এইতো জীবন
১৮ ই মার্চ, ২০১০ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজ্যে এবার ভর করেছে
অন্ধকারের প্রেত,
পাল্লা দিয়ে বাড়ছে গরম
এই কি জীবন ধ্যাৎ !!
ট্র্যাফিক জ্যামের ধাঁধাঁয় পড়ে
অফিস যেতে লেট,
বড় বাবুর ধমক খেয়ে
লজ্জায় মাথা হ্যাট।
ইটের গুড়া মরিচ মাঝে
কাঁকড় মেশা চাল,
তরকারীতে হয়নাতো তাই
আগের মত ঝাল।
রাজ্য এবার চাল চেলেছে
বাড়িয়ে চালের দাম
এক কেজি চাল কিনতে বেরোয়
এক'শ লিটার ঘাম !!
শ্যাওলা ভাসা পানি খেয়ে
হাসপাতালে গেলে,
জীবন খানি ঝিমোয় বসে
টেষ্টের গ্যাড়াকলে।
সন্ধ্যে হলেই মশার কামড়
যায়না কারেন্ট পাওয়া,
ঘাম মেশানো ভাতের সাথে
পোঁকা মাকড় খাওয়া।
মাসের শেষে মাইনে যা পাই
সপ্তাহ শেষেই খুন,
আহার পাতে মেলেনা তাই
সারাটি মাস নুন।
আমারওতো ইচ্ছে করে
হতে অনেক কিছু,
একটু খানি ছাড়তো যদি
দৈন্যতাটা পিছু।
ভাবনা গুলো দৌঁড়ে পালায়
যখন দেখি চেয়ে,
পাওনাদারের অগ্নি বচন
আসছে আমায় ধেয়ে।
বউয়ের আঁচল আশ্রয় তখন
এই পৃথিবীর পরে,
তারপর বউ শাসায় বেজায়
সার্টের কলার ধরে।
থাকিসনে ভাই গোমড়া মুখে
একলা বসে ঘরে,
মেজাজ দেখাক বউটি যতই
হাত-পা গুলো ছুড়ে।
খায়েসের ঐ পুচ্ছ ধরে
উচ্চে তুলে নাচা,
ভাবিস নাকো কাল কি হবে
মুক্তি নাকি সাজা।
সুমন আহমদ১৮/০৩/১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন