সামহোয়্যারের নিবেদিত প্রাণ ডেভেলপার ভাই-বোনদের বলছি। প্লিজ কিছু কিছু বাঘ ব্লগে প্রাণ রাখাই দায় করে দিচ্ছে।
এগুলো তাড়ান শিগগীর।
১. পোস্ট লেখার সময় একটু পরপর মেসেজ আসে 'পোস্ট সেভ হয়নি'।
সেভ যদি না'ই হবে তাহলে ঐ মেসেজটিও নাই করে দিন।
২. পোস্ট লেখার সময়, যদি অল্ট+অ্যারোতে ভুলক্রমে প্রেস পড়ে যায়। তবে সেই লেখা গায়েব।
পেজ থেকে ফোকাস সরে যেতে চাইলেই একটি মোডাল ওয়ার্নিং দেয়া উচিৎ যা বলবে এই পেজ থেকে সরে যেতে চাইছে। বিশেষ করে এটি পোস্ট টেক্সএড়িয়াকে ইভেন্টে যোগ করে দেয়া যেতে পারে।
অনেক কষ্ট করে একটি টেকি পোস্ট লিখেছিলাম প্রায় ৬০০শব্দের হবে। সেটি আর কখনোই লেখা হবেনা। একই ধরণের কাণ্ড অবশ্য প্রথম আলো ব্লগেও অনেক বার ঘটেছে।
৩. ইউজ্যাবিলিটি অনেক ফীচারের ক্ষেত্রেই খুব ভালো নয়।
৪. ইমোটিকনের ফুল লিস্ট নেই কেনো?
৫. অটোড্রাফট পোস্ট মুছে ফেলে আমার একটি পোস্ট গায়েব হয়ে গিয়েছিলো। জানতামই না। ফীচারটি রাখার কী প্রয়োজন তবে?
৬. লেখার মধ্যে কোড/স্নিপেট দিতে গেলে গায়েব হয়ে যায়। টেকি না হলে সবাই কোড দিতে পারেনা। এব্যাপারে একটি ব্যবস্থা নিন।
৭. ইউআরএল পার্সিং এ কিছু ত্রুটি রয়ে গেছে
যেমন দেখুন, [email protected]/msg19776.html" target="_blank" >Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


