গুগলের সঙ্গে কঠিন প্রতিযোগিতায় নামার জন্য গুগল মি নামের নতুন একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তৈরির কাজ করছে গুগল, এমন খবর শোনা গেলেও এই প্রথম গুগলের কোনো কর্মকর্তার বক্তব্যে এ কথার সত্যতার আভাষ পাওয়া গেলো। সম্প্রতি গুগল ইউকে’র প্রধান নির্বাহী বলেছেন, ফেসবুক একটি পূর্ণাঙ্গ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়। বরং, ভিন্ন ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তৈরির জন্য এখনো জায়গা রয়েছে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
গুগলের এই কর্মকর্তা ম্যাট ব্রিটিনের এ বক্তব্যের পর গুগল যে নতুন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তৈরি করছে এব্যাপারে বিন্দুমাত্র সন্দিহান নন বলেও জানিয়েছেন অনেক প্রযুক্তিবিদ ও ব্লগার।
ম্যাট টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বিশ্বব্যাপী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের যে চাহিদা রয়েছে একটি মাত্র সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দিয়ে তা পূরণ করা সম্ভব নয়। তিনি আরো বলেন, ‘ফেসবুক বিশ্বব্যাপী সফল হলেও এর পাশাপাশি আরো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে যেগুলোও সফল।’
তিনি আরো জানান, গুগলের অর্কুট ব্রাজিল এবং ভারতে তুমুল জনপ্রিয়। বিশ্বব্যাপী ফেসবুক জনপ্রিয়তার শীর্ষে থাকার অন্যতম কারণ হিসেবে তিনি বলেন, ফেসবুক একটি ‘ফেনোমেনন’ যা প্রত্যেকেরই থাকে।
উল্লেখ্য, ডিগ ডটকম সাইটে সর্বপ্রথম গুগল মি সম্পর্কে তথ্য প্রকাশিত হয়, আর তা যেন মুহুর্তেই প্রযুক্তি বিশ্বের আলোচনার প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। এর আগে গুগল বাজ বের করার সময়ও সবাই একে ফেসবুকের সঙ্গে তুলনা করা শুরু করলেও বাস্তবে দেখা গেছে, এটি অনেকটা টুইটারের মতোই। গুগল নিজেও এ কথা স্বীকার করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, তবে এই প্রথম গুগল নিজেই ফেসবুককে প্রতিদ্বন্দ্বীর আসনে বসিয়ে নতুন কিছু তৈরির জন্য আটঘাঁট বেঁধে নেমেছে।
খবরটা এখান থেকে প্রাপ্ত
ফেসবুককে সত্যিই প্রতিদ্বন্দ্বী বানালো গুগল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন
বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।