আমার প্রিয় পোস্ট
- জনপ্রিয় কথা সাহিত্যিক হূমায়ূন আহমেদের ১৬০ টি উপন্যাস ডাউনলোড করুন কোন ঝামেলা ছাড়াই... - জবরুল আলম সুমন
- দুনিয়ার প্রেমিক এক হও... - জবরুল আলম সুমন
- বানান বিড়ম্বনা ও প্রাসঙ্গিক ভাবনা - জবরুল আলম সুমন
- কবি শামছুদ্দিন খাঁ... - জবরুল আলম সুমন
- পলাতকা... - জবরুল আলম সুমন
- আমার বাজেট ভাবনা/আমি যদি হতাম অর্থমন্ত্রী... - জবরুল আলম সুমন
- কোন সভ্যতা প্রজনন করি, কি আমার দায়ভার ?? - জবরুল আলম সুমন
- হায় সভ্যতা !!! সভ্যতার লেবাস পরিহিত পশ্চিমারা, আমরা আধাপেটা বাঙ্গালী তোমাদের চাইতে অনেক ভালোই আছি - জবরুল আলম সুমন
- একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট ( সিজন -২)
- নাফিস ইফতেখার
- সামহয়ারইন ব্লগ সংকলনঃ টপ টেকি পোষ্ট!!
- ইসানুর
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- কীবোর্ডের কোন কী নষ্ট হলে - মুস্তাফিজুর রহমান (মুন্না)
- শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে :: - কুঁড়ের বাদশা
- আসুন শিখে নেই হরেক রকম জুতার ফিতার বাধন - কুঁড়ের বাদশা
- উইন্ডোজ এক্সপির কাস্টমাইজ সিডি তৈরী করুন - মাহমুদ সিএসই
- সহজে ইন্সটল করুন উবুন্টু ৯.০৪ জান্টি জ্যাকালোপ - মাহমুদ সিএসই
- ডাউনলোড স্পিড বাড়িয়ে নিন ৮০০ গুণ পর্যন্তঃ ব্যবহার করুন Full Speed v3.3 - বিডি আইডল
- ছবি ব্লগ ঃ বিশ্বের ১০টি বিউটিফুল মসজিদ - সিটিজি৪বিডি
- সুকুমার রায়ের ছড়া সমস্টি। - ব্রাইট
- প্রচার বিমুখ এম ওয়াজেদ মিয়ার বর্নাঢ্য জীবন - চন্দন
- ফ্রী সিডি! ফ্রী সিডি!! ফ্রী সিডি!!! কত সিডি দরকার আপনার?
- ইন্ঞ্জিনিয়ার
- আপনা উইন্ডোস কম্পিউটার চালু করুন এখন আর দ্রুত - মঈনউদ্দিন
- বিনা ভিসাতে বিদেশ ভ্রমন - মঈনউদ্দিন
- ফায়ারফক্সের কিছু জসিলা এডন
- কাঙাল মামা
- সিলেটি ভাষা___একটি পরিপূর্ন সাবলীল ভাষা..........যা লিখা হয় নাগরী লিপি দিয়ে - সারওয়ার ইবনে কায়সার
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য। - নীলপদ্দ
- সাবধান, সুন্দরীরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর !! - জবরুল আলম সুমন
- শুধু শাস্তি চাইনা, এমন কিছু দৃষ্টান্তও চাই... - জবরুল আলম সুমন
- আজ আমার জন্মদিন - জবরুল আলম সুমন
- মাগো তোর কাছে ছোট্ট একটি প্রশ্ন - জবরুল আলম সুমন
- আমরা কি কুকুরের চেয়েও অধম ? - জবরুল আলম সুমন
- প্রেম ও অপ্রেমের রম্য পকেট পদ্য পর্ব- ১ - জবরুল আলম সুমন
- জোকস পড়ুন আর প্রাণ খুলে হাসুন !!! - জবরুল আলম সুমন
- গ্রামীণফোন ইন্টারনেটের অবস্থা কি এখন ভয়াবহ পর্যায়ে? - ফিউশন ফাইভ
মজার ও দরকারি ১১টি ফেসবুক অ্যাপ্লিকেশন
২৯ শে জুন, ২০১০ রাত ১২:১৬
বর্তমান প্রজন্মের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ফেসবুক যেন এক অপরিহার্য অংশ। বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখতে এবং জীবনের প্রতি মুহুর্ত শেয়ার করার জন্য ফেসবুক এখন সর্বাধিক জনপ্রিয়। একইভাবে মার্কেটিং ও প্রোমোশনের কাজেও ফেসবুকের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়। তবে ফেসবুকের জনপ্রিয়তার অন্যতম কারণ এর বিশাল অ্যাপ্লিকেশন ভাণ্ডার। তৃতীয়পক্ষের ডেভেলপারদের তৈরি অ্যাপ্লিকেশনে ভরপুর ফেসবুক দুনিয়া, যা ব্যবহার করে অনেকেই অবসর সময় কাটিয়ে থাকেন।
নিচে ১১টি প্রয়োজনীয় এবং মজার ফেসবুক অ্যাপ্লিকেশনের ব্যাপারে আলোচনা করা হলো যেগুলো আপনার কাজে লাগতে পারে।
পিকনিক
পিকনিক হচ্ছে ব্রাউজার-বেজড ছবি সম্পাদনার অ্যাপ্লিকেশন। বলা বাহুল্য, এর আলাদা ওয়েবসাইটই রয়েছে। তবে ফেসবুক অ্যাপ্লিকেশন ব্যবহার করে আপনি আপনার ফেসবুক অ্যালবামের ছবিগুলো সহজেই সম্পাদনা করতে পারবেন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন
সুপার পোক
ফেসবুকে পোক নামে একটি অপশন রয়েছে, যার মূল কাজ কোনো বন্ধুকে স্মরণ করা। সুপারপোক হচ্ছে সেই বিল্ট-ইন ফিচারেরই উন্নত রূপ। এর মাধ্যমে আপনি আপনার বন্ধুর ওয়ালেও প্রকাশ করতে পারবেন যে আপনি তাকে মিস করছেন বা তার কথা মনে পড়ছে।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন
অ্যাপিয়ার অফলাইন
যারা ফেসবুকে চ্যাট করে অভ্যস্ত, তাদের জন্য অসাধারণ একটি অ্যাপ্লিকেশন এটি। এর মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাস অফলাইনে রেখে দেখতে পারবেন আপনার বন্ধুদের মধ্যে কে কে অনলাইনে আছে। এছাড়াও আপনি অফলাইন মোডে বন্ধুদের সঙ্গে চ্যাটও করতে পারবেন। অধিক সংখ্যক বন্ধু থাকায় যারা ফেসবুক চ্যাটে লগইন করেন না, তাদের জন্য এটি একটি উপযুক্ত অ্যাপ্লিকেশন। উল্লেখ্য, ফেসবুক চ্যাটে ইনভিজিবল কোনো মোড নেই। আর তাই অফলাইন থেকেও বন্ধুদের সঙ্গে চ্যাট করার একমাত্র উপায় অ্যাপিয়ার অফলাইন অ্যাপ্লিকেশন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন
লাস্ট ডট এফএম
মিউজিক ভালোবাসেন, ইন্টারনেটেও যাতায়াত আছে, অথচ লাস্ট ডট এফএম এর নাম শোনেননি এমন মানুষ হয়তো কমই খুঁজে পাওয়া যাবে। বলা হয়, লাস্ট ডট এফএম সর্বাধিক জনপ্রিয় ও বিখ্যাত মিউজিক্যাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। লাস্ট ডট এফএম-এ যদি আপনি গান শুনে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি লাস্ট ডট এফএম-এ আপনার কর্মকাণ্ড ও প্লে-লিস্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন
ফ্লিক্সটার মুভিজ
লাস্ট ডট এফএম-এর মতোই, তবে এটি মিউজিক নয়, বরং মুভিভিত্তিক। মুভিপ্রেমীরা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে বন্ধুদের সঙ্গে ফেভারিট মুভির তালিকা শেয়ার করতে পারবেন এবং কার কোন ধরনের মুভি পছন্দ এসব তুলনা করতে পারবেন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন
ট্রু এজ টেস্ট
ট্রু এজ টেস্ট এমন একটি অ্যাপ্লিকেশন যা আপনার অভ্যাস এবং লাইফস্টাইলের উপর ভিত্তি করে আপনার শরীরের আসল বয়স বলে দিতে পারে। উল্লেখ্য, এগুলো সবই মজা করার জন্য বা ফান অ্যাপ্লিকেশন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন
সুপার ওয়াল
সুপার পোকের মতোই সুপার ওয়াল ফেসবুকের বিল্ট-ইন ওয়ালের উন্নততর রূপ। এর মাধ্যমে আপনি বাড়তি কিছু সুবিধা উপভোগ করতে পারবেন।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন
পিং ডট এফএম
বর্তমান যুগে অধিকাংশ মানুষেরই একাধিক সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একাউন্ট থেকে থাকে। আর তাই যেকোনো স্ট্যাটাস মেসেজ আপডেট করতে একাধিক সাইটে লগইন করার ঝামেলা পোহাতে হয়। এই ঝামেলা থেকে মুক্তি দিতেই পিং ডট এফএম-এর উদ্ভব। এই সাইটটি ব্যবহার করে আপনি ফেসবুক, টুইটারসহ বেশকিছু সাইটে একযোগে স্ট্যাটাস আপডেট করতে পারবেন। আর পিং ডট এফএম-এর ফেসবুক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আপনাকে পিং ডট এফএম-এর সাইটেও যেতে হবে না, ফেসবুকে বসেই আপনি আপনার সবগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে স্ট্যাটাস আপডেট করতে পারবেন। এতে করে আপনি নিশ্চিত করতে পারবেন যে, আপনার যেসব বন্ধুরা ফেসবুকে নেই, তারাও আপনার স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বসেই।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন
টপ ফ্রেন্ডস
ফ্রেন্ড লিস্ট বা বন্ধু তালিকার সবার সঙ্গে নিশ্চয়ই আপনার একইরকম সম্পর্ক নেই। আবার একইভাবে কিছু কিছু বন্ধু নিশ্চয়ই আপনার কাছে অন্যদের চেয়ে অনেক বেশি স্পেশাল। আপনার প্রোফাইলে তাদেরকে আলাদা করে তালিকাভুক্ত করতেই টপ ফ্রেন্ডস অ্যাপ্লিকেশন। এতে করে আপনি আপনার প্রোফাইলে টপ ফ্রেন্ডস নামে একটি উইজেট পাবেন যেখানে বিশেষ সেসব বন্ধুদের তালিকা ও ছবি প্রদর্শিত হবে।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন
এক্স মি
এক্স মি এমন একটি অ্যাপ্লিকেশন যা আপনার বন্ধুদের ভিজুয়াল অ্যাকশনের সুযোগ করে দেবে। অর্থাৎ, আপনার প্রোফাইলে এসে তারা আপনাকে জড়িয়ে ধরতে পারেন, পিঠ চাপড়ে দিতে পারেন, চাই কি কষে চড়-থাপ্পড়ও লাগাতে পারেন। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আপনার প্রোফাইলে এ সব অ্যাকশনগুলো যোগ হয়ে যাবে।
এ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এখানে ক্লিক করুন
এছাড়াও আরো নানাবিধ অ্যাপ্লিকেশনে ভরপুর ফেসবুক যা আপনি সার্চ করলেই খুঁজে পাবেন। তবে, সতর্ক থাকুন। না জেনেশুনে কোনো অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস না দেয়াই বুদ্ধিমানের কাজ, কেননা, কিছু কিছু অ্যাপ্লিকেশন ক্ষতিকারকও হয়ে থাকে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফেসবুক এ্যাপ্লিকেশন, ফেসবুক ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন:
কজের পোষ্ট...পিলাচ
লেখক বলেছেন: আপনারেও পিলাচ ++++++++
একজন আমি বলেছেন:
ফেসবুকের কোন অ্যাপ্লিকেশনই ব্যবহার করিনা.......সব ফালতু, আজাইরা
লেখক বলেছেন: সবগুলান কিন্তু ফালতু না ভাইজান। তবে কিছু কিছু এ্যাপ্লিকেশন আছে ক্ষ্যাতা !!! ঐগুলান আমিও পছন্দ করিনা।
ফেসবুক অ্যাপ্লিকেশন বাদ দিন, নিরাপদ থাকুন ।
লেখক বলেছেন: হুম, সাবধানের মাইর নাই, তয় ভালো গুলান রে ভালো কইতেই অয়।
রোদন রহমান বলেছেন:
মজা মজাই.. অসুবিধা থাকলেও তা মজার.. তাই প্লাসকাইলাম..
লেখক বলেছেন: ধইন্য +++++++
জবরুল আলম সুমন বলেছেন:
offline application এর লিঙ্কে ক্লিক করুন যদি ব্ল্যাঙ্ক পেজ আসে তাহলে ডান দিকে দেখুন লেখা আছে offline application ঐখানে ক্লিক করে offline application পেজে যেতে পারবেন। ধন্যবাদ।
এ আর খান বলেছেন:
কজের পোষ্ট
১২৩৪ বলেছেন:
অ্যাপিয়ার অফলাইন এটা দেওয়ার জন্য অনেক থ্যাংকু...
সেতূ বলেছেন:
@১২৩৪ বলেছেন: অ্যাপিয়ার অফলাইন এটা দেওয়ার জন্য অনেক থ্যাংকু...
মুণণা বলেছেন:
গুড!!!
সাইফুল্লাহ007 বলেছেন:
wellcome
আজব ঢাকা বলেছেন:
ফেসবুক বাসী দের আমার ছোট একটা গিফ্ট... লিখুন বাংলায় স্ট্যাটাস (Write Bangla Status) ...
http://apps.facebook.com/banglafbstatus/
এই এপ্লিকেশান টি দিয়ে বাংলায় ফেসবুক স্ট্যাটাস লিখুন কোন সফ্টওয়ার এর সাহায্য ছারা....
লেখক বলেছেন: ধন্যবাদ আপনার এ্যাপ্লিকেশনের জন্য..............
জালটাকা বলেছেন:
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ধইন্য... ++++++++
দিদারুল জান্নাত বলেছেন:
ফেইস বুক ওয়ালারা এমনিতে পন্ডিত আপনি তারারে আরও পন্তিত বানাই দিলেন...
লেখক বলেছেন: পন্ডিতদের আরো পন্ডিত হওয়া উচিত...
শব্দ০০৭ বলেছেন:
প্রিয়তে রাখলুম।
শব্দ০০৭ বলেছেন:
অসাধারন পোষ্ট, অনেক কাজে লাগছে। ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপানকে...
ভালবাসা007 বলেছেন:
মোবাইলে সিকউরিটি কোড আসতেছে না , একাউন্ট লগিন করতে পারছি না। কি করা যায় বলুন তো ভাই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















