somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আপনি কি প্রধানমন্ত্রী?"

১৪ ই জানুয়ারি, ২০১২ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলোর আর্কাইভ ঘাঁটতে গিয়ে একটি খবর হঠাৎ নজর কাড়ল । খবরটি এরকমঃ

নির্ধারিত সময়ে অনুষ্ঠানে পৌঁছাতে হবে। কিন্তু ব্যস্ত সময়ে সড়কপথে গেলে দেরি হতে পারে। তাই ওয়েস্টমিনস্টার থেকে পাতাল ট্রেনে উঠলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ট্রেনে ভারতীয় বংশোদ্ভূত এক মায়ের কোলে ফুটফুটে শিশু দেখে তাঁর খোঁজ নিলেন। বললেন, ‘এটি কি আপনার সন্তান?’ ওই নারী হ্যাঁ সূচক জবাব দিলে তিনি বলেন, ‘আপনার শিশুসন্তান বেশ সুন্দর হয়েছে।’ এরপর তিনি একটু সরে দাঁড়ান।
ওই মায়ের নাম সঙ্গীতা মায়ের (২৭)। তিনি বলিউডের অভিনেত্রী ছিলেন। সম্প্রতি তিনি স্বামী ইয়ানকোর (৩১) সঙ্গে ভারত থেকে ব্রিটেনে চলে যান। সেখানে তিনি ওয়েস্টমিনস্টারে বসবাস করছেন।
সঙ্গীতা বলেন, ‘আমরা ওয়েস্টমিনস্টার থেকে ট্রেনে করে শপিংয়ে যাচ্ছিলাম। এমন সময় অপরিচিত এক ব্যক্তি ট্রেনে উঠে আমার কোলে থাকা তিন মাসের সন্তান সম্পর্কে খোঁজ নেন। পরে আমার পাশে সরে দাঁড়ান।’
সঙ্গীতা বলেন, ‘পরে আমি ইয়ানকোর কাছে জানতে চাই, অপরিচিত লোকটি কে? তখন সে আমাকে বলল, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আমি তাঁকে বললাম, আমার সঙ্গে ঠাট্টা কোরো না। কিন্তু আমার স্বামী একই কথা বললেন।’
সঙ্গীতা বলেন, ‘রাজ্যের বিস্ময় নিয়ে আমি ওই ব্যক্তির দিকে এগিয়ে যাই। তাঁকে জিজ্ঞেস করি, মাফ করবেন, আপনি কি ব্রিটিশ প্রধানমন্ত্রী?’
সঙ্গীতা বলেন, ‘জবাবে ক্যামেরন বললেন, ‘হ্যাঁ’। তাঁর কথা শুনে আমি হাসতে শুরু করি এবং প্রশ্ন করার জন্য তাঁর কাছে ক্ষমা চাই।’ তিনি আমাকে জানান, ‘তাঁর বৈঠকের তাড়া আছে এবং সড়কপথের চেয়ে ট্রেনে তিনি দ্রুত সেখানে পৌঁছাতে পারবেন। এ সময় ক্যামেরনের সঙ্গে একজন দেহরক্ষী ছিলেন।
ক্যামেরন সঙ্গীতাকে জানান, তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে ট্রেনে চড়েছেন, মুম্বাই ভ্রমণ করেছেন এবং একদা শচীন টেন্ডুলকারের কাছ থেকে ক্রিকেট বলে সই নিয়েছিলেন। পিটিআই।
[লিঙ্কঃ Click This Link ]


ইনি স্বয়ং ব্রিটেনের প্রধানমন্ত্রী । সময়ের মূল্য তাঁর কাছে অনেক । তাই বলে তাঁর যাতায়াতের জন্য রাস্তায় ট্রাফিক দিয়ে প্রটোকল দিতে হয়না । প্রয়োজনে তিনি সাধারণ মানুষের মাঝে মিশে তাদের সাথে একই ট্রেনে ভ্রমণ করতে পারেন । তাহলে আমাদের দেশের নেতা-নেত্রীরা কেন পারেন না? আমরা কেন দেশে এমন একটা পরিবেশ ফিরিয়ে আনতে পারিনা যেখানে একজন প্রধানমন্ত্রী দেহরক্ষী ছাড়া বা একজন মাত্র দেহরক্ষী নিয়েই রাস্তায় বের হতে পারেন ? আমাদের নেতা-নেত্রিরাও দেশ ও দেশের মানুষকে ভালবাসেন । কিন্তু অনেকে ইচ্ছা করলেও হয়তো নিরাপত্তার ভয়ে এভাবে সাধারণ মানুষের সাথে মিশতে পারেন না । তবে আর যাই বলুন, ব্রিটেনের প্রধানমন্ত্রীকে এ ঘটনার জন্য সাধুবাদ দিতেই হয় । ঔপনিবেশিকতার জন্য আমরা ব্রিটিশদেরকে যতই ঘৃণা করিনা কেন, তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ।
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×