মোজাম্মেল হোসেন এর একটি সাম্প্রতিক পোস্ট পড়ে গল্পটি মনে পড়লো। শর্টে বলি।
বেশ আগের কথা। এক বন্ধু নতুন কমপিউটর কিনেছে। সে বিশেষ কিছু জানে না কমপিউটর সম্পর্কে। একদিন ফোনে বললো তার বাসায় যেতে, যন্ত্রটি সে ঠিকমতো সেট করতে পারছে না। গেলাম।
"তোর সমস্যা কি?"
"সিডি রম ঢোকাবো কোথায়?"
"কেন, সিডি রম ড্রাইভে।"
"সেটা কোথায় তাইতো খুজে পাচ্ছিনা।"
বোতাম টিপে সিডি রম ড্রাইভটা খুলে দিলাম।
"এইতো, এখানে রাখবি সিডিটা।"
"এইটা সিডি রম ড্রাইভ?"
"হুঁ।"
"আমি তো ভেবেছিলাম যে এটা কফি কাপ হোল্ডার।"
"না, এটা সিডি রম ড্রাইভ।"
"তাহলে আমি কফি কাপ রাখবো কোথায়? তোর মাথায়?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

