আমার প্রিয় পোস্ট

ফেসবুক বাংলা করাতে অবদান রাখতে পারেন আপনিও

১৩ ই জুন, ২০০৯ রাত ১০:০২

শেয়ারঃ
0 0 0


হ্যাঁ যারা আপনারা বাংলায় লিখছেন ব্লগে সবার নিশ্চয়ই বাংলায় লেখার ধৈর্য আছে। হালকা সময় কাটানোর সময়ও আছে। আর যারা বাংলায় দেখতে চান ওয়েবের সবকিছু তারা নিশ্চয়ই নিজেরাই অবদান রাখতে পারলে আরো খুশি হবেন এমন কাজে?

ফেসবুকের অনুবাদ বেশ আগেই শুরু হয়েছে এখন তাদের নিজস্ব ইঞ্জিন প্রদর্শন করছে ৮০% অনূদিত হয়েছে। কিন্তু যারা বাংলায় ব্যবহার করছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক ক্ষেত্রেই ভুল এবং ত্রুটিপূর্ণ অনুবাদ রয়েছে। আপনার আমার এখানে কিছু করার সুযোগ রয়েছে।

Statistics
309 Total Translators

13.262 Translations Submitted

595 Translated By you

20.160 Untranslated Phrases

একই সাথে একটু সতর্ক করাও দরকার:
১. ক'দিন আগে হাবিজাবি ট্রান্সলেশন দিয়ে পুরো ফেসবুক ভরে গিয়েছিলো awItaf`gd ইত্যাদি..
২. {name 1} ভক্ত হয়েছেন। .. এমন ধরণের ত্রুটিও দেখেছেন নিশ্চয়।

অনুবাদ কর্মটি কেবল যে বাংলা ভালো জানলেই হবে তা নয়। সাথে কিছু আবশ্যকীয় কমনসেন্স বা ঔচিত্যবোধ সাধারণ জ্ঞান থাকা চাই।
অনুবাদকারী যদি নাই জানেন ইউনিকোড আর আসকী বাংলার(বিজয়) তফাৎ তবে তার অনুবাদ থেকে দূরে থাকাই ভালো নয়কী?

দ্বিতীয় যে সমস্যাটি তা হলো প্রোগ্রামিং নলেজ প্রয়োজন এমন স্ট্রিংগুলো অনুবাদের সময় অনেকেই না বুঝে উল্টোপাল্টা সাবমিট করছেন। এসব ক্ষেত্রে দয়া করে সাবমিট করবেন না বা প্রয়োজনে কারো কাছে(প্রোগ্রামিং জানা আছে এমন) জেনে নিন। খুব বেশি জ্ঞান কিন্তু দরকার নেই। কিন্তু না জেনে সব গুবলেট করারও কোনো মানে নেই।


এখানে ছোট করে একটু গর্বের কথা বলে যাই। অনুবাদ করার ক্ষেত্রে যারা এ মুহূর্তে এগিয়ে আছে তাদের শীর্ষদশে আমি আছি প্রায় এক বছরের মতো :)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফেসবুকবাংলালোকালাইজেশন ;
প্রকাশ করা হয়েছে: টেকিবাংলা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:০১ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪০

লেখক বলেছেন: ধন্যবাদ :)

২. ১৩ ই জুন, ২০০৯ রাত ১০:২৪
ম্যাভেরিক বলেছেন: আপনার কর্মপ্রেরণা এবং দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় সশ্রদ্ধ বিমুগ্ধ নয়নে অবলোকন করি। এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।
১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪১

লেখক বলেছেন: আরে ম্যাভেরিক ভাই যে.. কী সে যে বসতে দিবো :$

১৩ ই জুন, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: অনেকদিন পর দেখলাম মাহবুব ভাই, কেমন আছেন? :)

৪. ১৩ ই জুন, ২০০৯ রাত ১১:০৯
প্রিয়তমেষু বলেছেন: চালায় যান,আমরা আপনার সাথে আছি!!!কবে যে এফবি তে বাংলায় লিখতে পারব।আমি প্রোগ্রামিং জানিনা,তাই,কন্ট্রিবিউট কর্তে পারলামনা।তবে ভালো লাগল আপনার প্রচেষ্টা
১৪ ই জুন, ২০০৯ রাত ১২:০৩

লেখক বলেছেন: অনুবাদ করতে প্রোগ্রামিং শেখার প্রয়োজন নেই.. দরকার কিছু হালকা কমন-সেন্স। :)

৫. ১৩ ই জুন, ২০০৯ রাত ১১:৩২
রনি রাজশাহী বলেছেন: তানহা তাবাসসুম বলেছেন: nice info........++
১৪ ই জুন, ২০০৯ রাত ১২:০৪

লেখক বলেছেন: আর আপনি কী বলেছেন? :)

৬. ১৫ ই জুন, ২০০৯ রাত ১২:৫৭
রিসাত বলেছেন: কংগ্রাটস্ ,,,,,,,,,, তবে আজকাল কেমন যেন হইছে,,,,,, নেটে বসতে ইচ্ছা করে না,,, বসলেও টাইপ করতে ইচ্ছা করে না,,,,,,,,,,,,:(
১৫ ই জুন, ২০০৯ রাত ২:২১

লেখক বলেছেন: ছ্যাঁকু - ট্যাকু নাতো? :) অযথা নেট এ বসাও ভালো না।

৭. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৩:০৯
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: +++ কিছু অনুবাদ করছি। এখন তো ১০০% কমপ্লিট দেখায়। আমাদের এখন উবুন্টু অনুবাদে মনোযোগ দেয়া উচিত।
১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: ২০,০০০ এর মতো phrases এখনো অনূদিত নয়। আর ভোটিংও বাকী অনেক।

যাহোক উবুন্তু অনুবাদে মনোযোগী হওয়া উচিৎ ঠিক বলেছেন। ফেসবুকের মতো এমন ধরণের একটি ইন্টারফেস দরকার লোকালাইজেশনের জন্য যাতে নন-টেকি'রাও সহজে অংশগ্রহণ করতে পারে।

ওয়ার্ডপ্রেসের জন্য এধরণের একটি উদ্যোগ নিয়েছে মেঘদূত নামে একটি প্রকল্প।

১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:০৭

লেখক বলেছেন: এখনো ৮১% দেখাচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের অপশন থেকে Show Progress Percentage টি এনাবল করে দিলেই দেখতে পাবেন।

 

মোট সময় লেগেছে ১.০৩৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
০০০০০০০০০০০০০০০০০০
nine_L টুইটার
doctortomorrow জিমেইল

[Please dont add...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ