আমার প্রিয় পোস্ট
- GIS এর খুটিনাটি -২: - পরিবেশবাদী ঈগলপাখি
- ভালো প্রোগ্রামার- প্রোগ্রামিং কনটেস্টের গল্প - আহমেদ শামসুল আরেফীন
- উবুন্ত'র সেরা কয়েকটি ভিডিও এডিটিং সফটওয়্যার - 'লেনিন'
- ছ-শব্দী ছড়া যুদ্ধ - 'লেনিন'
- আপনার পাসওয়ার্ড আপনার নিরাপত্তা - 'লেনিন'
- লিনাক্সের কিছু অত্যাবশ্যকীয় সফটওয়্যার চিনে নিন - 'লেনিন'
- Nixie'র কাছে শিখুন উবুন্তু
- 'লেনিন'
- PHP শেখার সহজ উপায়গুলো জেনে নিন - 'লেনিন'
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- ছড়া: হারাইয়া পাইলাম
- 'লেনিন'
- বিশ্বের প্রথম প্রোগ্রামার এক মেয়ে'র কথা - 'লেনিন'
- Google SketchUp : স্কেচ করুন, তৈরি করুন নিজের বিশ্ব - 'লেনিন'
- আপনি পঁচা PHP প্রোগ্রামার?
- 'লেনিন'
- বিজয় না ইউনিজয়? - 'লেনিন'
- বিশ্বের প্রথম প্রোগ্রামার এক মেয়ে'র কথা - 'লেনিন'
ছড়ার ছড়া-ছড়ি, আসুন না ছড়া করি
- 'লেনিন'
- ZCE হবেন? পিএইচপি শিখুন! - 'লেনিন'
- এক বিশ্ব ধ্বংসস্তূপ ভাসুক ৭টি রক্তসাগরে - 'লেনিন'
- ভেঙে ফেল সব শহীদ মিনার - 'লেনিন'
PHP শেখার সহজ উপায়গুলো জেনে নিন
০১ লা জুন, ২০০৯ রাত ৯:০৩
অনেকেই অনেক দিন ধরে পিএইচপি বই নিয়ে গুতোগুতি এদিক ওদিক দৌড়িয়েছেন। কিন্তু পিএইচপি শেখা আর হয়ে উঠছে না, তাইনা?
আপনাদের চিন্তা মাত করতে এবার দিচ্ছি বেশ কিছু টিউটোরিয়ালের ঠিকানা।
একটা ব্যাপার মনে রাখতে হবে। কম্পিউটারের যেকোনো ভাষা শেখার সাথে সাথে তা অনুশীলন বাধ্যতামূলক। শেখার সময় সহজ মনে হলেও তা ফলিত আকারে নিজে অনুশীলন না করলে মনে থাকবে না এবং আয়ত্তে আসবে না।
আসুন কয়েকটি ঠিকানা থেকে জেনে নেই কী করে তাড়াতাড়ি পিএইচপি শেখা যাবে
১. ভিডিও --- http://www.phpvideotutorials.com/free
http://killerphp.com
Click This Link
শেষের লিঙ্কটিতে দুনিয়ার আরো অনেক কিছু পাবেন টিউটোরিয়াল হিসেবে।
২. http://php.net এটাই পিএইচপি'র বাড়ী এখান থেকে ম্যানুয়ালটি নামিয়ে নিন। আর এর বেসিক, মিডলেভেল বা এডভান্সড সব তথ্যাদি এখানেই পাবেন।
৩. যারা পিএইচপি নিয়মিত অনুশীলন করছেন তাদের এটা বেশ কাজে লাগতে পারে http://widgets.opera.com/widget/5288/
এটি হচ্ছে পিএইচপি ম্যানুয়ালের উইজেট।
৪. পিএইচপি শেখার একটি দারুণ বই Click This Link
আরো অনেক অনেক লিঙ্ক আছে... কিন্তু সব আপনার দরকার নেই.. আগে শুরু করে দিন পরে নিজেই খুঁজে নিতে পারবেন।
ওহ হ্যাঁ ইংরেজী শেখা কিন্তু বাধ্যতামূলক.. তা'নাহলে কাচাই থেকে যাবেন যেকোনো প্রোগ্রামিংএ। আর Wrox বা অন্য প্রকাশনীর একটি অন্তত বই হাতের কাছে সবসময়।
পুনশ্চ: নেটে পাওয়া লিঙ্কগুলো নেটেই বুকমার্ক করে রাখুন। টুইটার বা ফ্রেন্ডফীড ব্যবহার করে। ফেসবুকেও লিঙ্ক শেয়ার করতে পারেন। বর্তমানে প্রসিদ্ধ এবং প্রতিষ্ঠিত প্রোগ্রামারদের ব্লগ পড়ুন। নিজেও যা কিছু শিখবেন ব্লগ করে ফেলুন(কপি/পেস্ট করে নয়, মৌলিক লিখে)। জ্ঞান ছড়ালে বাড়ে :
সবার জন্য বিশেষ প্রয়োজনীয় আর্টিকেলস
এই মাত্র পেলাম PHPArch মে ২০০৯ সংখ্যাটি ফ্রি দিচ্ছে ওরা http://phparch.com/c/magazine/issue/97 তাড়াতাড়ি সংগ্রহ করে নিন।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পিএইচপি, PHP, Seminar, সেমিনার, jQuery, Security, Magento, eCommerce, OpenSource, Web Development ;
প্রকাশ করা হয়েছে: টেকি, পিএইচপি বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:০৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আশরাফ মাহমুদ বলেছেন:
ধন্যবাদ আপনাকে।
অমাবশ্যার চাঁদ বলেছেন:
প্রিয়তে। +++
লেখক বলেছেন: ওয়েলকাম ![]()
লেখক বলেছেন: পোস্ট'টা পড়ে ফেলুন। আপনার প্রয়োজন থাকলে নিজেই শিখে ফেলতে পারবেন ![]()
আমিনুল ইসলাম বলেছেন:
http://www.php.net/download-docs.phpএখানে তিন ধরনের ডাউনলোড আছে। কোনটা ডাউনলোড করবো?
লেখক বলেছেন: আপনার জন্য যেটি ডাউনলোডে সুবিধা। তবে .chm অর্থাৎ কম্পাইলড html ফাইলটি নামিয়ে নিলে অনেক সুবিধা। ওটা সার্চিং করে পড়া যায়।
লিনাক্সেও সিএইচএম ভিউয়ার আছে তা দিয়ে পড়তে পারবেন। আমি xCHM ব্যবহার করি।
লেখক বলেছেন: Click This Link
অপড়ালেখা বলেছেন:
লেনিন ভাই ব্লগ লিঙ্কটা টুইট করলাম।
লেখক বলেছেন: আপনি নিশ্চয়ই Mak ভাই
এই মাত্র দেখলাম!
রায়হান(তন্ময়) বলেছেন:
+++++ এবং প্রিয়তে।
নিরক্ষর বলেছেন:
++++++
উন্মাতাল তারুণ্য বলেছেন:
হায়াল্লা! আপনে তো দেখি মারদাঙ্গা জিনিসটাই বাদ দিয়ে দিছেন। এইটা দেখেন: Click This Link
লেখক বলেছেন: কিন্তু ঐটা ফ্রি কিনা তাই বলেন আগে ![]()
আর পোস্টে বলেছি অনেক অনেক লিঙ্ক আছে যারা আগ্রহ আছে তার তো খুঁজে পেতে কষ্ট হবে না।
অ.ট: দাড়িছাড়া ছবি প্রথম দেখলাম হা হা
আমিনুল ইসলাম বলেছেন:
পিসিতে কিছু ইন্সটল না করে (সার্ভার বা এজাতীয় কিছু) পিএইচপি শেখা যায়না?
লেখক বলেছেন: অনুশীলন তো মাস্ট! তবে ইনস্টল করা খুবই সোজা... একবার ভিডিওগুলো দেখে ফেলুন। তাহলেই সাহস পাবেন।
http://phpanywhere.net একটি অনলাইন পিএইচপি এডিটর।
http://codepad.org/ এখানে সাধারণ কিছু কোড রান করে দেখতে পারবেন। কিন্তু ফাকি'র চিন্তা থাকলে শেখা হবেনা কখনো।
উন্মাতাল তারুণ্য বলেছেন:
"কিন্তু ঐটা ফ্রি কিনা তাই বলেন আগে"গেলেই বুঝিবেন। আর সাইটটা আরো একটু নাড়াচাড়া করিলে আরো বুঝিবেন।
লেখক বলেছেন: হ্যাঁ সাইটটির জবাব নেই। আমারো কাজে আসবে ![]()
আমিনুল ইসলাম বলেছেন:
Boss I'm a newcomer to this programming world and wanna learn PHP. I don't have any little knowledge in programming. I don't know anything at all. So kindly send me an eBook of PHP for beginners if possible and if you have one.Your help will be gratefully appreciated.
Waiting to receive a useful eBook and some resources for a PHP learner like me who doesn't know anything at all.
লেখক বলেছেন: একটু সহজ পথে আগান ভাই... প্রথমে ভিডিও দেখুন। আমার পুরাতন পোস্টে অনেক লিঙ্ক পাবেন। কিন্তু অথৈ সাগরে পড়ার চেয়ে.. ধীরে ধীরে এগুনো ভালো হবে।
আর হ্যাঁ php সবচেয়ে দ্রুত শেখা যায় এমন একটি ভাষা সুতরাং ভয়ের কিছু নেই।
আর আশরাফুল ভাইয়ের পোস্টে গিয়ে দেখে আসুন একটি বাংলা বইয়ের লিংক দেয়া আছে।
আমিনুল ইসলাম বলেছেন:
আরে মিয়া সাধে কি কই? আমার পিসি থেকে ভিডিও দেখা সম্ভব না। পিসিও স্লো, নেটও স্লো।
লেখক বলেছেন: তাহলে নীলক্ষেত গিয়ে প্রথমেই Wrox'এর বইটি কিনে ফেলুন। আর উন্মাতাল তারুণ্য ভাই এর দেয়া লিঙ্কেও ভালো কিছু বই পাবেন।
http://flazx.com এ অনেকগুলো বই বিনামূল্যেই নামাতে পারবেন। মেইল রিসিভ করার চেয়ে দ্রুত।
একাকীত্ব বলেছেন:
অপেরার উইডগেট টির জন্যে ধন্যবাদ
লেখক বলেছেন: উচ্চারণ উইজেট হবে.... Dg edge, wedge, widget, gadget
আসলেই বেশ কাজের উইজেট এটি
যদিও নেট না থাকলে কাজ করবেনা।
রূম্মান বলেছেন:
ভাই আমি PHP শিখতে চাই। কিন্তু সাহায্য করার মত কেউ নেই। soft ও নোি। soft ডাউনলোড এর লিংকটা কি দিবেন?
লেখক বলেছেন: http://php.net এ'ই সব পাবেন। http://apachefriends.de থেকে XAMPP ইনস্ট্ল করে নিতে পারেন।
শয়তান বলেছেন:
পি এইচ পি ঢাকায় এখন কারা ভাল শেখাচ্ছে এবং সংক্ষিপ্ততম সময়ে ?
এনি সাজেশন ?
এসো ঘরে বসে পিএইচপি শিখি অনেক হৈসে । কাজের কাজ কিছুই করতে পারছি না
লেখক বলেছেন: IBCS Primax আর সাইফুরস এর কর্পোরেট শাখা।
তবে, কাজের কাজ করতে পিএইচপি'র সাথে ওয়ার্ডপ্রেস চর্চা, জুমলা চর্চা, জেকোয়্যারি-অ্যাজাক্স এসব চর্চা করতে পারেন।
ঠিকমতো চর্চা করলে কোথাও গিয়ে না শিখেও করতে পারবেন। আর ভালো হয় চাকরীতে ঢুঁকে গেলে। কিছুদিন প্র্যাকটিসের পর নিজেই বস হয়ে যাবেন।
শয়তান বলেছেন:
IBCS Primax এ কেমন চার্জ নেয় ?
লেখক বলেছেন: সঠিক জানা নেই... ১০/১২ হাজারের কম হবেনা।
পারভেজ রবিন বলেছেন:
আমিতো বুকমার্ক করার জন্য ডেলিশিয়াস ব্যাবহার করা শুরু করেছি।
লেখক বলেছেন: http://del.icio.us http://digg.com এগুলোর তুলনা নেই।
টুইটার ব্যবহার করেন না কেনো? মাইক্রোব্লগিং শুরু করে দিন।
পারভেজ রবিন বলেছেন:
কিন্তু আমি ব্যাবহার করি delicious.com আপনার দেয়া এই লিংকগুলি চেক করছি।টুইটারে যেন কি আছে! আমার টুইটারের পাসওয়ার্ড মনে থাকে না। এপর্যন্ত তিনবার লগইন করেছি, তিনবারই পাসওয়ার্ড রিসেট করতে হয়েছে।
লেখক বলেছেন: জ্বীন-ভূত এমন কিছু কি? ![]()
কূটনী বলেছেন:
ধন্যবাদ
ভাবুক সাহেব বলেছেন:
ভাই আপনার ইমেল এ্যাড টা কি বলবেন?
লেখক বলেছেন: lenin[এট]phpxperts.net
ভাবারূ বলেছেন:
খুবই কাজের পোষ্ট। অনেকদিন ধরেই ইচ্ছে ছিল। প্রাথমিক ধারণাটুকুও ছিল। আর তাই আজ থেকে নিজে নিজেই PHP প্র্যাকটিস্ শুরু করলাম। অনেক অনেক উৎসাহ এবং সহযোগীতা পেলাম। অসংখ্য ধন্যবাদ।আমি গত ক' বছর ধরে ফেসবুক আসক্ত। টুইটারে রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু বারে বারে পাসওয়ার্ড ভুলে যাচ্ছি..! টুইটারের সুবিধা কি? আর এর ব্যবহার বিষয়ে কিছু বলবেন?
লেখক বলেছেন: টুইটার ফেসবুকের মতো হাবিজাবি কুইজ এবং অযথা সোশ্যাল এপ্লিকেশনে জরাক্রান্ত নয়। তাই অনেকটা আন-এটেন্ডেড থাকা যায়। আপনার এই মুহূর্তের ভাবনা শেয়ার করছেন।
হয়তো আমি টুইট করলাম এমন -> I've become the 14th ZCE in BD. Friend became 15th after some minute! Milestone ![]()
তবে টুইটারের ভালো ব্যবহার হলো এমন...
১. আমি পিএইচপি সংক্রান্ত তাবৎ দুনিয়ায় গুরুদের ফলো করি।
২. পিএইচপি যারা শিখছে/কাজ করছে তারা একে অপরকে ফলো করে
৩. পিএইচপি সংক্রান্ত বা লিনাক্স সংক্রান্ত তাজা আডেট ফলো করছি।
আপনি ফেসবুকে লিঙ্ক পেস্ট করতে পারেন খুব ভালো লাগলো এমন একটি আর্টিকেল এর। সুতরাং আইডিয়া শেয়ারিং এবং আরো অনেক কিছু। টুইটার কাজপাগল লোকদের(যারা সত্যিকারের কাজ নিয়ে ব্যস্ত) তাৎক্ষণিক ভাবনা বা কোনো গুরুত্বপূর্ণ চিন্তা শেয়ারিং এর দ্রুত ও সহজ উপায়। এর অপব্যবহার নেই তা নয়। আপনি সারাক্ষণ টুইটিং এ ব্যস্ত থাকতে পারেন। কাজের কাজ কিছুই হবে না।
ত্রিভুজ বলেছেন:
লেনিন ভাই, একজনকে দেয়ার জন্য http://www.phpvideotutorials.com/free এর ভিডিওগুলো ডাউনলোড করেছিলাম। কি ভেবে নিজেও একটু দেখতে ওপেন করেছি. এত বাজে উপস্থাপনা..... আমার দেখা সবচাইতে বাজে টিউটোরিয়াল ভিডিও এটা।পোস্টটা নতুনদের অনেক কাজে দিবে। লিনাক্সে সার্ভারগুলো সেটাপ নিয়ে পোস্টান কুকইকলি।
লেখক বলেছেন: ওটা কিছুটা আমিও দেখেছি। আসলে লোকটি একটু বেশি রকম Freak পিএইচপি শেখাতে গিয়ে তার নিজস্ব প্যাশন অর্থাৎ ফ্যামিলিয়ারাইজেশন / চিত্রকল্প ইত্যাদি এতো উৎকটরকম নিয়ে এসেছে যে অনেকেই খাবি খাবে।
তবে আমি সময় করে ওর সবগুলো ভিডিও একবার দেখবো, কেননা ওর এটা ব্যতিক্রমি একটা নিজস্ব শিক্ষাদান পদ্ধতি। ওর কাছে ওটাই সহজ। লোকটা প্রচণ্ড ট্যালেন্টেড এটা নিশ্চয়ই স্বীকার করবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ
আমি databasemanagement এর ল্যাব এর জন্য mysql এ query চালানোর জন্য simple php code গুলো ভাল পারি।zce exam দেওয়ার জন্য at first কোনখান থেকে শিখা শুরু করব?
লেখক বলেছেন: w3school থেকেই শুরু করুন। ZCE এর জন্য আলাদা পোস্ট দিয়েছি ওটাতে দেখুন বিস্তারিত আছে।
পিএইচপি ম্যানুয়াল + জেডসিই গাইড + সিলেবাস অনুসরণ + ৬মাস /১বছরের পিএইচপি ওয়েবডেভেলপমেন্ট অভিজ্ঞতা = জেডসিই
মেহেদি২৪ বলেছেন:
ধন্যবাদ আপনাকে
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














.jpg)

