খাটো কোম্পানীগুলো নানান প্রতিবন্ধকতা এড়িয়ে সরাসরি বাইরের কাজ করতে পারে। দীর্ঘসূত্রিতার প্রয়োজন নেই।
৩. ধরুন কারো সাহায্য প্রয়োজন, তার পেপ্যাল ডোনেট বাটন দিয়ে রাখলে সবাই যদি একটি করে সেন্টও জমা দেয় অনেক টাকা। ডানপাশের 'হাত বাড়িয়ে দাও' পোস্টগুলোর মানুষগুলোকে আমরা কজন নানান ঝামেলা পেড়িয়ে সাহায্য করতে গিয়েছি একটি টাকা? খাজনার চেয়ে বাজনা বেশি হওয়ায় আমরা ঐ পোস্টগুলো পড়েই দেখি না! কারণ জানি সাহায্য করতে পারবো না অতো সময় নিয়ে। আমি আমজনতার কথা বলছি।
৪. আপনার কোনো ডোমেইন বা হোস্টিং একাউন্ট দরকার তা দেশি কোম্পানি থেকে অনেক প্রতারণামূলক অফার থেকে বেছে নিতে হয়। সরাসরি কিনে নিতে পারেন অনলাইনেই।

আরো এমন অনেক অনেক লেখা যায়...... কথা হচ্ছে কবে পাবো?

দেশের ভেতরেই তো ই-ট্রান্স্যাকশন হয়না। টাকা হস্তান্তর মূলত হাতে হাতে। ই-গভার্ন্যান্স, ই-কমার্স এসব কবে আসবে? যতো দেরি করা যায় ততোই আগামী নির্বাচনের ম্যান্ডেট দেয়া যায়, তাই না? কারণ এগুলো তো দিলেও আসবে না দিলেও। দেশকে পিছিয়ে রেখে দল বা ব্যক্তিগত বাণিজ্য আর কতো? শুনেছি পূর্বের টার্মের আওয়ামী আমলেও কী একটা কমিশনের জন্য পিছিয়ে যায় আরেকবার এই ফাইবার কেবল। আমরা কী আরেকটু ছাড় দিতে পারিনা? কেবলই মহাথির হতে হয়? মহাথির মোহাম্মদ ছাড়া আর কোনো মানুষের হৃদয়ে দেশের জন্য একবিন্দু ভালোবাসা থাকেনা? আপনার নেই? আমার নেই?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পে-প্যালঅনলাইন মানিঘরে বসে আয় ;
প্রকাশ করা হয়েছে: টেকি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৮ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৫
আমড়া কাঠের ঢেকি বলেছেন: পুরো ঠিক কথা বলেছেন...
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২২

লেখক বলেছেন: ঠিকটা আসলে আমরা প্রায় সবাই জানি। কথা হচ্ছে কবে পাচ্ছি ঠিক ঠিক ব্যাপারগুলো আমাদের বাস্তবে?

২. ০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৫
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি, অথচ এই সাধারন জিনিসটার সুবিধাই আমাদের নেই।
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: অনতিবিলম্বে এসব সুবিধা চালু করে দেয়া উচিৎ। পাশের দেশ ভারত সব কাজ নিয়ে নিচ্ছে। আমরাই কেবল পেছনে পড়ে আছি।

৩. ০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২০
ভাঙ্গা পেন্সিল বলেছেন: দায়িত্বপ্রাপ্তরা ব্লগে ঘুরে না...তাদের কানে কে তুলবে এই কথাগুলো?
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৩

লেখক বলেছেন: তারা কী সংবাদ মাধ্যমের দিকে চোখ রাখে? নাকি কান তাদের যথাস্থানে নেই? :)

৪. ০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৩
অনিশ্চিত বলেছেন: পেপ্যাল সুবিধার অভাবে আমি নিজেই যে কতো কাজ করতে পারছি না! মাঝে মাঝে বাইরে থাকা বন্ধুদের বিরক্ত করতে হয়। অথচ এই ঝামেলাটা না থাকলে দেশ যে আরো কতো বৈদেশিক মুদ্রা আয় করতো, সেই ধারণাটা কর্তাব্যক্তিদের নেই।

লেখাটির জন্য ধন্যবাদ।
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৪

লেখক বলেছেন: আপনার মতো ভূগতে হয়েছে আমারো। এখন যেটি সমস্যা হয় টাকা ট্রান্সফারে ফি বেশি লাগে।

৫. ০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৪
স্কাই বলেছেন:
সুন্দর পোষ্ট লেনিন ভাই.............ধন্যবাদ
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ স্কাই ভাই, ধন্যবাদ আপনাকেও।

০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৭. ০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৬
শামীম আল মামুন বলেছেন: @ লেখক: 'আপনি একটি এমন ব্যাঙ্ক একাউন্ট করতে পারবেন না যেটিতে সরাসরি বিদেশ থেকে ডলারে টাকা পাঠাবে।'

ভুল তথ্য। http://www.moneybookers.com এর মাধ্যমে বাংলাদেশের যে সমস্ত ব্যাংকের SWIFT code আছে সেখানে সরাসরি বিদেশ থেকে টাকা আসে।
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫০

লেখক বলেছেন: সেটি একটি বিশেষায়িত সমাধান। সাধারণ সমাধান নয়। :)
অনেক সাইটেই একমাত্র নির্ভরযোগ্য আদানপ্রদানের মাধ্যম হচ্ছে পেপ্যাল।

৮. ০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৭
অনিশ্চিত বলেছেন: এটি কি পেপ্যালের বিকল্প হতে পারে?
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫১

লেখক বলেছেন: পেপ্যাল সার্বজনীন স্বীকৃত একটি মাধ্যম ওটির বিকল্প এখনো নয় মানিবুকারস। যতদূর জানি ওদের চার্জ বেশি।

৯. ০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫১
ঊননের মুখ থেকে বলছি বলেছেন: একশতে একশ পারসেন্ট দরকার, ধন্যবাদ আপনাকে।
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৭

লেখক বলেছেন: হুমমম খুবই দরকার! আপনাকেও ধন্যবাদ।

১০. ০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৫
রহমানপন্ডিত বলেছেন: চমৎকার উপমা টেনেছেন জনাব ইডি অব বিসিএস- এর। আমার বড় জানতে ইচ্ছে করে যে এই বিসিএস ও বেসিস এর অর্জন কি? আমি কাছ থেকে এটা বুঝেছি যে এই সকল অতিপরিচিত মুখরা শুধূই প্রসারকে ব্যাহত আর নোংরামিতে ব্যাস্ত। ব্যাক্তির ব্যাবসাই তাদের মূল লক্ষ্য। আর অপরদিকে গদিনসীন সরকারি কর্মকর্তাদের প্রশ্ন "ভাই কি দরকার এসব ঝামেলায় যাবার, আর কটাদিন পরে অবসর নিয়ে আমি যাই তারপর এসব হোক। পাছে আবার আমার থেকে টাকা কেটে রাখে"। তিনি একথা বলেন কারন তিনি অগ্গ। তাদের ধারনা এসতে দেশের মুদ্রা আসার চেয়ে পাচার হবে বেশী।
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫১

লেখক বলেছেন: ঠিক বলেছেন, এসব গণ্ডমূর্খদের গুরুত্বপূর্ণ পোস্টে বসিয়ে রেখে আমরা দেশটার চরম ক্ষতিসাধন করছি। অন্তত বিসিসি একা দেশকে কম্পিউটায়নে যা পিছিয়েছে আর কোনো প্রতিষ্ঠান তার ধারে কাছেও না।

১১. ০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:২৮
নাফিস ইফতেখার বলেছেন: কয়েক মাস আগে একটা পে-প্যাল একাউন্টের খুব প্রয়োজন পড়েছিলো। তখনই তিক্ত সত্যটা আবিষ্কার করেছিলাম........এটার খুবই দরকার........
০৮ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৫৩

লেখক বলেছেন: আসলে দরকার তো এটি অনেক আগে থেকেই। আমরা সবাই ভূক্তভোগী। অনলাইন মানি-ট্রান্সফার চালু করা দরকার। অর্থাৎ EFT(Electronic Fund Transfer) চোখের নিমিষে টাকা আপনার ব্যাংকে চলে আসবে।

১২. ০৮ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০২
রাকিব খান বলেছেন: ধন্যবাদ আপনাকে। চমৎকার লেখার জন্য।
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য।

১৩. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০১
ক-খ-গ বলেছেন: এর একটা আকাউন্টের জন্য কত না সমস্যায় পরছি /:)
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: দেখুন চাচা/মামা ভাই কেউ থাকে কিনা বিদেশে। নেতা নেত্রীদের তো দেশের সবার জন্য এতো কিছু করা সম্ভব না, নাহয় তাদের কথা বলতাম।:)

১৪. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১০
এম শফিক বলেছেন: এসব ৯৬ সালের কথা............।
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৪

লেখক বলেছেন: কিছুই বুঝলাম না।

১৫. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১৩
পারভেজ রবিন বলেছেন: এতদিন শুনেছি Paypal. কিন্তু স্পস্ট বুঝিনি কি। শুধু বুঝেছি টাকা আদান প্রদানের অনলাইন প্রক্রিয়া। আজ আর একটু বুঝলাম।
সবার ঘরে একটি করে Paypal দেয়া হোক (;) সরকারী কর্মকর্তাদের মত বললাম)।
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৯

লেখক বলেছেন: মানে সবপরিবারে একটি করে চাকুরি নিশ্চিত করার মতো? :P

১৬. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৪
ইসানুর বলেছেন: সরকরের দৃষ্টি আকর্ষন করা হোক
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:৫৬

লেখক বলেছেন: সবাই মিলে দৃষ্টি আকর্ষণ করতে হবে।

১৭. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৫
রূপক  বলেছেন: দারুন একটা পোষ্ট.........অনেক ধন্যবাদ...............আমাদের দেশে হয়তো সত্যিই কিছু হবে না :( :( :(
০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:২৯

লেখক বলেছেন: আমাদের দেশের ছেলেরা কতো কিছু করে সেটা নিয়ে একটা পোস্ট দেবো শিঘ্রই :)

এতো হতাশ হবেন না। যাদের দিয়ে কিচ্ছু হবে না কেবল দরকার ওদেরকে জোর করে বসিয়ে রেখে সঠিক দায়িত্বশীলদের সময়ের সঠিক পদক্ষেপ নিয় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা। :)

১৮. ০৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৪
আপেল বলেছেন: সপ্ন শুধু সপ্নেই থাকবে... এদেশে কিছুই হবে না ...

কেবল বলেছে ১০ টাকা সের চাল খাওয়াব এ কথা বলিনি...মানে ইসতেহারে নাই....

কিছু দিন পর বলবে ডিজিটাল বাংলাদেশ বানাব এ কথা কোন রোবট বলেছে আমরা নই,,,,
০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: ওদের কথা শুনে বসে থাকলে হবে কিভাবে? নিজেদের কাজ নিজেরাই করতে হবে। ওদের কয়টা হাত আর জনগণের কয়টা? জনগণ যখন বুঝবে সঠিক সিদ্ধান্ত কী করে নিতে হয় তখনই উন্নতি শুরু হবে।

১৯. ০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:০৪
রায়হান(তন্ময়) বলেছেন: সুন্দর একটি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
০৯ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:২৬

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

২০. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
জেসন বলেছেন: পে-পল অনেক নাম হুনছি, এখন এইটার কিছু সুবিধা শুনলাম, কিন্তু কেউ উদ্যোগ নেয় না ক্যান। আমার হালার আসলেই অভাগা, আরো বিস্তারিত লিখুন।
১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: আর কি বিস্তারিত লিখবো? এটি প্রায় ৬০% ওয়েবের মূল টাকা আদান-প্রদান পদ্ধতি। এটি মূলত ক্রেতা-অধিকার সংরক্ষণ করে থাকে। আপনার ক্রেডিটকার্ডের নিরাপত্তা বজায় থাকে।

২১. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
জেসন বলেছেন: পে-পল অনেক নাম হুনছি, এখন এইটার কিছু সুবিধা শুনলাম, কিন্তু কেউ উদ্যোগ নেয় না ক্যান। আমার হালার আসলেই অভাগা, আরো বিস্তারিত লিখুন।

ভাল লিখার জন্য ধন্যবাদ।
১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:২৭

লেখক বলেছেন: নামটি আসলে পে-প্যাল মানে 'প্রদানকরার বন্ধুরূপী ব্যবস্থা'

২২. ১৯ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২৪
আসিফ ইশতিয়াক বলেছেন: কি যে সমস্যায় আছি ভাই বলে বুঝাতে পারবো না। কোথাও যে কোন পেমেন্ট করব তার কোন উপায় নাই। ওয়েস্টার্ন ইউনিয়ন আর মানিগ্রাম দিয়েও পেমেন্ট করা যায় না, শুধু রিসিভ করা যায়।

যাই হোক এলার্ট পে বাংলাদেশের জন্য এলাউড, কিন্তু থাকলেই কি সবজায়গা তো পে-প্যাল এর দখলে।
১৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: Payoneer.com আর Moneybookers.com ও আছে।

আগে দরকার অনলাইন ট্রান্স্যাকশন বৈধতা দান করা। তাহলে পে-প্যাল আমাদের দেশের জন্যও হবে। আমি নিজে আমার কাজের জন্য বাইরের দেশের পে-প্যাল ব্যবহার করছি, কারণ এছাড়া উপায় নেই। পে-প্যালএ খরচ কম এবং নির্ভরযোগ্য।

২৩. ২০ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৭
আসিফ ইশতিয়াক বলেছেন: ওহ ওকে দেন, আমি ব্যাপারগুলো জানি। তারপরও আপনার কাছে সাহায্য চেয়েছিলাম এই ভেবে যে আপনার কাছে কোন উপায় থাকতেও পারে। অতীতে আমি পে-প্যাল ইউজ করেছিলাম ভিসিসি(ভার্চুয়াল ক্রেডিট কার্ড) দিয়ে ভেরিফাই করে। কিন্তু অপশন অনেক লিমিটেড ছিলো, পাশাপাশি সবসময় একাউন্ট ব্যান হওয়ার ভয় ছিলো। তাই ভিসিসি দিয়ে ভেরিফাই করিনি।

বাইরে মানুষ অনেকেই রয়েছেন কিন্তু কিছু সমস্যা আছে ভাই। ইগো প্রবলেম। যাই হোক আপনি যে সাহায্য করতে চেয়েছেন এটাই অনেক বড় পাওয়া। ভালো থাকবেন।

"দয়া করে আমার উপরের ইমেইল এডড্রেস ইনক্লুডেড কমেন্টটি মুছে দেবেন।"
২৪. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ২:৫৮
আমিনুল ইসলাম বলেছেন: লেখক উপরে বলেছেন পেপালে খরচ কম। আমার জানামতে পেপাল তাদের সার্ভিস ব্যবহারের জন্য [ইনডিভিজুয়াল/পার্সোনাল] বাড়তি কোনো খরচ নেয় না। ভুল জানতাম নাকি?
০৪ ঠা জুন, ২০০৯ রাত ৩:০৮

লেখক বলেছেন: খরচ ঠিকই আছে, যেমন ধরুন আপনি টাকা ডিফল্ট কারেন্সি থেকে ডলারে রূপান্তর করবেন। বা ক্রেডিট কার্ড থেকে বা ক্রেডিট কার্ডে টাকা পাঠাবেন, এসবের উপর এক ধরণের চার্জ প্রযোজ্য। তবে তা পে-প্যালেই সাধারণত সর্বনিম্ন এবং সবচেয়ে বেশি গ্রহণযোগ্য পদ্ধতিও পে-প্যাল। পে-প্যাল থেকে যখন ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন তারও কনভার্শন চার্জ প্রদেয়।

২৫. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৩:২৪
শয়তান বলেছেন: সমস্যা বাংলাদেশ ব্যাংক এ ।
০৪ ঠা জুন, ২০০৯ রাত ৩:৩৭

লেখক বলেছেন: ঠিক বলছেন! হালাগো পিডান দর্কার!

২৬. ০৪ ঠা জুন, ২০০৯ রাত ৩:৩৬
আবাব বলেছেন: কুন এক ব্যাংক এর written পরীক্ষায় লিখছিলাম, যে, অনলাইন ব্যাংকিং বইলা বাংলাদেশে কিছু নাই। Topic আবার আছিলো, অনলাইন ব্যাংকিং। আমারে viva তে জিগায়, এইগুলা লিখছি কেনো ? আমার নাকি job করার ইচ্ছা নাই, ইত্যাদি, ইত্যাদি।

বলাই বাহুল্য, চাকরিটা হয় নাই।
০৪ ঠা জুন, ২০০৯ রাত ৩:৩৯

লেখক বলেছেন: তো ভাইভাতে ভালো করে উত্তর দিয়ে দেননি?

ইদানীং অনলাইন ব্যাংকিং বলে মুখে ফেনা তুলে ফেলায় সবাই বলে অনলাইনে কেনা-কাটা করতে পারবে কিনা। তখন যা রাগ লাগে!

২৭. ১৪ ই জুন, ২০০৯ রাত ১:৫৪
পান্থ বিহোস বলেছেন: একটা পে-প্যাল একাউন্ট জরুরি দরকার। কীভাবে ম্যানেজ করবো? দেশের বাইরে থেকে কেউ রেজিস্ট্রার করে দিলে, বাংলাদেশ থেকে কি ওটা ব্যবহার করা যাবে?
প্লিজ জানাবেন...
১৪ ই জুন, ২০০৯ রাত ৩:০৭

লেখক বলেছেন: ব্যবহার করা যাবে.. তবে আপনার এবং প্রকৃত মালিকের হৃদ্যতা থাকা দরকার। আপনি সম্পূর্ণ নিজের মালিকানায় করতে পারবেন না বৈধতা না থাকাতে। বিশেষ করে ভ্যারিফিকেশনের দোহাই দিয়ে পে-প্যাল আপনাকে বিব্রত করবে নিয়মিতভাবেই।

ডিজিটাল ব্যাপার স্যাপার আরকী :)

২৮. ১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
আমের আটির ভেপু বলেছেন: ভাই এ ভূটানের মতো দেশে পর্যন্ত পেপাল আছে । আজ পর্যন্ত কখনও এ দেশে জন্মে আফসোস করিনি ।

এখন শুধু পেপাল এর জন্য ভাবছি ভারত চলে যাব । ....

এসব ছাগের দল আমাদের নেতা ! আমরা অনেকেই গাধার মতো খাটছি কিন্তু উন্নতির জন্য যে রাষ্ট্রীয় সাহায্য দরকার তারা অশিক্ষিত ।

আমরা কার কাছে যাব ?
১৪ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: ঠিকই বলেছেন। ভূটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান সবাই আমাদের থেকে এগিয়ে।
গুগল পাকিস্তান এবং নেপালে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠানো শুরু করেছে যা বিশ্বে হাতে গোণা কয়েকটি দেশে এখন পর্যন্ত চালু হয়েছে। আমাদের দেশে আসে চেক এর মাধ্যমে!

২৯. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ১০:০৮
রূপক  বলেছেন: আজকে নাই, কালকে হবে। বসে থাকলে চলবে না। তাই কাজ চালানোর মত একটা উপায় বের করেছি, অনেকেই এটা করছেন। আশা করছি সবার কাজে লাগবে...

সেটা হল, পেপালে যেকোন দেশ দেখিয়ে একটা একাউন্ট খোলা (যদি একটু খারাপ লাগে, তাহলে ইন্ডিয়ার আন্ডারে বাংলাদেশ সিলেক্ট করা যেতে পারে), আর payoneer থেকে একটা মাস্টার কার্ড যোগার করা... তারপর পেপাল থেকে সেই কার্ডে টাকা ট্রান্সফার করে যে কোন এটিএম বুথ থেকে তুলে নেয়া :)
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩২

লেখক বলেছেন: তাতে ঝামেলা আছে বৈকি। যখন-তখন বিনা অজুহাতে বাতিল করে দেবে আপনার বিস্তর টাকাসহ। লিগাল এগ্রিমেন্টগুলো পড়ে দেখলে বুঝতে পারবেন। আমারটি যৌথভাবে ব্যবহৃত ক্রেডিট কার্ড, ব্যাঙ্ক এবং এড্রেস ভ্যারিফায়েড কিন্তু যখন তখন পে-প্যাল ছটা ঘুরিয়ে যাচ্ছে-তাই কাণ্ড ঘটায়। লিমিটেড এক্সেস করে দেয় ইত্যাদি আরকি। তার চেয়ে বড়ো হচ্ছে আপনার নানা কেনা-বেচা পণ্য এবং প্রদত্ত অর্থে ঘপলা করে আপনার প্রতি বিরূপ ধারণা তৈরি করবে।

২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: পে-প্যাল হবে... পে করার প্যাল অর্থাৎ বন্ধু এই আর কী। এটা নিয়ে আন্দোলন হওয়া উচিৎ।

৩১. ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৭
রূপক  বলেছেন: "এটা নিয়ে আন্দোলন হওয়া উচিৎ।" সবার আগে আছি.....+++++
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৫

লেখক বলেছেন: এটা নিয়ে বড়োসড়ো আন্দোলন দরকার।

৩২. ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪১
সািদক বলেছেন: আমার মনের কথা। সম্ভবত একটা পোস্ট ও করসিলাম.....
(+)
গরু গাঁধা লোকেরা প্রশাসন চালাচ্ছে......ওদের আগে দূর করে রিলেটেড লোক বসালেই কাজ হয়ে যাবে....
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: ঠিক বলেছেন। কবে যে ঠিক লোকটা ঠিক জায়গায় বসবে।

৩৩. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:১৯
হামিদ পায়োনিয়ার বলেছেন:

* ৬৩ টি মন্তব্য
* ৮৩৬ বার পঠিত,

Send to your friend Add to Your Showcase Print
পোস্টটি ৩৫ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি (?)


╬ ╬ ╬ ╬ ╬ ╬ ╬ ╬ ╬ ╬ ╬ ╬ ╬ ╬ ╬ ╬

বাংলাদেশ থেকে পে-প্যাল একাউন্ট খোলার কোন ব্যবস্থা থাকলে সবাইকে জানিয়ে দিলে ভাল হয়। আমারও একটি একাউন্ট খুলতে হবে (কিভাবে খুলব সাহায্য করেন?)
১৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:২৮

লেখক বলেছেন: ২ জনের কেন ভালো লাগেনি তা যেহেতু তাদের বলার সৎসাহস নেই তাই আমিও সেটা নিয়ে চিন্তিত নই। এই পোস্টে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং মতামত লিখেছি। কারো ভালো না লাগতেই পারে তবে তার যদি তা প্রকাশের মতো ভাষাই না থাকে তবে তার আর কী দাম আছে?

বাংলাদেশ থেকে বৈধ কোনো উপায়ে পে-প্যাল তৈরি করা যায় না। বিকল্প উপায়ে অনেকে ভারতের অঞ্চল হিসেবে একাউন্ট খুলে থাকে এবং ভারতীয় ক্রেডিট কার্ড দিয়ে ভ্যারিফাই করে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে, আমি নিজে অন্য দেশীয় একাউন্ট ব্যবহার করি ক্রেডিট কার্ড এবং ব্যাংক ভ্যারিফাইড হওয়া সত্ত্বেও প্রায়শই লিমিটেড একাউন্ট করে দেয়। আর এই সমস্যায় ভার্চুয়াল ক্রেডিট কার্ড বা অন্যের কার্ডে এসাইন করলে তা কতোটা ঝুঁকিপূর্ণ হতে পারে চিন্তা করলেই বুঝবেন। আপনার টাকা পুরো বাজেয়াপ্ত করতে পারে পেপ্যাল কোম্পানি। তাই আমি সে ব্যাপারে কাউকে পরামর্শ দেই না।

 

মোট সময় লেগেছে ১.০২৬৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
০০০০০০০০০০০০০০০০০০
nine_L টুইটার
doctortomorrow জিমেইল

[Please dont add...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ