আইফোন ৪-এ হতাশদের বিনামূল্যে ফোন দিচ্ছে স্যামসাং !!!
প্রথমে এটি স্রেফ গুজব ও চেইন মেইল বলে মনে হলেও, স্যামসাং কর্তৃপক্ষ উইওয়ার্ড ম্যাগাজিনকে জানিয়েছে, তারা মার্কেটিংয়ের অংশ হিসেবেই বিনামূল্যে স্মার্টফোন পাঠিয়ে দিচ্ছে। টিফানি নিউল্যান্ড নামের একজন ক্রেতা উইয়ার্ডকে জানিয়েছেন, আইফোন ৪ চালু হওয়ার পর থেকেই তিনি বেশ হতাশ। এই একমাসে প্রায় অনেকবার কল ড্রপসহ অ্যান্টেনা সংক্রান্ত নানা সমস্যায় পড়েছেন তিনি। স্বাভাবিকভাবেই তিনি যখন তার হতাশা টুইটারে শেয়ার করেছেন, তখন ঐ অ্যাকাউন্ট থেকে তার কাছে তার ঠিকানা জানতে চাওয়া হয় এবং জানানো হয় যে তাকে বিনামূল্যে স্যামসাং গ্যালাক্সি এস দেয়া হবে।
তিনি আরো জানান, তার এক বন্ধু স্যামসাং-এ চাকরি করেন যার কাছে তিনি বিষয়টির সত্যতা জানতে চান। প্রথমে নিশ্চিত না হলেও পরে জানা গেছে, খোদ স্যামসাং কোম্পানিই এই অফার দিচ্ছে। তার মতে, স্যামসাং তাদের গ্যালাক্সি এস এর কর্মক্ষমতা নিয়ে এতোটাই আত্মবিশ্বাসী যে আইফোনের পরিবর্তে স্যামসাং গ্যালাক্সি এস ব্যবহার করার জন্য আইফোন ব্যবহারকারীদের বিনামূল্যেই হ্যান্ডসেটটি পাঠিয়ে দিচ্ছে।
উইয়ার্ড জানিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ২.১ অপারেটিং সিস্টেমের উপর তৈরি। ব্যতিক্রমী ও অদ্ভূত এই মার্কেটিং অ্যাপ্রোচ-এ স্যামসাং সফল হবে কি না, তা অনুমান করা যায় টিফানির কথায়। তিনি বলেন, 'আগামী কয়েক মাস অ্যান্ড্রয়েড ব্যবহার করতে কোনো ক্ষতি নেই।' অর্থাৎ, আইফোনের সমস্যার সুযোগ নিয়েই একরকম প্রোমোশনের কাজ চালাচ্ছে স্যামসাং।
খবরটা এখান থেকে প্রাপ্ত
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।