somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভ্রের বিরুদ্ধে শাব্দিক টিমের অভিযোগ এবং জব্বার কাগুর ইউনিবিজয়ের মিল প্রসঙ্গে

২৫ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘোলা পানিতে মাছ শিকার করতে সবাই হয়তো পছন্দ করে। জব্বার কাগু কেবলমাত্র ইউনিবিজয়কে অভ্রতে যোগ করাতে যেসব হ‍্যাকিং, পাইরেসি, ট্রেডমার্ক, কপিরাইট, প‍্যাটেন্ট, সাইট হ‍্যাকিং ইত‍্যাদি অভিযোগ করে শেষে লেজ গুটালেন। এই ঘোলা পানিতে শাহ আসাদুজ্জামান, মু আ হাকিম নিউটন এবং জিয়া (শাব্দিক নামক আরেকটি সফটওয়‍্যারের সত্ত্বাধিকারি) আরেক প্রোপাগান্ডা করে যাচ্ছেন অভ্র নাকি মোটেই অনবদ‍্য নয়। এটি নাকি পুরোই আইডিয়া চোরের কাজ। কোনো ইনোভেশন নেই এতে। মেহেদী শাব্দিকের আইডিয়া মেরে দিয়ে সব করেছেন। মু আ হাকিম নিউটন এটিই প্রমান করতে চাচ্ছেন তার সাম্প্রতিক পোস্টগুলোতে। Click This Link

প্রশ্ন হচ্ছে এতোদিন কোথায় ছিলেন? লোভী, চোর, জোচ্চোর, ছ্যাচ্চোর, বাটপার হলে মেহেদী নির্বাচন কমিশন থেকে ৫০টা হাজার টাকা নিয়ে আসতে পারতোনা? কেউ কিছু কইতো? আপনাদের ভাষায় যার ইনোভেশন জানা নাই (আপনারাই সব ইনোভেশনের প‍্যাটেন্টেড ওউনার), সে কি করে লোভ সামলালো?

আপনাদের শাব্দিক তো আগে পয়সা দিয়ে কিনতে হতো। পরে বিনামূলে‍্যর করেছেন। আপনাদেরটির নাম কয়জন জানে? এই সেদিনের ছেলে সিউল রায়হানও নতুন একটি কীবোর্ড তৈরি করে সবাইকে আহ্বান করেছে সেটি পরীক্ষা করে দেখতে। আপনারা অন্তত তার দেখাদেখি ব্লগে একটা পোস্ট দিয়ে আহ্বান করতেন আপনাদের অ‍্যালগরিদম বিশ্বসেরা। সিউল তো দাবী করছে তার অ‍্যালগরিদম গুগলের চেয়েও ফাস্ট।

মূলকথা হচ্ছে আপনারা মুনাফালোভী। তাই আপনার বন্ধু শাহ আসাদুজ্জামান(সচলায়তনে ক্রমাগতভাবে অভব‍্যভাবে মন্তব‍্য রেখে ট্রল হিসেবে ব‍্যানড) এবং আপনি ভাবতেই পারছেন না অভ্র মুনাফা চায়না। অমিক্রনল‍্যাব একটি প্রতিষ্ঠান নয় একটি স্বেচ্ছাসেবী সংঘ মাত্র। অভ্র কখনোই দাম দিয়ে কাউকে কিনতে হয়নি এটি শুরু থেকেই ফ্রি ছিলো।

আপনার লেখায় শিফট কী দু'বার চাপার বিষয়টি ইনোভেশন উল্লেখ করেছেন কিন্তু ব‍্যাপারটি তো ৯৬/৯৭ সালেই উইন্ডোজ অপারেটিং সিস্টেমের 'এক্সেসিবিলিটি' এর অন্তর্গত ছিলো স্টিকি কী এর আদলে। স্টিকি কী এর আইডিয়াটি শাব্দিক টীম তাহলে মেরে দেয়নি? স্টিকি কী এর সাথে এর কোলিশনও হবার কথা।

দুটো ফিচারের কথা বলেই কাগুর সাথে এক হয়ে অভ্রের উপর চেপে বসতে চাইছেন? এখন বলছেন ইউনিবিজয় বিজয়ের কপি। হ‍্যাঁ কপি এটি বিজয়ের ইউনিকোড রূপান্তর মাত্র। জব্বার কাগু তো ন‍্যাশনাল থেকে শুরু করে অন‍্যান‍্য সফটওয়‍্যারে যুক্ত সরাসরি 'বিজয়' নামের লেআউটের বিরুদ্ধে টু শব্দটি করেননি। কারণ তার ৫কোটি টাকা এবং সেই সাথে ভবিষ‍্যতের আয়ের সম্ভাবনা বন্ধ হবার খলনায়ক 'অভ্র'।

NJ বাটনটি জব্বার কাগু বলেছেন কোনো দরকার নেই বাংলাতে। কিন্তু ওটা নন-জয়েনার হওয়াতে অনেক সময়ই যুক্তাক্ষর দরকার নেই এমন ক্ষেত্রে ওটির দরকার। কাগু তো এমনকি ও-কার এবং ঔ-কার কেও বাংলায় অত‍্যন্ত অল্প ব‍্যবহৃত বলেছেন। কারণ???? কারণ হলো ইউনিজয়ে ওখানেই কিছু ইনোভেশন করা হয়েছে জনাব!!

এ-কার, ক এর বদলে ক, এ-কার = কে
এ-কার, ক, ও-কার এর বদলে ক, ও-কার = কো

অথচ জব্বার কাগু তা অস্বীকার করতে চাইছেন।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৭
৪১টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×