গতকাল অর্থাৎ মাত্র কয়েক ঘণ্টা আগে হয়ে গেলো দারুণ ফাটাফাটি একটি সম্মেলন। বাংলাদেশের টেকিদের নিয়ে সবচেয়ে বড় সংগঠন এটি(অন্তত অনলাইনে এর কার্যকলাপের জন্য এটি এ দেশে সর্ববৃহৎ)। পিএইচপি এক্সপার্টস গ্রুপ নামে একটি গ্রুপ এর আয়োজন করে। অংশগ্রহণ করে দেশের সব প্রথিতযশা ওয়েব ডেভেলপাররা এবং যারা এ বিষয়ে আগ্রহী এমন প্রায় দুইশত লোক।
এ সংগঠনটি ২০০৪সালের অক্টোবরে প্রথম সংগঠিত হয়। ২০০৪ এ এধরণের একটি সম্মেলনে প্রায় দু'শো লোক সমাগম হয়। ২০০৫এ হয় মাত্র ১৫০ এর মতো। এবার নিবন্ধনকারীর সংখ্যা ছিলো ৪২২জন এর মতো। কিন্তু অনুষ্ঠানস্থলে স্থানসংকুলানের অভাব হবে ভেবে পরে অনেককে অংশগ্রহণের সুযোগ দেয়া যায়নি।
আলোচনার বিষয় ছিলো:
১. পিএইচপি নিনজা হবেন কী করে? - এমরান হাসান [blog]
২. ফেসবুক এপ্লিকেশন বানাবেন কী করে? - জুনেল রহমান [blog]
৩. জাভাস্ক্রীপ্ট ফ্রেমওয়ার্ক : জেকোয়্যারী - আনিস উদ্দীন আহমেদ [blog]
৪. মানসম্পন্ন এপ্লিকেশন বানাবার মূলমন্ত্র - এনএইচএম তানভীর হোসেইন [blog]
৫. উন্মুক্ত সোর্স ই-কমার্স সিএমএস : ম্যাজেন্টো - সাইদুর রহমান [blog]
৬. ওয়েবসাইট সিকিউরিটি - মিজানুর রহমান [blog]
৭. জেডসিই হবেন কেনো? কীভাবে? - মাহমুদ আহসান blog
৮. স্কেলেবিলিটি - হাসিন হায়দার blog
প্রতিটি বিষয় প্রবল আগ্রহ নিয়ে সবাই উপভোগ করে, অনেক অনেক প্রশ্নের উত্তর দেন বক্তারা।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাবের সদস্যগণ স্বেচ্ছাসেবকের ভূমিকা রাখেন।
পিএইচপি এক্সপার্ট গ্রুপের মডারেটরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সবার মাঝে বিনামূল্যে উবুন্তু ৯.০৪ (সর্বশেষ সংস্করণ : জন্টি জ্যাকালোপ) বিতরণ করা হয়। অনুষ্ঠান বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চললেও প্রায় ৯০% অভ্যাগত তাদের স্থান ত্যাগ করেননি। একাগ্র চিত্তে সবাই উপভোগ করেন প্রতিটি বিষয়। প্রত্যেক বক্তা তাদের অনন্য নিজস্ব নান্দনিকতায় নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন পাওয়ার পয়েন্ট স্লাইডে।
অনুষ্ঠানে দূর-দুরান্ত থেকে ( রাজশাহী থেকে তারেক হাসান, মাহদী এবং সিলেট থেকে সায়েম এবং ঢাকার নবাবগঞ্জ-দোহার থেকে পারভেজ রবিন) অনেকে অংশগ্রহণ করেন। প্রত্যেকেরই দারুণ আগ্রহের বিষয় ছিলো কী করে ফেসবুক এপ্লিকেশন বানানো যায়। কী করে ভালো প্রোগ্রামার হওয়া যায়... ইত্যাদি ইত্যাদি...
পুনশ্চ: এধরণের অনুষ্ঠান বড় পরিসরে আয়োজনের জন্য বড় বড় সফটওয়্যার প্রতিষ্ঠানের এগিয়ে আসা প্রয়োজন। সামনে চীন-মৈত্রি সম্মেলন কেন্দ্রে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করা গেলে কারো আর মিস করতে হবেনা।
ইহাব মেহেদী'র তোলা কিছু ছবি , আরো কিছু
এম এ হোসেইন তনু'র তোলা কিছু ছবি এবং ফ্লিকারে
মিথুন জাকিরের তোলা কিছু ছবি
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


