প্রেম ও অপ্রেমের রম্য পকেট পদ্য পর্ব- ১
২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১.
পানির অপর নাম যদি
জীবন বলা হয়,
তোমার জন্য জীবন দেবো
সময় অসময়।
২.
আমি আজো বেকার !
আমার কাছে আছেরে ভাই
অনেক কিছু শেখার,
আমি বুঝি ভালো মন্দ
কোন গলির মুখ খোলা বন্ধ
গন্ধ শুকেই বলতে পারি
অনেক কিছুর নাম
তবু আমি বেকার বলে
পাইনা কোন দাম !!
৩.
গ্যাসট্রিকের ঐ গ্যাস ফোমে
ফেঁপে উঠুক পেট
আমার লাগবে না ট্যাবলেট
দয়া করে থামাও শুধু
তোমার ক্যাট ক্যাট।
৪.
৭১ এনে দিলো স্বাধীনতা দেশে
৯০ দিলো গণতন্ত্র স্বৈরতন্ত্র শেষে।
তন্ত্র মন্ত্র ভুলে মানুষ বুক
ভরেছে আশায়
সকল তন্ত্রই দিচ্ছে হানা
আজো আমার বাসায় !!
৫.
তোমার বাড়ীর টিনের চালে
বৃষ্টি যখন পড়ে,
তারও শব্দ শুনতে পাই
বসে আমার ঘরে।
আনমনে তোমার পাশে
আসি আমি যখনি,
ভাব খানা এমন তোমার
আমায় কভু দেখনি।
৬.
মাছটি আমার মুখে দিয়ে
চিবাও তুমি কাঁটা
আহ কি শক্ত প্রেমের আঠা
সেই তুমি আজ কথায় কথায়
তোল ঝাড়ু ঝাঁটা !!
৭.
তোমার সাথে এক পলকের
একটু দেখা হয়
সেই থেকেই ফেস বুকেই খুজি
তোমার পরিচয়।
সবাই আছে ফেস বুকেতে
শুধু তুমি ছাড়া
তোমার জায়গা করলো দখল
নতুন বান্ধবীরা !!
৮.
বন্ধ ঘরে মন্দ লাগে
বৃষ্টি যখন হয়
ভিজবোই আমি উর্ধ্বে রেখে
ঠান্ডা জ্বরের ভয়।
জ্বর হলে কি থাকবোই ঘরে
ভিজবোনা আর বৃষ্টিতে
চাইনা ভিজি বৃষ্টি দেখি
শুধু অবাক দৃষ্টিতে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন