আমার প্রিয় পোস্ট

Nixie'র কাছে শিখুন উবুন্তু ;)

১৬ ই জুন, ২০০৯ রাত ১১:২১

শেয়ারঃ
0 3 0

আপনারা যারা উবুন্তু ব্যবহার করেন বা করবেন অনেকেই ভয়ে আছেন এতো চেনা উইন্ডোজ ছেড়ে কী করে উবুন্তু নামের লিনাক্সে অভ্যস্ত হবেন।

আরো আছে ভয়.. সব মিডিয়া ফাইল কি চলবে?
ওয়ার্ডে কাজ করতে পারবো?
বাংলা লিখতে পারবো?
ইন্টারনেট কানেকশন কী করে দেবো?
মুভি ফাইল কী করে রূপান্তর করবো অন্য ফরম্যাটে?

ইত্যাদি নানা প্রশ্ন মনে.. কিন্তু সমস্যা হচ্ছে সমাধান কে জানে? কে করবে সাহায্য... এদিকে উইন্ডোজে ভাইরাস ওয়ার্ম আর স্পাইওয়্যারে জীবনটা করলো শেষ!

তাই আপনাদের বাঁচাতে আসছে নিক্সি... ওর নাম আসলে নিক্সি কিনা নিশ্চত নই। তবে নিজেকে নিজেই নিক্সি বলে পরিচিত করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। লিনাক্স এসেছে Unix নামক শক্তিশালি অপারেটিং সিস্টেম থেকে। আর সমান্তরাল সব লিনাক্স বা ইউনিক্স পরিমন্ডলকে সহজভাবে *Nix বলে Geek রা। মানে হলো যে-কোনো-নিক্স.. ব্যাস!

তো নিক্সি'র এই ভিডিওতে দেখতে পাবেন কী করে বিভিন্ন ফরম্যাটে ভিডিও রূপান্তর করা যায় সহজেই উবুন্তুতে। একই চ্যানেলে তার আরো ভিডিওতে পাবেন আরো নানান উপায় কী করে এটা, কী করে সেটা ইত্যাদি। আপনাদের যদি ধারণা থাকে সুন্দরীদের টেকি বুদ্ধি থাকেনা তাহলে এই ভিডিও দেখে তা পাল্টাতে পারে। :)



সূত্র: লিনাক্সহ্যাক্সর

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্তুUbuntuLinuxJaunty Jackalopeলিনাক্সBLUA ;
প্রকাশ করা হয়েছে: টেকি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১০:৫৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: কী হাই? হাই হিল? চরণ দাসের কথা তো মাথার উপর দিয়ে যায় সবার।:)

২. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৩৫
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ভালো একটা জিনিশ দিলেন। অনেক কাজে লাগবে। আমি একেবারেই প্রাইমারি ইউজার, এজন্য অনেক খুঁটিনাটি জানতে নেট হাতড়াচ্ছি/হিমশিম খাচ্ছি। দেখি নিক্সিম্যাডাম কদ্দুর হেল্প করেন।
৩. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৩৯
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ঘুমানোর আগে একটা ভাল জিনিস পাইলাম । +
১৭ ই জুন, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: আত্মস্থ করে তারপর ঘুমাবেন। :)

৪. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৩৯
সুজন ১২ বলেছেন: কেমন আছেন লেনিন (লেলিন) ভাই? আমাকে হয়তো আপনার আর মনে নাই।
১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: হুমম সুজন প্রান্ত ভাই... ভুলে যাবার কোনো কারণ নেই পড়ার বিষয় ছাড়া প্রায় কোনো বিষয়ই এ পর্যন্ত ভুলি নাই মনে হয় :)

আমি ভালো আছি, আপনি কেমন আছেন?

১৭ ই জুন, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: ওহ! আপনি ইচ্ছা করে লেলিন লিখেছেন ব্রাকেটে আপনি তো মহা পুংটা! ;)

৫. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৪১
বিপ্লব কান্তি বলেছেন: ম্যাডামের গায়ের এত মসৃন :) আমার CentOS ৫ + অপারেটিং সিস্টেমের এর কথা মণে পড়তেছে।
১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৫২

লেখক বলেছেন: CentOও দারুণ একটি অপারেটিং সিস্টেম :)

৬. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৪২
নাফিস ইফতেখার বলেছেন: অসংখ্য ধন্যবাদ! উবুন্টুতে কিছু প্রশ্নের উত্তর এখনো অজানা। এরকম কিছুরই প্রয়োজন ছিলো। উবুন্টুর সবচেয়ে বড় সুবিধা হলো এর লাখ লাখ টিউটোরিয়াল নেটে ছড়ানো ছিটানো, একটু খুঁজলেই পাওয়া যায়। আর লিনাক্সের অফিসিয়াল ফোরামগুলো অনেক অনেক উদারমনা ও সহযোগী। :)
১৭ ই জুন, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: পৃথিবীর সবকিছু লিনাক্সের ফোরাম আর ফ্রিওপেনসোর্সের মতো চললে কী সুন্দর একটা পৃথিবী পেতাম তাইনা?

১৭ ই জুন, ২০০৯ রাত ১:৪৮

লেখক বলেছেন: ;) সেই জন্যই তো... দিলাম!

৮. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৪৫
'লেনিন' বলেছেন:

আরেক সুন্দরী জানাচ্ছেন কী করে Medibuntu রিপো যোগ করে আপনার উবুন্তুতে অডিও/ভিডিও কোডেকগুলো দেখতে পাবেন।
১৭ ই জুন, ২০০৯ রাত ১২:০১

লেখক বলেছেন: আসিতেছে মহা সমারোহে ... :)

১০. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৫৩
মমমম১২ বলেছেন: দিছেন কি পোলাপানে খোঁজে কি!!
১৭ ই জুন, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: পোলাপান নাকি উবুন্তুরে ভয় পায় এখন আসল তরিকা খুঁইজা পাইলাম... এইবার মিস নাই :) "খাবিনি পরান আমার!" - ঝাণ্ডদা :P

১১. ১৬ ই জুন, ২০০৯ রাত ১১:৫৪
সিউল রায়হান বলেছেন: লেনিন ভাই, PPPoE সেটআপ করা নিয়ে একটি টিউটোরিয়াল পোস্ট / ভিডিও দেন.....

আমাদের হলে PPPoE ব্যবহার করে নেটে লগইন করতে হয় (আইএসপি থেকে আইডি ও পাসওয়ার্ড দিয়েছে সেটা ব্যবহার করে )........... কিন্তু উবুন্টুতে এটা সেটআপের কোন অপশন পাইনি..... ভিসতায় এটা সেটআপ করা অনেক সহজ...... তাই ভিসতা'র পাশাপাশি উবুন্টু চালানোর ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি......


উবুন্টুতে মোবাইলের নেটে কানেক্ট করতে পারি কিন্তু এরকম ব্রডব্যান্ডে পারিনা...... প্লিজ হেল্প
১৭ ই জুন, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: আপনি কী প্রজন্ম/আমাদের প্রযুক্তি ফোরাম অথবা উবুন্তু মেইলিং লিস্ট আদৌ চেক করেছেন? অনেক সহজবোধ্য ভাষায় টিউটোরিয়াল দেয়া আছে সেখানে। সময় পেলে ভিডিও দেবার চেষ্টা করবো। আমার এই পেজে ডানে দেখুন কিছু লিঙ্কস আছে ওগুলোতে অনেক টিউটোরিয়াল একসাথে পাবেন। (আমার লেখা নয় বা আমার সাইট নয় কোনোটিই)

১৭ ই জুন, ২০০৯ রাত ১:৪৯

লেখক বলেছেন: আসিতেছে মহা সমারোহে ... :)

১৩. ১৭ ই জুন, ২০০৯ রাত ১২:১৭
জুনায়েদ হাসান বলেছেন: সব কিছু ঠিক আছে কিন্তু FFMpeg এর GUI থাকতে CLI তে দেয়া ঠিক হয় নাই। Video converting এর জন্য প্রথমেই Avidemux এর নাম থাকা উচিৎ ছিল, যদিও এর mp4 converting এ সামান্য সমস্যা আছে। FFMpeg আমার সেরকম পছন্দ হয় নাই।

সবশেষে: Nixie কে ভাল লেগেছে। :)
১৭ ই জুন, ২০০৯ রাত ১:৪৫

লেখক বলেছেন: সেটা আমারো মনে হয়েছে কিন্তু নিক্সি'র কাছে CLI শিখতে মনে হয় সবার খুব একটা খারাপ লাগবে না। ;)

কনভার্শনে সবচেয় স্ট্যান্ডার্ড আমার মনে হয় ffmpegই। এমনকি প্রফেশনাল সার্ভারেও এটি ব্যবহৃত হয়।

১৪. ১৭ ই জুন, ২০০৯ রাত ১:০২
কাঙাল মামা বলেছেন: নাফিস ইফতেখার বলেছেন: আরো ম্যাডাম চাই!!!! :#)
১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: লেখক বলেছেন: আসিতেছে মহা সমারোহে ... :)

১৫. ১৭ ই জুন, ২০০৯ ভোর ৬:০৫
বেওউল্ফ বলেছেন: আপনার এত সুন্দরীদের জ্ঞান নিয়ে চিন্তা কেন? কেউ কি বলেছে যে তাদের কোন টেকনিক্যাল জ্ঞান নেই? হাঃ হাঃ হাঃ তাছাড়া ব্যবসার খাতিরে সুন্দরীদেরকে এনে তাদের শিখিয়ে দিয়েছে এমনও হতে পারে। কিন্তু এসব নিয়ে কে মাথা ঘামায়? সুন্দরীদের জ্ঞান আছে কিনা জানা এতটা কেন দরকার?
১৭ ই জুন, ২০০৯ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: আপনাকে এতোটা বোকা ভাবিনি। নিক্সি'র নিজের ব্লগ আছে(Nixie Pixels) যেখানে সে নিয়মিত তার নিজস্ব কায়দায় লেখালেখি করে থাকে।

মূল উদ্দেশ্য লিনাক্স সহজীকরণ এবং আমজনতাকে এর প্রতি আকৃষ্ট করা সেটা হলেই হলো। :)

আর আমেরিকান ব্লন্ড জোকসগুলো জানা আছে নিশ্চয়ই? সেগুলোতে সোনালী চুলের মেয়েদের রূপচর্চা, গয়না, আর সেক্স এই তিনটি ছাড়া অন্য কোনো জ্ঞান নেই বলে দেখানো হয়।

১৬. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৪:৫৪
সিউল রায়হান বলেছেন: লেনিন ভাইয়া PPPoE নিয়ে তেমন কিছু দেখলাম না......টিউটোরিয়াল দিন একটা.........

ফোরামে জিজ্ঞেস করা আমি পছন্দ করিনা কারণ পিসিতে যখন ওএস এর মাঝেই সমস্যা থাকার জন্যে পিসি অফ থাকবে তখন কিভাবে নেট এ যেয়ে ফোরামে বলব সমস্যাটা...... কখন কে সমাধান দিবে তার অপেক্ষায় বসে থাকতে আমি রাজী না....




১৮ ই জুন, ২০০৯ রাত ৩:২৯

লেখক বলেছেন:

Click This Link

Click This Link

Click This Link

এটা পুরোটা ধৈর্য ধরে পড়ে আসতে পারেন। পড়ে যদি ভিডিও টিউটোরিয়াল পাই দিয়ে দেবো। :)

১৭. ১৭ ই জুন, ২০০৯ বিকাল ৫:০৮
চরণ দাস বলেছেন: পুলাপাইন

আই এম তকিং এবাউত নেকলাইন।

মনডা উদাস হয়া গেলু। উইন্ডরিভারের খেলনাপাতি দিয়া ইন্স্ট্রাক্টর কইল এইসব গিলবা নইলা ডিভাইস ডেরাইভার লয়া কাম করতা পারবা না। ডেইলি খেচাখেচি। শ্যাষম্যাষ জেটুএমইতে চইলা আইসলাম। :-*
১৮ ই জুন, ২০০৯ রাত ৩:৩০

লেখক বলেছেন: জেটুএমইতে ব্লগান না কেনো? পশ্চিমা মঙ্গার যুগে বাঙ্গাল দেশটারে একটু তুইলা ধরলে ভালো হৈতোনা?

১৮. ১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৫২
বেওউল্ফ বলেছেন: আমি আপনাকে সম্মান করে কথা বলি বলেই কি আপনি আমাকে বোকা বললেন? আমি জানি না কোন নিক্সি সম্পর্কে। জগতের সকল জ্ঞান নিক্সি না। আমি বোকা। অবশ্যই।

এমন হাজার বোকার জন্যই তো আপনি ব্লগ লিখছেন, তাই না? আমিই বা কেন ব্লগ লিখছি? বোকাদের জন্যই।
১৭ ই জুন, ২০০৯ রাত ৯:১২

লেখক বলেছেন: ইয়ার্কির অপর নাম লোকসান সেটা মা বলে থাকে। আপনি যখন মজা করে মন্তব্য করলেন তখন তার উত্তরে মজা থাকবে তা প্রত্যাশা করাই বোধহয় সমিচীন ছিলো তাইনা? :)

পোস্টের শিরোনামে ;) ইমোটা বলে দিচ্ছে কেনো আমি নিক্সি নিক্সি করছি :) সেটা হলো লিনাক্স ব্যাপারটি সহজ এটি সবার মাথায় ঢোকাতে। আপনি যখন প্রশ্ন করেছেন "আপনার এত সুন্দরীদের জ্ঞান নিয়ে চিন্তা কেন? সুন্দরীদের জ্ঞান আছে কিনা জানা এতটা কেন দরকার?" তখন আমি যদি পাল্টা মজা করি তা বুঝতে আপনার বেগ পাবার কথা নয়।

আর দেখুন সবার পছন্দ করার ধরণেই বোঝা যাচ্ছে যাদের টার্গেট করে লেখা তারা ঠিকই প্রলুব্ধ। :)

যাক, আপনার সাথে এখন থেকে মজা করলেও ভেবে চিন্তে করতে হবে দেখা যায়! আমি কিন্তু এনজয় করছিলাম।

১৯. ১৭ ই জুন, ২০০৯ রাত ৮:৫৫
বেওউল্ফ বলেছেন: আচ্ছা আপনি কি আমাকে বলতে পারবেন যে হাইলেভেল সেডিং ল্যাংগুয়েজ কিভাবে লিনাক্সে এক্সিকিউট করাব????

আপনি চাইলে নিক্সির কাছে দেখে নিতে পারেন।
২০. ১৭ ই জুন, ২০০৯ রাত ৯:৩৫
'লেনিন' বলেছেন: HLSL এর কথা বলছেন তাইনা?

এটা দেখুন এবং এটাও

আমি গ্রাফিক্সের লোক নই ভালো মন্দ আপনিই ভালো বুঝবেন। এসংক্রান্ত পোস্ট আশা করছি :)
২১. ১৭ ই জুন, ২০০৯ রাত ৯:৪৯
গৌতম রায় বলেছেন: যাক, তাও ভালো যে লিনাক্স এখন গ্রামারের পাশাপাশি গ্ল্যামারের দিকেও নজর দিচ্ছে। এতোদিন গ্ল্যামারটা ছিলো না বলেই অনেকের মনোযোগ পায় নি। এখন পাবে বলে মনে হচ্ছে। :)
১৭ ই জুন, ২০০৯ রাত ১০:৩২

লেখক বলেছেন: কম্পিজও তো গ্ল্যামারই তাইনা :)

২২. ১৮ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪৮
গৌতম রায় বলেছেন: কম্পিজও গ্ল্যামার কিন্তু এটাও তেমন প্রচার পায় নি। বোধহয় বছরখানেক ধরে কম্পিজ প্রচার পাচ্ছে।
২৩. ১৯ শে জুন, ২০০৯ রাত ৮:৩৬
ফারুক চৌধু্রী বলেছেন: েমন আছেন লেনিন ভাই , সুন্দরী গো দেইহা তো সময় শেষ কইরা দিছি
২০ শে জুন, ২০০৯ রাত ২:২৩

লেখক বলেছেন: এইতো আছি ভাই :)

সুন্দরি'র কাছে উবুন্তু শিখতে কেমন লাগলো? ;)

২৪. ২০ শে জুন, ২০০৯ রাত ২:৩৯
আমিনুল ইসলাম বলেছেন: লেনিন ভাই, উবুন্টু ইউজ কইরা কী মজা? :(

অ্যাপলের যে ল্যাপটপগুলো দেখি ওগুলো নাকি বাজারের সেরা। ওগুলোতে কি জানালা ব্যবহার করা যায়? নাকি শুধু ম্যাক? ম্যাক ওএস কেমন? বেশি জটিল (কমপ্লেক্স)?

আর আরেকটা অফটপিক প্রশ্ন, পেপাল ট্রানজেকশনের জন্য কী পরিমাণ টাকা [ডলার] নিয়ে থাকে?
২০ শে জুন, ২০০৯ ভোর ৪:১০

লেখক বলেছেন: উবুন্তু শিখে ফেলা খুবই সহজ। এক সময় মানুষ ডসে কাজ করতো, উইন্ডোজ ৩.১ এসবেও কাজ করতো। সেগুলো ছিলো আজকের তুলনায় বোরিং এবং অনেক কঠিন ব্যবহার প্রণালি। সবাই ইনস্টল কনফিগার করতে পারতো না। এখন উইন্ডোজ তো সোজাই লিনাক্সের সাধারণ কাজগুলোও খুব সোজা। আর হ্যাঁ মজা তো আছেই।

অ্যাপলের ল্যাপটপগুলো মানে, দামে, ডিজাইনে সবার সেরা এমনটা বলা যায়।
হ্যাঁ ওতে উইন্ডোজও ব্যবহার করা যায়। ম্যাক ওএস আর উবুন্তু এখন প্রায় একই রকম... মানে খুবই সহজ! ম্যাকের চেয়ে সিম্পল কোনো ওএস নাই বলা যায়। যারা ঝামেলা পছন্দ করেনা তারাই ম্যাক ব্যবহার করে। স্টাইলিশ এবং নির্ভরযোগ্য। তবে বিনামূল্যে নয় চড়া মূল্যে কিনতে হয় অ্যাপল মেশিনগুলো। উবুন্তু আবার পুরোপুরিই বিনামূল্যে।

আবার তুলনা আরেকভাবে করা যায় উবুন্তু কিন্তু সার্ভার চালানোর জন্যও সেরাগুলোর অন্যতম। ম্যাক ওএস মূলত ডেস্কটপের জন্য।

পেপ্যাল যখন ব্যবহার করবেন তখন জানলেই হবে। পেপ্যাল হলো প্রধানতম একটি অনলাইন টাকা লেনদেনের মাধ্যম। বিভিন্ন প্ল্যানে বিভিন্ন রকম

২৫. ২০ শে জুন, ২০০৯ রাত ২:৪৮
ইউনুস খান বলেছেন: @লেনিন গুরু আপনার পায়ের তলে এই অধমরে একটু স্থান দিলে ধন্য হতাম ;)
২০ শে জুন, ২০০৯ ভোর ৪:১১

লেখক বলেছেন: ক্যানরে ভাই? আমি কী আধ্যাত্মিক কথাবার্তা শুরু করছি? :D

২৬. ২০ শে জুন, ২০০৯ ভোর ৫:৪০
ম্যাভেরিক বলেছেন: নিক্সি দেখতে সুন্দর, তবে উবুন্তু জানি না।
২০ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: আরে ভাই আপনাকে তো ভীতি মানায় না। নাম্বার ক্রাঞ্চার এবং শুদ্ধতার পুজকদের জন্য্‌ই লিনাক্স এবং উবুন্তু আরো বেশি উপযোগী :)

সুবিধা হচ্ছে ইনস্টল না করেই এর সিডি/ডিভিড/পেনড্রাইভ ভার্সন থেকে চালিয়ে দেখতে পারেন। প্রায় কোনো সফটওয়্যার কিনতে হবে না, নেট থাকলে সব নামিয়ে নেয়া যায়। ছেলেবুড়ো সবার উপযোগী এটি। কমান্ডলাইনকে যারা ডরায় তাদের জন্যও এটি উপযোগী কেননা কমান্ডলাইন ব্যতিরেকেই সাধারণ ব্যবহারকারী সব কাজ করতে পারেন।

২৭. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:১৫
আমিনুল ইসলাম বলেছেন: উইন্ডোজ বাদ দিয়ে লিনাক্স এবং ম্যাক ব্যবহারের পিছনে দশটি (১০+১০=২০) শক্তিশালী যুক্তি চাই ;) ;)
২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৩৬

লেখক বলেছেন: উমম.... এক কাজ করুন... এতো বিনামূল্যে পরামর্শ দিয়ে আমার কী কাজ। ব্যবহার করলে করেন নাইলে না করেন। :)

২৮. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৪০
'লেনিন' বলেছেন: @আমিনুল ইসলাম: যেহেতু এখনো ইশকুলে পড়েন... সুতরাং বাবার ভারী থাকলে এবং আদুরে ছেলে হলে(যে ভাজা মাছটি উল্টে খেতে জানেনা এই টাইপ) ম্যাক কিনুন নির্দ্বধায়।

উইন্ডোজ'ও কেনার সামর্থ থাকলে কিনতে পারেন সাথে যা যা সফটওয়্যার ব্যবহার করবেন তাও কিনে ব্যবহার করুন।

অনথায় সব বিনামূল্যেই বৈধভাবে ব্যবহার করুন যদি লিনাক্সে যান।

আর কোনো শক্তিশালি যুক্তি নাই .. টিনের বাক্সে সাড়ে বারো টাকা দিয়ে যান এবার ;)
২৯. ২০ শে জুন, ২০০৯ বিকাল ৪:৫৪
আমিনুল ইসলাম বলেছেন: হায়রে ভাই, আমারে চিনলেন না। :( এই পোস্ট পড়েন Click This Link । কম্পিউটার কেনারই সাধ্য নেই। অন্যের পিসি ধার করে চালাই। ২৩তারিখ জিপির লাইন শেষ হবে। রিনিউ করা অত্যন্ত জরুরি হলেও হাতে একটা টাকাও নেই। :( :( প্রযুক্তি নিয়ে লিখি তাই জাস্ট জানার জন্য প্রশ্নগুলো করেছিলাম যে মানুষ (অন্তত বাংলাদেশে যেখানে পঞ্চাশ টাকায় উইন্ডোজ ওএস পাওয়া যায়) উইন্ডোজ বাদ দিয়ে লিনাক্স বা ম্যাকে যাবে কেন।


তবে যাই হোক, উদারতায় আমার জুড়ি নেই। ;) এই লন..

[IMG|http://www.bangladesh-bank.org/images/currmuse/tk10po.jpg]
[IMG|http://www.banknotenews.com/files/page0_blog_entry97_1.jpg]
[IMG|http://upload.wikimedia.org/wikipedia/it/2/25/50paisa.jpg]


ভবিষ্যতে লাগলে আরো দিমুনে। ;)

লিঙ্ক দেয়া পোস্টটি পড়ার অনুরোধ রইল।
২০ শে জুন, ২০০৯ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: আপনার ঐ পোস্ট মনে হয় আগে একবার পড়েছি... আবার দেখে আসবো আর উত্তর পরে দিচ্ছি।

৩২. ২০ শে জুন, ২০০৯ রাত ৯:১৫
আমিনুল ইসলাম বলেছেন: ধন্যবাদ। বেশকিছু সাহায্যকারী তথ্য পেলাম।তবে একটা বিষয় বুঝতে পারছি না। লিনাক্স এবং উবুন্টু,পার্থক্য কী? আর কোনটা ভালো?

বি.দ্র: আমি বাংলা অপারেটিং সিস্টেম ব্যবহার করতে চাচ্ছি না।
২০ শে জুন, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: উবুন্তু এ মুহূর্তে সেরা ব্যবহার বান্ধব লিনাক্স। এটি বাংলা অপারেটিং সিস্টেম নয়।

অট: লেখাপড়ার প্রতি বেশি মনোযোগ দিন। যাতে নিজের পিসি নিজেই কিনতে পারেন।

৩৩. ২১ শে জুন, ২০০৯ রাত ১১:১৭
সিউল রায়হান বলেছেন: লেনিন ভাইয়া, অফটপিকে আবার আমি প্রশ্ন নিয়ে হাজির ;)

জিজ্ঞেস করছি,

১) আপনার হাতে যথেষ্ঠ সময় আছে ???? :)

২) প্রাণখুলে হাসতে চান ???

৩) অবাক হতে চান তৃতীয় বিশ্ব থেকে উন্নত বিশ্বে যেয়ে তৃতীয় বিশ্বকে বুড়ো আঙ্গুল দেখানো একজনের কথায় ???

৪) ঝড়োগতিতে উড়িয়ে দিতে চান আপনার,আমার পালন করা কিছু ধারণার বিরুদ্ধাচারণ ???

৫) নতুন করে জানতে চান আপনার জানা কিছু বিষয় ?? /:)


তাহলে আর দেরী না, এখনি নিচের লিংকে ক্লিক করে পোস্টটি পড়ুন......... :)

লিনাক্স নিয়ে কিছু কুযুক্তি

পড়ে এখানে অবশ্যই মন্তব্য করবেন....... ( অনুরোধ থাকল )
০২ রা জুলাই, ২০০৯ ভোর ৬:৫৭

লেখক বলেছেন: আপনার সুন্দর মনের প্রতিফলন আপনার প্রশ্নে আর তাই এই মুহুর্তে আপনার অনুরোধ রাখা যাচ্ছেনা যদিও তবু উপস্থিতি জানান দিয়ে যাচ্ছি। খুব শিঘ্রই পড়বো আশা রাখছি। প্রচণ্ড ব্যস্ত সময় যাচ্ছে।

২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: আপনার পোস্টটি পড়ে এসেছিলাম কিন্তু মন্তব্য করা হয়নি। আবার পড়ে তারপর মন্তব্য করবো। ওখানে করেছি কিনা মনে নেই। খুব ব্যস্ত ছিলাম।

৩৪. ২২ শে জুন, ২০০৯ ভোর ৬:৫৪
আকাশ_পাগলা বলেছেন: Click This Link

ভাইয়া,আপনার কমেন্টের উত্তর দিলাম। আশা করি, সময় পেলে দেখবেন।
০২ রা জুলাই, ২০০৯ সকাল ৭:০৮

লেখক বলেছেন: হ্যাঁ পড়ে আসলাম মন্তব্যও রেখে এসেছি আশা করি সঠিক ভাবটাই অনুধাবন করতে পারবে।

৩৫. ২২ শে জুন, ২০০৯ সকাল ১১:৪৭
বেওউল্ফ বলেছেন: হা হা হা। ভালই বের করেছেন। তবে ওগুলো এ্যাপলিকেশন চালানোর জন্য সামান্য সাপোর্ট আরকি। এবং পারফর্মেন্সও খুবই খারাপ। এতে আর গেম চলেনা। আশা করি এটা স্মীকার করবেন যে গেমিং এ লিনাক্স আমাদের পৃথিবীতে সবচেয়ে বাজে প্লাটফর্ম। যদিও গেমিং ই সবকিছু না। কিন্তু আমার কাছে তো সবকিছুই গেমিং।

লিনাক্স যে ওপেনজিএল ব্যবহার করে তা বর্তমানে গেমিং এর কাছে সদ্য ভাঙ্গা ডিমের মত। খুবই নাদান। লিনাক্স এখনও ওপেনজিএল ৩.০ সাপোর্ট করেনা। করতে একটু কাঠখড় পোড়াতে হবে। এমনকি বর্তমানে যে ভার্সন সাপোর্ট করে তাতেও সামান্য কিছু পলিগন দিলেই হ্যাং হবার মত অবস্থা হয়।

লিনাক্স এখন পর্যন্ত সেই ২ জেনারেশন আগের গ্রাফিক্স দিবে তাও আবার হ্যাং হ্যাং অবস্থায়। তবে প্রায় অন্যান্য সবকিছুই লিনাক্সে বেশ ভাল। তবে আমি লিনাক্স পছন্দ করি না। আমি উইন্ডোজে কোন এন্টিভাইরাস ব্যবহার করিনা। কিন্তু আমার পিসিতে ক্ষতিকর কিছুই নেই। আমি পেনড্রাইভ, ... যা যা দরকার সবই ব্যবহার করি। আমার নাম বেওউল্ফ দ্য মন্সটার স্লেয়ার

এ সংক্রান্ত একটি মাইটি পোস্ট দিব।
০২ রা জুলাই, ২০০৯ সকাল ৮:০১

লেখক বলেছেন: আমি গেমে'র ধারে কাছেও যাইনা এখন। তবে যারা পাঁড় গেমার এমন অনেকের কাছেই শুনেছি Cedega এবং ক্রসওভার জাতীয় ইমুলেটর দিয়ে অনেক গেমই লিনাক্সে খেলা যাচ্ছে।

আর হ্যাঁ আমি লিনাক্সে ইদানিং নিয়মিত হলেও আগে কিন্তু ডসের যুগ থেকেই সুতরাং ভাইরাস এর ওয়ার্ম এদের থেকে নিরাপদ রাখার উপায় ভালো ভাবেই রপ্ত আছে। আপনি লিনাক্সে গ্রাফিক্স বা ইউজার ফ্রেন্ডলিনেসের ব্যাপারে দু'চার বছর আগের সাথে তুলনা করলে বোধহয় নিজেই নিজের কথা ফিরিয়ে নেবেন। অত্যন্ত দ্রুতগতিতে উন্নয়ন হচ্ছে। তবে জটিল গ্রাফিক্সে এখনো লিনাক্স উপযোগি নয় কারণ একটিই তা হলো গ্রাফিক্স প্রসেসিং হার্ডওয়্যার তো উইন্ডোজকে লক্ষ্য করেই প্রস্তুত হয়।

ভালো থাকুন।

৩৬. ০২ রা জুলাই, ২০০৯ দুপুর ১:৩৯
আইরিন সুলতানা বলেছেন: আপনি একটি বই লিখুন...উবুন্তু'র প্রতি ভালবাসা ....:)

২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৪৬

লেখক বলেছেন: আচ্ছা সেটি লিখবো কিন্তু অবতারণিকা হিসেবে একটি ছড়া বা কবিতা লিখে দেবেন, সেটা দেখে অনুপ্রাণিত হয়ে পুরো বই লিখে ফেলা যাবে। :)

৩৭. ০৪ ঠা জুলাই, ২০০৯ রাত ১০:১৮
বেওউল্ফ বলেছেন: """গ্রাফিক্স প্রসেসিং হার্ডওয়্যার তো উইন্ডোজকে লক্ষ্য করেই প্রস্তুত হয়।"""
আমার মনে হয় কথাটা সম্পুর্ন সত্য না। একটু ভাল ভাবে সার্চ করে দেখুন।
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৪৯

লেখক বলেছেন: উমমম.... আপনার দৃষ্টি এখনো কিছুটা একপেশে হয়ে আছে উইন্ডোজের প্রতি। আশা করছি অদূর ভবিষ্যতে কিছুটা হলেও পাল্টাবে।

৩৮. ১০ ই জুলাই, ২০০৯ ভোর ৫:২০
দ্যা ডক্টর বলেছেন: হুমমম.... ডিসেম্বরের পর মনে হয় এই প্রথম আপনার কোন পোস্টে মন্তব্য করছি। ভালো লাগছে....
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ! এধরণের একটি মন্তব্য যে কারো যে কোনো মহূর্তে মন ভালো করে দেয়। আপনার অত্যন্ত মূল্যবান স্মৃতিতে আমার লেখার একটা স্থান আছে বা আমার ব্লগীয় স্বত্তার মূল্য আছে জেনে ভাগ্যবান মনে করছি। :)

৩৯. ১৪ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৩৩
কুয়াশা ভোর বলেছেন: ভাল লাগলো !!


অট: আপনি তো Zend Frmaework নিয়ে কাজ করেন, আমাকে একটু বলতে পারেন কিভাবে এটা XAMPP এ Install করতে হয়? আমি চেষ্টা করেছি কয়েকবার কিন্তু পারিনি। আমাকে email করতে পারেন shimul1905@জিমেইল ডট কম । আপনার উত্তরের অপেক্ষায় আছি।

২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৭:০৮

লেখক বলেছেন: দু:খিত, আমি অনেকদিন ব্লগে আসিনি। জেডসিই এর জন্য পড়া এবং কাজের চাপ ছিলো বেশি। অবশেষে গতকাল জেডসিই হয়ে এখন ঢুঁ মারতে এলাম কারণ ঘুম আসছে না।

জ্যাম্প'এ জেন্ড ফ্রেমওয়ার্ক ইনস্টল করা কঠিন নয়। আপনার কোন কোন ধাপে সমস্যা হয়েছে তা জানিয়ে মেইল করলে আমি চেষ্টা করবো সাহায্য করতে। lenin[এট]phpxperts.net

আর আশ্চর্য ব্যাপার আপনি জেন্ড ফ্রেমওয়ার্ক চেষ্টা করছেন অথচ phpxpertsgroup এর সদস্য নন কেনো? http://tech.groups.yahoo.com/group/phpexperts এখানে গিয়ে সদস্য হয়ে যান। অসংখ্য লোক রয়েছে বিভিন্ন দেশ থেকে তারা সবসময় সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।

৪০. ১৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫২
আইরিন সুলতানা বলেছেন: আপনি কি উবুন্তু নিয়ে খুব ব্যস্ত হয়ে গেলেন নাকি আজকাল !! ব্লগে দেখা যাচ্ছে না একদমই !
২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: ওহ.... উবুন্তু নিয়ে ব্যস্ত নই ওটা আমার আটপৌরে কাজ, শখ বা সব কর্মকান্ডের ব্যাকগ্রাউন্ড :)

আর এখন তো জেনে গেছেন নিরুদ্দেশ থাকার কারণ।

৪১. ১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৪১
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: লেনিন ভাই

আপনার ইয়াহু আইডি টা দিয়েন। আমার আইডি
২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৭:০০

লেখক বলেছেন: ইয়াহু আইডি দিয়ে কী হবে? চ্যাট এর জন্য? আমি চ্যাট করিনা। lenin[এট]phpxperts.net এ মেইল করতে পারেন।

আমি উবুন্তুবিডি'র একজন সক্রিয় সদস্য এবং পিএইচপিএক্সপার্টস গ্রুপ'এও সুতরাং সেখানেও যোগাযোগ হতে পারে।

৪২. ২৩ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
সজল শর্মা বলেছেন: আপনাকে প্রথম আলো ব্লগে আবার চাই। আজ দেখলাম লেনিন নামে নতুন এক ব্লগার এসেছেন। সবাই ভুল করে আপনাকেই মনে করছে। এখানেও লেনিন নামে আরেকজনকে দেখলাম। আমরা চাই, আপনি আবার ফিরে আসুন। মাহবুব মোর্শেদের সাথে আপনার সমস্যা হয়েছিল। সামান্য একটি ঘটনা এভাবে এত বড় হয়ে যায়। যাই হোক- ব্লগারদের সবাই কিন্তু এখনও আপনাকে মনে রেখেছে। আমি চাই, শুধু আমি নই- সবাই খুশী হবে- আপনি যদি আবার ফিরে আসেন। আমরা আগের মত জমিয়ে তুলব। মাহবুব মোর্শেদও আর এখন প্রথম আলোতে নেই। দুজনই দুজনের জায়গায় অটল ছিলেন। এখন যেহেতু উনি নেই, তাই আপনার ফিরে আসা কোনভাবেই আপনাকে, আপনার মতামতকে ছোট করবে না। আমি চাই- আপনার নতুন নিক হোক- "আমি সেই লেনিন"।
আমি আপনার আগমনের প্রতীক্ষায় রইলাম।
২৪ শে জুলাই, ২০০৯ ভোর ৬:৫৩

লেখক বলেছেন: "আমি সেই লেনিন" এমন নাম চাইনা। তাহলে লোকে মনে করবে রাশিয়ার সেই লেনিন। নিদেন পক্ষে মনে করবে ছ্যাবলা। :)

একটা ক্ষত তৈরি হয়েছে। ওখানের প্রতি একফোঁটাও টান অনুভব করছিনা। আমার নামে আমি লিখতে পারবো না। উল্টা সস্তা জনপ্রিয়তার মতো ব্যপার হবে। তারচেয়ে ছোটো মানুষ ছোটো খাটো দুনিয়া রাখি। এতো ব্লগ লিখলে তো সময়ই পাওয়া যাবেনা অন্য কিছুতে!

আপনার আবেগের প্রতি শ্রদ্ধা রইলো। :)

৪৩. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৭:০৯
ত্রিভুজ বলেছেন: লেনিন ভাই, একটা মেইল দিতে পারেন trivuz@জিমেইলে ?
৪৪. ২৪ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৫২
রূপক  বলেছেন: ও আচ্ছা, এই জন্যই লাভলুদা'র ব্লগে লেখা "ওয়ার্ল্ড অফ নিক্স" ;)
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: আরে না না... লাভলুদা'র তো তানিয়া ভাবী আছে! নিক্স হলো Unix, Linux এর আদুরে ক্ষুদ্র নাম। *Nix বা স্টার-নিক্স মানে যেকোনো টাইপ লিনাক্স বা এ জাতীয়।

৪৫. ২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৩
আমড়া কাঠের ঢেকি বলেছেন: @সিউল ভাই, পোলাপান তো উবুন্টুতে নেট চালাইতেছে হলেই।
সিস্টেম আমি অবশ্য জিগাইনাই
২৪ শে জুলাই, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: জিজ্ঞেস করে বোকা সাজবেন কেনো? http://ubuntu.linux.org.bd থেকে উবুন্তু ব্যবহারিক সহায়িকা পিডিএফটি নামিয়ে নিন। একসাথে অনেক কিছু পাবেন। Ubuntu-BD মেইলিং লিস্টে সদস্য হয়ে যান সব জানতে পারবেন।

৪৬. ২৪ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৫৩
রূপক  বলেছেন: হুমম... লাভলুদার ব্লগে স্টার নিক্স ই লেখা... আর নিক্স যে ইউনিক্স, লিনাক্স এর শেষ তা বুঝেছি...

লাভলুদার ব্লগে স্টার নিক্স এর মানে এতদিন বুঝতাম না। আজকে বুঝলাম, সেটাই বললাম :)
৪৭. ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৪:২২
কুয়াশা ভোর বলেছেন: আমি যেটা করেছিলাম ---

zend framework টা extract করে C:\xampp\zend এভাবে রেখেছিলাম। তারপর --

Windows: "\path1;\path2"
;include_path= ".;c:\php\includes;C:\xampp\zend\library"

এভাবে করেছি।

এখন কিভাবে বুঝবো এটা ঠিকভাবে install হল কিনা ?কিভাবে নতুন project তৈরি করতে হয় , একটু বলবেন !!

আমি এভাবে চেষ্টা করেছিলাম --
command line এ গিয়ে

C:\xampp\zend\bin>zf.bat create project test এটা run করার চেষ্টা করলে নিচের error টা দেখাচ্ছিল

"php.exe" is not recognized as an internal or external command, operable programm or batch file

আপনার সাহায্যের প্রত্যাশায় .............

ও হ্যাঁ , অভিনন্দন !!!
২৬ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০১

লেখক বলেছেন: php.exe আছে এই পাথটি আপনার এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল'এ সেট করে নিতে হবে।

path &#xpa;th%;c:\php\bin এরকম হবে মনে হয় আপনার ক্ষেত্রে।

আপনি প্রশ্নটি গ্রুপে করতে পারতেন। তাতে সবার উপকার হতো। আর আমি একা তো ভুল উত্তর দিতে পারি তাইনা?

আর ব্যাচ ফাইল না করে... আপনি ম্যানুয়াল পদ্ধতি অবলম্বন করতে পারেন। zend.com এ এখন ভিডিও দিয়ে গাইড করা হয়। আর জেন্ড ফ্রেমওয়ার্কের উপরই রয়েছে এখন সবচেয়ে গাইড করা সব টিউটোরিয়াল।

ধন্যবাদ আপনাকে। :)

৪৮. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:২৮
একাকীত্ব বলেছেন: তা লেলিন ভাই, আছেন কেমন?
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:০৫

লেখক বলেছেন: তা লেলিন ভাই, আছেন কেমন?

I also wonder how he is.. btw who's lelin?

 

মোট সময় লেগেছে ১.১৯১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
০০০০০০০০০০০০০০০০০০
nine_L টুইটার
doctortomorrow জিমেইল

[Please dont add...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ