টিভির সামনে বসেছিলাম। হঠাৎ নজর কাড়লো ডাচবাংলা ব্যাংকের এই এডটি। জ্যামে আটকা পড়ে আছে রোগীসহ এম্বুল্যান্স। কিন্তু এই জ্যামে মরণাপন্ন রোগীর কি হবে?
রোগীটি যদি হয় জরুরী অপারেশনের কিংবা প্রসূতি মা। কী হবে এইসব ক্ষেত্রে? আটকে আছে তো আটকেই আছে।
বিজ্ঞাপনটিতে দেখানো হয় শত নিরাশার এই দেশের মানুষ তবুও আশা ছাড়েনা। সবাই মিলে উদ্যোগী হলে সঙ্গীন ট্রাফিক জ্যামকেও সচল করে দেয়া যায়।
তেমনি ক্রমাগত হেরেই যাচ্ছি জাতি হিসেবে, আর তা নিয়ে নিরাশায় ভূগে পুরো জাতি আমরা জেতার সূত্র ভুলেই যাচ্ছি। মানুষের সব হারালেও একটু আশা তাকে পরদিন পর্যন্ত বেঁচে থাকার প্রেরণা জাগায়। আর দেশ কি আপনি ছাড়া আর সবার? আপনার কি একটুও দায়িত্ব নেই দেশের প্রতি? নিজেও দেশকে ভালোবাসুন অন্যকেও উদ্বুদ্ধ করুন। এভাবেই হয়তো কখনো আমরা উজ্জ্বল ভবিষ্যতে উপনীত হবো। যখন আমরা মালেশিয়া, জাপান ইত্যাদি উদাহরণ কাজে লাগিয়ে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবো।
এবারে ভিন্ন প্রসঙ্গ:
আজ দেখলাম খবরে, বাফুফে বিশ্বের সেরা ফুটবল একাডেমির মতো কি যেনো করে ফেলবে। আমার সাথে সাথে মনে হলো। টুনটুনির গল্পটা।
টুনটুনি রাজার কোষাগারে উড়ে ঢুঁকে পড়েছিলো আর সেখান থেকে সোনার একটি মোহর চুরি করেছিলো। এখন একটু পর পর টুনটুনি টুন টুন করে, 'রাজার ঘরে যেই ধন, আমার ঘরেও সেই ধন'। টুনটুনি টুনটুনালো সাতরাণীর নাক-কাটালো।.....
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



