মাগো তোর কাছে ছোট্ট একটি প্রশ্ন
২৫ শে মার্চ, ২০১০ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে ব্রিটিশ বেনিয়াদের কাছে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পর পরই শুরু হয় চির স্বাধীনতাকামী বাঙালীদের প্রতিরোধ সংগ্রাম, মুক্তির সংগ্রাম। আর এই ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর লক্ষ শহীদের রক্তের বিনীময়ে অর্জিত হয় আমার সোনার বাংলাদেশ। বিনম্র শ্রদ্ধা জানাই সেই সব বীর মুক্তি যোদ্ধাদের যাদের কারণে খুব গর্ব করে বিদেশীদের বলতে পারি আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। মাগো তোমায় একটা প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে, প্রশ্ন শুনে রাগ করবে নাতো ? পাক বাহিনীর অত্যাচার থেকে মুক্ত হয়ে তুমি তিন তিনটে যুগ অতিক্রান্ত করে ফেলেছো। তোমার বুকের স্বাধীন সন্তানরা তোমাকে কতটা স্বাধীন করে রেখেছে ? কিংবা তোমার অন্যসব শান্ত শিষ্ট সন্তানদের কতটা স্বাধীনতা ভোগ করতে দিচ্ছে ? যেসব ভবিষ্যত সন্তানদের সুন্দর একটা জীবন দেবার জন্য তোমার পূর্ববর্তী সন্তানদের নির্দয়ের মতো মৃত্যুর মুখে পাঠিয়েছিলে সেই তিনতে যুগ আগে, তাদের কেউ কেউ তোমার নিষ্ঠুর নির্দেশের চিহ্ন নিয়ে ফিরে এসেছে আর কেউ কেউ ফিরে আসেনি, ফিরে আসবেওনা। যারা ফিরে এসেছে তাদেরকে কতটুকু শান্তিতে রেখেছে তোমার এই যুগের অহংকারী স্বাধীন দেশের সন্তানরা ? মাগো ঘোমটার আড়ালে মুখ লুকিয়ে রাখিসনা, জানা থাকলে উত্তর দে আর তা-ই যদি না পারিস তবে তোর সেই রূপগুলো আরো একবার দেখা যেগুলো ক্রমান্বয়ে দেখিয়েছিলে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে, নীল বিদ্রোহে, ফরায়েজী আন্দোলনে, শহীদ তিতুমীরের বাঁশের কেল্লা নির্মান করে প্রতিরোধ যুদ্ধ করে, ১৯৪৭ সালে ভারত বিভাজন করে, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে, ১৯৫৪ এর যুক্তফ্রন্টের বিজয়ে, ১৯৬৬ এর ছয় দফায়, ১৯৬৯ এর গন-অভ্যুত্থানে, ১৯৭০ এর নির্বাচন বিজয়ে, ১৯৭১ এর রক্ত ঝরা মার্চের অসহযোগ আন্দোলনে, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে, ২৫শে মার্চের গন-হত্যা ও ইপিআরের প্রতিরোধে কিংবা ১৯৯০ এর স্বৈরাচার পতনে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন