মাঝে মাঝেই আমরা ব্লগের উপর চরম বিরক্ত হয়ে যাই, তাইনা?
রেসিডন্ট ভাঁড়, অমুক-তমুক ইত্যাদি নানা কারণে নানান জনে নানান সময়ে সুলেমানি ব্যান বা ঝিণাড়েল হয়ে মহা ত্যক্ত হয়ে যান।
অমুক নাস্তিক কিংবা তমুক তাল ুদাইকে কেনো ব্যান করা হলোনা ইত্যাদি ইত্যাদি কতো ক্যাচাল হয়।
সবাই মিলে অনুরোধ করলেও মডু শোনে না অধম ব্লগারদের দাবী।
সেবার আরিলডি সাহেবও কোনো এক পোস্টে পজিটিভভাবে এগিয়ে কিছু উত্তর দিতে গিয়েও ঠিকই পরে নিশ্চুপ হয়ে গেলেন। তো ব্লগার হিসেবে যারা আমরা নন-ড়েসিডেন্ট অর্থাৎ নন-পেইড লিখি তারা ভাবতেই পারেন কেনো অযথা পরের সম্পত্তিতে লিখে শেষে মান-সম্মান হারিয়ে লেখাজোখা সমেত সব হারানো। কেনোইবা এতো মুক্তচিন্তার বড়াই।
দেখুন না ফেসবুক থেকে পরিত্রাণের জন্য কেমন আত্মহত্যার ব্যবস্থা করেছে সেপ্পুকু.কম মূল খবর পড়ুন এইখানে ।
আজকের আগের পোস্টটি'র কমেন্টে সবারপ্রিয় ব্লগার(ব্লগার বলা যাবে নাকি ব্লগ চ্যাটার
"তামুকই না"
এক গরীব চাষার বাড়ি আরেক চাষা গিয়েছে। দিন আনে দিন খায় ওরা। তাই অতিথি আপ্যায়নের জন্য ঘরে কিছু থাকার কথা না। কিন্তু যারা তামুক অর্থাৎ নারকেলের আইচার সাথে কাঠের নলের আগায় কলকি দিয়ে তাতে তামাক পাতা এবং কয়লা সেজে টানা হয়, টানে তারা সেটা দিয়ে আপ্যায়ন করে অতিথিকে সম্মান করে। নারকেলের আইচার ভেতরে থাকে পানি তার মধ্য দিয়ে তামাকের ধোঁয়া ফিল্টার হয়ে আসে আর শব্দ হয় গুড়ুক-গুড়ুক করে(ব্লগার বিপ্লব কান্তির প্রোফাইল পিক এবং এসংক্রান্ত পোস্ট পড়ে দেখতে পারেন)।
তো ঐ চাষার বাড়ি তামাক ছিলো না। কি করবে.. ভাবলো টের পাবে না শুকনো বা ভেজা খর/খের/ক্ষের একটু এনে দিলো কলকিতে। তারপর বললো নেও তামুক টানো।
কিছুক্ষণ টেনেই বলে, 'এহ হে.... তুমার তামুক কি তামুক.. কুনো ধকই নাইকা!'
উত্তর দেয়, 'ধক অইবো ক্যামনে? তামুকই না'।(এখানে 'তামুকই না' কথাটা কিঞ্চিৎ ঢাকার নবাবগঞ্জ বা মানিকগঞ্জের আঞ্চলিক ভঙ্গি কল্পনা করে নিতে হবে, খুবই মজার!)
যদিও সত্য বয়ান কিন্তু অপরজন ঠিকঠাক আন্দাজ করতে পারেনি যে আদতেই তাতে তামাক নাই
এখন... এই পোস্টেও মডু, ব্লগ ইত্যাদি শব্দ আছে... তাছাড়া ঠিক এক বছর আগে এই দিনে.. অর্থাৎ ১৬ই ডিসেম্বর আমি যতো গর্জে ততো বর্ষে না টাইপ(আলু পটল) একটা ব্লগে ব্যান হয়েছিলাম। সুতরাং মডুগণ পোস্টটিকে 'পোস্টই না' ভাববেন।
[পুন:সম্পাদনাঃ- জেরীদি কে ব্রাকেটে জেরী ভাই ডাকা হলো
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১০ সকাল ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



