somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাসিতের আপনজন। পর্ব-৩(ক)।

১০ ই নভেম্বর, ২০০৭ ভোর ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জহির আমাদের সাথে পড়তো না, কিনতু তার সাথে আমাদের বেজায় দোস্তি ছিল। সে প্রিলিমিনারীতে পড়তো মার্কেটিং বা ম্যানেজমেন্ট জাতীয় কোন এক বিভাগে, আর আমরা তো কঠিন সায়েন্সে।

আমার কোন এক রুমমেটের গ্রামতুতো পরিচয় নিয়ে একদিন আমাদের বৈকালিক চা-ডালপুরীর আড্ডায় এলো সে। প্রথম দিনেই সে আমাদের মাতিয়ে ফেলে, এবং আমরাও তার কাছে প্রিয় হয়ে পড়ি। আমাদের চেয়ে বয়েসে দু-এক বছরের বড় হলেও সেটা কোন ব্যাপার ছিলনা। সপ্তাহে তিন-চারদিন তার সাথে আড্ডা হোতই। যদিও আমরা একে অন্যকে 'তুমি' র বদলে 'আপনি' বলতাম, কিন্তু তাতে বন্ধুত্বের মাত্রা কমেনি।

সাধারণত: ছেলেরা পড়ার ফাঁকে চাকরি করে, জহির চাকরির ফাঁকে পড়তো। সে কাজ করতো সোনালী ব্যাংকে। মাঝে মাঝে দুপুরে তার অফিসে গেলে সে তাদের ক্যাফেটেরিয়ায় খাসীর মাংস সহযোগে ভাত খাওয়াতো।

একদিন গভীর রাতের বেলা জহির এলো আমাদের ঘরে। তার মুখভার, বললো, 'চলেন, চা খেয়ে আসি। গুরুত্বপূর্ণ আলাপ আছে।' রাত তখন প্রায় বারোটা, চা খাবার জন্য অতি উত্কৃষ্ট সময় ।
চা এলো, সিগারেট এলো। জহির চুপচাপ।
"কি ব্যাপার, জহির ভাই?"
"একটা সমস্যায় পড়েছি। ভয়াবহ সমস্যা। আমাকে বুদ্ধি দিতে হবে।"
"কি রকম সমস্যা শুনি?"
একটু লাজুক ভংগীতে মাথা নীচু করে বললো,"আমি মনে হয় প্রেমে পড়েছি।"
আমরা সবাই "সাবাস, সাবাস" বলে হৈহৈ করে উঠলাম। মধ্যরাতের ক্যাম্পাস আমাদের উল্লাসে কেঁপে ওঠে।
"ইয়ে তো বহুত খুশীকি বাত হ্যায়, জহির ভাই। লাড়কি কৌন হ্যায়?"
পরে যা জানা গেল তা হচ্ছে যে মেয়েটির নাম লুনা। জহিরের সহপাঠিনী। তাদের মাঝে ক্লাশের ফাঁকে টুকটাক কথা হয়। এইভাবেই চলছিল। জহির এখন বুঝতে পারছে যে সে ফেঁসে গেছে। পুরো বঁড়শিসুদ্ধ গিলে সে বসে আছে।
তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে যে লুনা এর বিন্দু-বিসর্গও জানেনা। এখন জহির কিভাবে ব্যাপারটা লুনাকে জানাবে? এবং দ্বিতীয়ত: কিভাবে লুনাকে সে রাজী করাবে? আমাদের দায়িত্ব হচ্ছে সমস্যাদুটির সমাধান বের করা।
আমরা একে অন্যের মুখ চাওয়া-চাওয়ি করছি। প্রেমের ব্যাপারে আমাদের রুমমেটদের অভিগ্গতা জিরো। (পরে যদিও আমাদের একজন প্রেম করে বিয়ে করেছিল।)
আমাদের অনভিগ্গতার কথা বলতেই জহির খেপে গেল। "আপনারা সায়েন্স পড়েন, ব্রেইন ভাল। এই সমস্যার সমাধান না করতে পারলে পড়াশুনা বাদ দেন।"
এর উপর আর কোন কথা চলেনা। আমরা দুই দিন সময় নিলাম জহিরের কাছ থেকে। রুমে ফিরে বসলো হাইকম্যান্ডের মিটিং।

এখানে একটি কথা বলে রাখা ভাল। আমি যে সময়টির কথা বলছি, তখন ছেলেমেয়ের ভিতরে এখনকার মত এত বেশী খোলামেলা সম্পর্ক ছিলনা। মনের ভাললাগার কথাটি প্রিয় মানুষকে জানানোটাই ছিল এক বিরাট সমস্যা। প্রেম করাতে এ কারণে খুব বেশী ছেলেমেয়ে সফল হয়নি আমাদের সময়ে।

যাই হোক-অনেক বিবেচনার পর সিদ্ধান্ত হোল যে আমরা "কামার" স্ট্র্যাটেজীতে অগ্রসর হবো। কামার স্ট্র্যাটেজী হচ্ছে লোহাকে বাড়ি দেবার আগে তাকে নরম করতে হবে। যাতে এক বাড়িতেই কাজ হয়। অতএব, প্রথম কাজটি হচ্ছে লুনাকে ইমোশনালী দুর্বল করে ফেলতে হবে, তাহলে জহির যখন তাকে ভালবাসার কথা বলবে তখন যেন লুনা আর না বলতে পারে।

(বাকী অংশ পরের পর্বে। )
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০০৮ ভোর ৪:০০
২৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×