আমার প্রিয় পোস্ট
- GIS এর খুটিনাটি -২: - পরিবেশবাদী ঈগলপাখি
- ভালো প্রোগ্রামার- প্রোগ্রামিং কনটেস্টের গল্প - আহমেদ শামসুল আরেফীন
- উবুন্ত'র সেরা কয়েকটি ভিডিও এডিটিং সফটওয়্যার - 'লেনিন'
- ছ-শব্দী ছড়া যুদ্ধ - 'লেনিন'
- আপনার পাসওয়ার্ড আপনার নিরাপত্তা - 'লেনিন'
- লিনাক্সের কিছু অত্যাবশ্যকীয় সফটওয়্যার চিনে নিন - 'লেনিন'
- Nixie'র কাছে শিখুন উবুন্তু
- 'লেনিন'
- PHP শেখার সহজ উপায়গুলো জেনে নিন - 'লেনিন'
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- ছড়া: হারাইয়া পাইলাম
- 'লেনিন'
- বিশ্বের প্রথম প্রোগ্রামার এক মেয়ে'র কথা - 'লেনিন'
- Google SketchUp : স্কেচ করুন, তৈরি করুন নিজের বিশ্ব - 'লেনিন'
- আপনি পঁচা PHP প্রোগ্রামার?
- 'লেনিন'
- বিজয় না ইউনিজয়? - 'লেনিন'
- বিশ্বের প্রথম প্রোগ্রামার এক মেয়ে'র কথা - 'লেনিন'
ছড়ার ছড়া-ছড়ি, আসুন না ছড়া করি
- 'লেনিন'
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- এক বিশ্ব ধ্বংসস্তূপ ভাসুক ৭টি রক্তসাগরে - 'লেনিন'
- ভেঙে ফেল সব শহীদ মিনার - 'লেনিন'
উবুন্তুতে মোবাইল / এজ মোডেম দিয়ে ইন্টারনেট খুবই সোজা! 
০২ রা এপ্রিল, ২০০৯ রাত ১০:০১
নকিয়া বা অন্যান্য বেশিরভাগ মোবাইল যদি ডাটা কেবল দিয়ে কানেক্ট করেন তাহলে উবুন্টুতে এমনকি উইন্ডোজের চেয়েও সহজে তাকে মোডেম হিসেবে ব্যবহার করতে পারবেন। আমার অভিজ্ঞতা থেকে দেখলাম অরিজিনাল কেবল পাবার কোনো দরকার নেই, মাত্র ১২০টাকা দিয়ে যেকোন সাপোর্টেড মডেলের কেবল কিনে নিতে পারেন মোতালেব প্লাজা বা ইস্টার্ন প্লাজা এসব স্থান থেকে। এটাও ঠিক ওগুলোর অনেক গুলোই আবার কোনো কাজই করবে না। কিন্তু হাল ছাড়ার কিছু নেই(মাত্র ১২০টাকার মামলা!)।
নকিয়া ৬০২০, ৬০৩০, ৬০১০ এগুলোর জন্য আছে CA-42 আবার N70 এবং আরো কয়েকটির জন্য CA-53. আবার কতগুলোর জন্য DKU-2/5 বা মিনি-ইউএসবি।
১। প্রথমে Alt+F2 চাপুন তাহলে একটি ছোট্ট ডায়ালগ বক্স আসবে, সেখানে টাইপ করুন :
gnome-terminal এবং এন্টার কী চাপুন।
২। একটি কালো উইন্ডো আসবে যা কিনা টার্মিনাল নামে পরিচিত। এটি দেখে ভয় পাবার কিছু নেই। এর রং আপনার ইচ্ছেমতো বদলাতেও পারবেন (আমি অর্ধস্বচ্ছ করে রাখি)
৩। এই টার্মিনাল উইন্ডোতে লিখুন :
sudo wvdialconf । এটি করার আগে আপনার কেবলটি মোবাইলে যুক্ত করুন এবং কম্পিউটারে। কমান্ডটি দিয়ে এন্টার চাপলে আপনার পাসওয়ার্ড চাইবে, লিখে এন্টার করুন। দেখবেন আপনার মোডেম বা মোবাইলের মোডেমের সব অবস্থা যাচাই করে যা সেটা করা দরকার সব সেট করছে।
এডিট করে নিতে হবে /etc/wvdial.conf ফাইলটি
৪। যদি ওটি ঠিকভাবে শেষ হয় তাহলে একটি ফাইল তৈরি হবে /etc/wvdial.conf নামে। এবার ওটি খুলুন — ওই টার্মিনালেই: sudo gedit /etc/wvdial.conf
আবারো পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড লিখে এন্টার চাপুন।
৫। দেখবেন শেষের তিনটি লাইন ; দিয়ে কমেন্ট করা (অর্থাৎ অকেজো করা)। সেমিকোলন( মুছে অন্য লাইনের মতো করে দিন। একটি লাইনে যেখানে ফোন নম্বর লেখার স্থান ওখানে *99***1# লিখুন বা *99# বা *99***#
user name ও password একই রকম দিন
Phone = *99***1
Username = x
Password = x
৬। একটি কাজই বাকী রয়ে গেছে। ফাইলটির উপরের দিকে দেখুন Init2= এর পর কিছু লেখা এই লাইনের শেষে এন্টার চেপে নতুন লাইন নিন আর তাতে লিখুন: Init3= AT+CGDCONT=1,,”gpinternet” ফাইলটি সেভ করে বন্ধ করে দিন।
ব্যাস! কঠিন অংশটুকু শেষ। আমি অনেক বেশি করে লিখলাম কিন্তু কাজ বেশি নয়।
৭। সেটিং করা যেহেতু শেষ এখন থেকে প্রতি বার ইন্টারনেট কানেক্ট করতে কেবল একবার টার্মিনালে যাবেন: আর টাইপ করবেন: sudo wvdial এন্টার চাপলে আপনার পাসওয়ার্ড চাইবে, দিয়ে এন্টার করলেই হিজিবিজি হিজিবিজি লেখা চলতে থাকবে আর ইন্টারনেটে কানেক্ট হয়ে যাবেন। হিজিবিজিগুলোর মানে পড়া যায় কিন্তু আমরা এখন তা শিখবো না।
এখন ইন্টারনেটে যা যা করা দরকার করতে থাকুন। কানেক্ট করতে পারলে এখানে এসে ধন্যবাদ দিয়ে যেতে ভুলবেন না। এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকলেও করতে পারেন এখানে।
[ডব্লিউভিডায়াল.কনএফ ফাইলের ভেতরে যা লেখা থাকে]
[Dialer Defaults]
Init1 = ATZ
Init2 = ATQ0 V1 E1 S0=0 &C1 &D2 +FCLASS=0
Init3 = AT+CGDCONT=1,"IP","gpinternet"
Modem Type = USB Modem
Baud = 460800
New PPPD = yes
Modem = /dev/ttyUSB0
ISDN = 0
Phone = *99#
Password = x
Username = x
যদি আপনার wvdial কোনো মোডেম ডিটেক্ট না করে তাহলে উপরের কোডটি পেস্ট করে তাতে বোল্ড করা অংশগুলো খেয়াল করুন। ওখানেই আপনার নিজে কিছু লিখতে হবে। বাকিটা wvdialconf করে নেবে ![]()
এই পদ্ধতিটি প্রায় সবধরণের মোবাইল, এবং এজ কার্ডে ব্যবহার করে দেখা আর সবগুলোতেই সফল।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): Ubuntu, Linux, Mobile, EDGE, GPRS, Nokia, BlueTooth, উবুন্তু, মোডেম, ডাটা কেবল, USB ;
প্রকাশ করা হয়েছে: টেকি বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:৩৮ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: হ্যাঁ অন্য অপারেটরে যতদূর জানি দেয়াও লাগে না। তাদের পেজ থেকে যদি দেখে নেন তাহলে ভালো হয়। আমি কেবলি গ্রামীণ ব্যবহার করছি। অন্যগুলো খরচ, দ্রুততা এবং নেটওয়ার্ক প্রাপ্যতায় পোষায় না।
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
প্রিয়তে রেখে দিলাম। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
অলস ছেলে বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য একেবারে সময়মতোই দিলেন, কি আশ্চর্য। জিপিইন্টারনেট টা বদলে আমার প্রোভাইডারের নামটা দিয়ে চেষ্টা করে দেখবো।
লেখক বলেছেন: খুব সম্ভব নাফিসের পোস্টে আপনার অনুরোধ ছিলো। আর আমার লেখাটি প্রায় চারমাস আগে অন্য ব্লগের জন্য লেখা ছিলো। তাই ভাবলাম এখানে দিলে কাজে লাগবে। এই ব্লগে আমার ধারণা এসংক্রান্ত লেখা আগেও প্রকাশ হয়েছে। তবে উবুন্তু নিয়ে যতো লেখা প্রকাশ করা যায় ততই ভালো।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ, কাজে লাগাতে না পারলে জানাবেন। রেখে দিয়ে লাভ নেই। ![]()
লেখক বলেছেন: হুমমম কিন্তু ব্লগিং মোটামুটি স্থগিত ![]()
সাইফুর বলেছেন:
প্রিয়তে
লেখক বলেছেন: ধন্যবাদ
শওকত বলেছেন:
প্রিয়তে
লেখক বলেছেন: ধন্যবাদ
বৃহস্পতি বলেছেন:
আমি ফেদোরা ব্যবহার করি।ফেদোরাতে মডেম কনফিগার করছি মাগার কানেক্ট হইতে গেলে দেখায় CARRIER NOT FOUND লেখক বলেছেন: ফেডোরাতেও প্রায় একই ভাবেই কানেক্ট করে। মোডেম পাচ্ছে কি?
গৌতম রায় বলেছেন:
আমার তো এতো কিছু করতে হয় নি। জাস্ট কানেক্ট দিয়েছি, ডায়লগ বক্স আসলো, সেখানে গ্রামীণফোন সিলেক্ট করে দিলাম। ঝামেলা শেষ।আমি উবুন্টু ৯.০৪ ব্যবহার করি।
লেখক বলেছেন: আপনার মতো সুবিধা সবাই পাবেনা, যারা পুরানো মডেলের মোবাইল ব্যবহার করে। যেমন: নকিয়া ৬০২০ অর্থাৎ সিএ৪২ কেবল বা ডিকেইউ২/৫ এজাতীয় কেবল দিয়ে যুক্ত সেট গুলোর সম্ভাবনা আছে স্বয়ংক্রিয়ভাবে সনাক্ত না হবার। তখন ডব্লিউভিডায়াল অথবা জিনোম-পিপিপি ইত্যাদি পদ্ধতিতে চেষ্টা করতে হবে।
বৃহস্পতি বলেছেন:
গৌতম রায় বলেছেন: আমার তো এতো কিছু করতে হয় নি। জাস্ট কানেক্ট দিয়েছি, ডায়লগ বক্স আসলো, সেখানে গ্রামীণফোন সিলেক্ট করে দিলাম। ঝামেলা শেষ।আমি উবুন্টু ৯.০৪ ব্যবহার করি।
===========================================
ভাইয়া আমি ফেদোরা ১০.০ ব্যবহার করি আর মডেম ব্যবহার করি মোবিডাটার MBD-100EU
লেখক বলেছেন: উবুন্তুতে মবিডাটা আগে ছিলোনা মানে কার্নেলে ভুল এন্ট্রি ছিলো। কিন্তু এখন তা ঠিক আছে। ফেডোরার ব্যাপারে বলতে পারছিনা।
গৌতম রায় বলেছেন:
ফেদোরার ব্যাপারে অবশ্য কিছু বলতে পারবো না। আর আমি নকিয়া ২৭০০ সেট ব্যবহার করছি।
দারিদ্রের ছেলে বলেছেন:
ভাই আমিও উবুন্টু ৯.১০ ইউজ করি কিন্তু আমার মোবিডাটা পাইনাআফনার নিয়মে পাওয়াইসি।সো+++++++++++++++++++++++++++++++++++
এবং প্রিয়তে।
লেখক বলেছেন: Ubuntu 9.10 তে অনেক মোবাইলই যুক্ত হয়েছে সেই সাথে মোডেমও। তবে অটো ডিটেকশন বা মোবাইল ইন্টারনেট যে GUI ইন্টারফেস আছে তা বেশিরভাগ মোবাইল বা মোডেমের জন্য কাজ করেনা। তবে বেশিরভাগ আধুনিক মোডেম/মোবাইল সংযোগ দেয়া মাত্রই কানেক্টেড হবে।
সেকারণেই wvdial হলো শেষ ভরসা। অন্য কোনো উপায়ে যদি না হয় তাহলে এই উপায়ে কাজ হবে আশা করা যায়। সিটিসেলের কানেকশন দেবারও এই একই উপায়।
সেক্ষেত্রে ডায়ালিং নাম্বার হবে #777 এবং ইউজারনেম+ পাসওয়ার্ড দুটোই হবে waps
গৌতম রায় বলেছেন:
আম যদিও লাঞ্চপ্যাডে রিপোর্ট করেছি, কিন্তু আপনারই অন্য একটি পোস্টের সূত্র ধরে Click This Link এর সমাধান পেয়ে গেছি। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রতিবারই ইন্টারনেট কানেকশনের সময় sudo wvdial কমান্ড দিতে হবে? এটা যাতে অটোমেটিক হয় সেরকম কোনো ব্যবস্থা করা যায় না?
আপনাকে আবারো ধন্যবাদ দারুণ এই টিউটোরিয়ালটির জন্য।
লেখক বলেছেন:
হ্যাঁ প্রতিবারই এই কমান্ড দেয়া লাগবে।
যাক, তাহলে সমাধান হয়েই গেছে! আপনি তো আগে বলেছিলেন ডব্লিউভিডায়াল দিয়েও পাচ্ছিলো না। তারমানে যারা বলেছে কার্নেলে ড্রাইভারটি নেই তারারও ভুল বলেছে।
ডিভাইস ফোল্ডারে কি ডিভাইস পাচ্ছেন? ডব্লিউভিডায়ালকনফিগটাও সাধারণত বারবার চালিয়ে নিতে হয়। ক্যালিব্রেট/ডিটেক্ট করিয়ে নিতে।
আর এই পদ্ধতি পুরানো মোডেম/নতুন মোডেম সবগুলোতেই কাজ করে। বিশেষ করে পুরানোগুলো গুই মোডে কাজ করেনা।
আরো আছে, সেটি হলো গুই মোডে অনেক সময়ই ডিটেক্ট করেনা(অথচ হয়তো একটু আগেই করেছে)। তখন ডব্লিউডায়ালই ভরসা।
অর্থাৎ ডব্লিউডায়াল প্যাকেজটি পুরো ডিপেন্ডেন্সিসহ সবসময় হাতের কাছে রাখতে ভুলবেন না।
'লেনিন' বলেছেন:
আপনি হয়তো শেলস্ক্রিপ্ট বানিয়ে নিতে পারেন। তবে এটি টার্মিনালের কমান্ড তো তাই সরাসরি ব্যবহার করলেই সুবিধা। কোনো সমস্যায় পড়লে তাড়াতাড়ি ডিবাগ করা যায়। আর ডব্লিউভিডায়াল কাজ করলে একই কনএফ ফাইল ব্যবহার করে জিনোম-পিপিপি গুই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আমি সাধারণত ওভাবেই করতাম। তবে, ওটিও মাঝেমধ্যে ফেইল করে। তখন আবার এই টার্মিনাল ভরসা।
গৌতম রায় বলেছেন:
আমার মনে হয় আপনি এ ব্যাপারে স্থায়ী একটা সমাধান বের করতে পারেন। আমি উবুন্টু ৯.১০-তে নকিয়া ২৭০০ ব্যবহার করতাম। কোনোই সমস্যা হয় নি। কানেক্ট করা মাত্রই পেয়ে যেত।যাই হোক, আমি এটা নিয়ে প্রজন্ম ফোরামেও পোস্ট দিয়েছিলাম। সেখানেও আপনার এই লেখার সূত্রটি দিয়ে দিয়েছি।
আরেকটা প্রশ্ন: হয়তো বোকার মতো হবে, কারণ আমি এসব বিষয় জানি না। এমন কি কোনো উপায় আছে যেটা স্টার্ট আপে যুক্ত করলে এই কমান্ড বারবার দিতে হবে না?
লেখক বলেছেন: আমার অভিজ্ঞতাতে দেখেছি যে কানেকশনের ব্যাপারটি ট্রায়াল এন্ড এরর প্রসেস। তাই আমি কখনোই স্টার্টআপে এটি যুক্ত করিনি। তবে, করা যেতই পারে।
একটি সিম্পল শেলস্ক্রিপ্ট লিখে সেটিকে লোড করা যেতে পারে।
কারমিক থেকে মোডেম যুক্ত করার পর একটি এরর মেসেজও আসে। /ডেভ/এসআর১ মাউন্ট করা যাচ্ছেনা এমন। এগুলো বাগ রিপোর্টও করা হয়েছে। তবে, সমস্যাটি তেমন বড় না হওয়াতেই হয়তো এখনো সমাধান করা হয়নি।
আমিনুল ইসলাম বলেছেন:
অ্যাঁ! মোবাইল দিয়ে উবুন্টুতে ইন্টারনেট ব্যবহার করতে হলে কমান্ড লিখতে হয় নাকি? গৌতম ভাই, আমি পিসি অন করার আগে মোবাইল টা কানেক্ট করে নেই ইউএসবি পোর্টে। পাওয়ার বাটনে প্রেস করি। গ্রাব আসে, উবুন্টুতে এন্টার করি। কিছুক্ষণ পর লুসিড লিংক্সের ওয়েলকাম স্ক্রিন আসে। পাসওয়ার্ড দেই। প্রায় সঙ্গে সঙ্গে ডেস্কটপ আসে আর উপরের ডান কোণায় লেখা ওঠে, Connection Established: GrameenPhone Internet.
কানেক্ট করার ঝামেলাই নাই।
লেখক বলেছেন: আপনি একটু প্রিমিটিভ মডেল ব্যবহার করে অভিজ্ঞতা জানাবেন। মোগল পাঠান হদ্দ হলো...
গৌতম রায় বলেছেন:
আমিনুল ভাই, আমার নকিয়া ২৭০০ মোবাইলে এ সমস্যা হতো না। কিন্তু গ্রামীণফোনের মডেমটাতে সমস্যা পাচ্ছি। যা হোক, লেনিন ভাইয়ের কল্যাণে একটা সমাধান হয়েছে।
লেখক বলেছেন: আমিনুল বোধহয় খেয়াল করেনি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ এ করা এই পোস্টের ৯নং মন্তবে্যই আমিনুলের পদ্ধতিতে কানেক্ট করার কথা বলেছিলেন। যাহোক, ব্যাপার না। ![]()
লেখক বলেছেন: ব্যাপার না। সত্য না জানার চাইতে জানা ভালো। ![]()
জেবাল বলেছেন:
ভাই এই পদ্ধতিটি কি লুসিডে কাজ করে??? খুবই ঝামেলায় আছি। উবুন্টু নিয়া বশে আছি, অথচ নেট নাই। সবাই wdial দিয়ে করতে বলে...... আরো সহজ কোনো পদ্ধতি আছে কি?
লেখক বলেছেন: লুসিডেও কাজ করবে। বিশেষ করে উল্লেখ করেছি অনেক মোডেম/মোবাইলেরই সরাসরি প্লাগ-এন্ড-প্লে সাপোর্ট নেই সেইসবগুলোর সিংহভাগই এই পদ্ধতিতে কাজ করবে। তবে কেনার আগে চেনা মডেলগুলোই প্রাধাণ্য দেবেন যাতে অনর্থক ঝামেলায় পড়তে না হয়।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















এটি ইনিট৩ কমান্ড টি কিন্তু শুধুমাত্র গ্রামীনফোন এর জন্য দিয়েছেন, অন্যান্য অপারেটরদের এপি গুলি উল্লেখ করলে অনেকে উপকৃত হবেন।