আমার প্রিয় পোস্ট

অনলাইন বাংলা অভিধান :: অনেক পিছিয়ে এখনো

১১ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৩৪

শেয়ারঃ
0 0 0


http://www.bengalinux.org/english-to-bengali-dictionary/
অঙ্কুর প্রকল্পের একটি অংশ হিসেবে বাংলা অভিধান করা হয়েছে। অসম্পূর্ণ বা অঙ্কুরেই রয়ে গেছে বলা যায়। তবে শব্দযোগ করার সুবিধা রয়েছে আপনারাও শব্দযোগ করে সমৃদ্ধ করতে পারেন।

ovidhan.org
অনেক বেশি বিজ্ঞাপন পুরো পাতা ভর্তি। রুচিকর কোনো ডিজাইনও করা হয়নি। বিভিন্ন ব্রাউজারে অনেক কিছুই কাজ করেনা। অভিধান ততোটা সমৃদ্ধ নয়, তবে মন্দের ভালো। বাংলা এন্ট্রিগুলো ইউনিকোডে নয়। ছবি রেখে দেয়া আছে। বাংলা থেকে বাংলা অভিধান এর অভাব পূরণ করে না। মূলত সংসদ বাংলা অভিধানের বাংলা থেকে ইংরেজী সংস্করণ। এটি দিয়ে মোটামুটি কাজ চলে।


bangladict.org
সিসটেক ডিজিটালের একটি উদ্যোগ। তেমন কার্যকর নয়, বলা আছে কেবল উইন্ডোজ এবং ইন্টারনেট এক্সপ্লোরারেই ওটি কাজ করে। তবে, এটি একেবারেই বাস্তব কাজের উপযোগী নয়।


dictionary.evergreenbangla.com
এটিকে মূলত ডিকশনারী বা অভিধান বলা যাবে না। মূলত ওয়ার্ডপ্রেস ব্লগ বা সিএমএস ইঞ্জিন ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। মোটামুটি সমৃদ্ধ আর ইউনিকোডভিত্তিক। অন্যগুলোর থেকে এটি অনেকদিক দিয়ে এগিয়ে। এতে বিভিন্ন শব্দের উপর মন্তব্য করতে পারেন যে কেউ। একটি উদাহরণ দেখুন : অংশ শব্দটির উপর

অতীতে বা এখনো বাংলার উপর প্রচুর উৎসাহী লোক কাজ করেছেন। অনেকে অনেক গবেষণা করেছেন। কেউ অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন(OCR), কেউ ভয়েস সিনথেসাইজেশন, ভয়েস রেকিগনিশন, অভিধান, ভাষান্তর ইত্যাদি নানাকাজে নানা সময়ে পণ্ডিত-অপণ্ডিত অনেকেই কাজ করেছেন। যারা এই পোস্টটি পড়ছেন তাদেরও অনেকেই উৎসাহ বোধ করবেন হয়তো। কিন্তু কথা হচ্ছে সমন্বয় সাধিত হবে কবে?

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বাংলা অভিধানবাংলাবাংলাভাষাঅভিধানযথাশব্দ ;
প্রকাশ করা হয়েছে: টেকিবাংলা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ৯:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ১১ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩১
সুজন ১২ বলেছেন: আপনার কাছে জানতে চাচ্ছি প্রিয়জনদের কখন ছি: বলা যায়?
৫. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:১০
মুনিয়া বলেছেন: এই লেখাটা কি প্রথম-আলোতে দিয়েছিলেন??
কেমন আছেন?
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৯:১৪

লেখক বলেছেন: দিয়েছিলাম কিন্তু প্রথম আলোতে না 'প্রথম আলো ব্লগে'। এইতো ভালো, আপনি কেমন?

৬. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৬
কোপা সামছু বলেছেন: গুগলীতে দেখি কত ভাষায় অনুবাদ করে,
বাংলায় করে না ক্যান?

কারে যে
কুপামু...
১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: ভালো কথা তুলছেন। কোপান বিছিছি আর সব সরকাররে :)

৭. ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৪৮
মুনিয়া বলেছেন: ঐ ব্লগের কথাই বলছি। আমি তো পেপার পড়ি না।
আমি আছি আরকি। সামনে এক্সাম... পড়াশোনা তো তেমন একটা করা হয়নি।
একটু টেনশনেই আছি।
নতুন ছড়া টড়া দেন, পড়ি।
১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:৫৩

লেখক বলেছেন: হা হা আপনি তো নিজেই ছড়াকার। আমার ছড়া লেখা কোনোকালেই ছিলো না। যতোগুলা লিখেছি প্রায় সবগুলিই তো পোস্ট করে দিলাম। :)

৮. ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৩৫
মুনিয়া বলেছেন: আরে,
প্রোডাকশন বন্ধ নাকি? নতুন ছড়া লেখেন।
১২ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:০৯

লেখক বলেছেন: হ্যাঁঁ আপাতত প্রোডাকশন অফ আপনি লিখছেন না কেনো?
আপনি লিখেন, তারপর আপনার পোস্টে গিয়ে আমরা ছড়ার যুদ্ধ করবো। হঠাৎ কোনো ভূত না চাপলে আপাতত আর লিখছি না।

আর লিখে কি হবে, সামুতে ক্যাতা টাইপ লেখা না হলে কেউ পড়েও দেখেনা। :)

৯. ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৩৭
রিসাত বলেছেন: হুমমম লেনিন ভাই !!!
১২ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১০

লেখক বলেছেন: কি হুমমম?

১০. ১৪ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৬
স্বাক্ষর শতাব্দ বলেছেন: এই কাজটা তো আপনারাই করতে পারেন+++++
১৪ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন: জ্বী ভাই ইচ্ছা আছে। কিন্তু আমার কথা হলো একা একা বারংবার করার চেয়ে একটা সমন্বিত উদ্যোগ দরকার।

এখনো স্পিচ রেকিগনিশনের কোনো পাবলিক রিলিজ নেই। ওসিআরও নেই। একা একা কতোটা আগানো যায়। গুগলে অনেক ভাষাই স্বয়ংক্রিয় অনুবাদ করা যায়, বাংলাকে করা যায়না।

১১. ২২ শে ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১১:২৩
সিউল রায়হান বলেছেন: অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন(OCR), কেউ ভয়েস সিনথেসাইজেশন, ভয়েস রেকিগনিশন, অভিধান, ভাষান্তর

সবগুলোর উপরই কাজ আছে ??? থাকলে লিংকগুলো দিয়ে একটা আলাদা পোস্ট করবেন...... সমন্বয়ে কাজে লাগবে...... আমি একটু সাহায্য করি........


আমাদের মাসরুর আলি স্যারের বাংলা ওসিআর এর উপর অনেক পেপার আছে... লিংকটা হল: Click This Link

স্পেলচেকারের উপর ব্রাক ভার্সিটির নওশাদ আহমেদের অনেক পেপার আছে....... লিংক হল:
http://www.naushadzaman.com/home#Publication

অভিধান নিয়ে তো আপনিই লিখেছেন.....

ভাষান্তরের উপর তেমন কিছু নাই......... আপনার পোস্টেই ব্যাপারগুলো এসেছে....

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৩৬

লেখক বলেছেন: ভাষান্তরের উপরও বেশ কিছু কাজ হয়েছে। ৯৭ এর কম্পিউটার জগৎ এর এক সংখ্যায় মুহাম্মদ শামীমুজ্জামান তখনকার করা অনেকের কাজের একটি বিস্তারিত পরিসংখ্যান দিয়েছিলেন। কম্পিউটার টুমরো'তেও কয়েকবার অনেকে লেখালেখি করেছেন।

Click This Link এটি আসলে ভাষান্তরের উপরই করা।
আমার কাছেও তেমন উল্লেখযোগ্য লিঙ্ক নেই। তবে সংগ্রহের চেষ্টায় আছি।

 

মোট সময় লেগেছে ০.৯৪০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
০০০০০০০০০০০০০০০০০০
nine_L টুইটার
doctortomorrow জিমেইল

[Please dont add...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ