somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যতদুর গেলে পলায়ন হয় ততদুর কেউ আর পারেনা যেতে।

২৭ শে জুন, ২০০৭ রাত ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্প্রতি বাংলা টিভিতে একটি মোবাইল ফোনের বিগ্গাপন দেখানো হচ্ছে যেখানে একজোড়া প্রেমিক-প্রেমিকা পালিয়ে যাচ্ছে বহুদুরে। কতদুরে যাচ্ছে সেটি দর্শকদের ভাল করে বোঝানোর জন্য ছেলেটি ফোনে তার বন্ধুকে বলছে, "চলে যাচছি দোস্ত, বহুদুরে। একদম নেটওয়ার্কের বাইরে।" শেষ পর্যন্ত অবশ্য তারা হাজার চেষ্টা করেও নেটওয়ার্কের বাইরে যেতে পারেনা। ধরা পড়তে হয় প্রেমিক-প্রেমিকার বাবাদের হাতে। অ্যাডটির মূল বক্তব্যটি হচ্ছে যে টেলিকম কোম্পানীর নেটওয়ার্ক এতোই বিস্তৃত যে পুরো দেশটিই এর আওতায়।

অ্যাডটি দেখতে দেখতে অনেকদিন আগে পড়া একটি কবিতার লাইন মনে পড়ে গেল। "যতদুর গেলে পলায়ন হয় ততদুর কেউ আর পারেনা যেতে"। কার কবিতা, কোথায় পড়েছিলাম কিছুই মনে নেই। শুধু কবিতার এই একটি মাত্র পংক্তি স্মৃতির মাঝে রয়ে গেছে। স্মৃতির মাঝে ঠিক কোথায় রয়ে গেছে, তা ঠাহর করতে পারিনে। তবে মাঝে মাঝে পংক্তিটি বিশালাকার তিমির মতো উঠে আসে। বিদ্যুতের ফলা হয়ে চমকে দিয়ে যায় আমাকে। যতবারই লাইনটি মনে পড়ে, ততবারই আমি আতংকে শিউরে উঠি। কি ভয়াবহ কনসেপ্ট! এবং কি নিদারুন সত্যি কথা।

আসলে আমরা সবাই বোধকরি এক ধরণের বৃত্তের মধ্যে বসবাস করি। যতই চেষ্টা করিনা কেন, এই গন্ডীর বাইরে যাওয়া আমাদের কখনই হয়ে ওঠেনা। হয়তোবা এই গন্ডীটি আমাদের মনের ভিতর, হয়তোবা এই গন্ডীটি আমাদেরই তৈরি করা। নিজেদের হাতেপায়ে শিকল পরিয়ে, তালা মেরে চাবিটি ছুঁড়ে ফেলেছি কোনকালে।

কদিন আগে দেখা হোল কিছু পুরনো বন্ধুদের সাথে। অনেকদিন পর। সবার মাঝেই পরিবর্তন এসেছে অনেক। ঝাঁকড়া চুলের মাহবুবের মাথায় এখন চকচকে টাক, মহা ফাজিল রতন দুবার হজ্ব করে মহা সূফী, দুর্দান্ত ফুটবলার সেলিম এখন বাতে আক্রান্ত। মনটা খারাপ হয়ে গেল, আহা কোথায় গেল সেইসব মানুষেরা। কিনতু কথাবার্তা যখোন শুরু হোল, তখন বুঝতে পারলাম যে বাইরের পোশাক-আসাক বা খোলসের যতই পরিবর্তন হোক না কেন, ভিতরের মানুষটি তেমন একটা বদলায়নি। এখনো রতনের প্রতি তিনটি শব্দের একটি শব্দ অশ্লীল, সেলিম এখনো কারণ ছাড়াই হা হা করে হেসে ওঠে। পুরনো বন্ধুদের আবার ফিরে পেয়ে খুশি হলাম বটে, কিন্তু পরিস্কার বুঝতে পারলাম যে আমরা কেউই আমাদের নিজস্ব গন্ডীটি অতিক্রম করতে পারিনি।

জীবনের পথটি আঁকাবাঁকা এবং বন্ধুর হলেও উত্সত্যাগী নয়।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৭ রাত ১১:০২
২০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×