somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন টেনিস - ইউএস ওপেন - সেমিফাইনাল এবং ফাইনাল রিভিউ।

১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ সময় রাত ১১টা থেকে শুরু হয়ে গিয়েছে ইউএস ওপেনের পুরুষ এককের প্রথম সেমিফাইনাল। যেটাতে মুখোমুখি হচ্ছেন বর্তমানে র‌্যাংকিং-এর ৩য় এবং ৬ষ্ঠ স্থানের অধিকারীগণ। রাফায়েল নাদাল(স্পেন) এবং হুয়ান মার্টিন দেল পোত্রো(আর্জেন্টিনা)।

২য় সেমিফাইনালটিতে আজই মুখোমুখি হচ্ছেন বর্তমানে র‌্যাংকিং-এর প্রথম স্থানের অধিকারী সুইজারল্যান্ডের রজার ফেদেরার এবং তাঁর প্রতিদ্বন্দ্বী র‌্যাংকিং-এর ৪র্থ স্থান অধিকারী সার্বিয়ার নোভাক জোকোভিচ।


মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন টেনিস "মম" বেলজিয়ান কিম ক্লাইষ্টার্স এবং ডেনিশ টিনএজার ক্যারোলিন ওঝনিয়াস্কি(৯)।


পরিসংখ্যান দিয়ে সবসময় সবকিছু প্রমাণ করা যায় না। তবুও উভয় সেমিফাইনালেরই(পুরুষ একক) এবং ফাইনালের(মহিলা একক) সকল খেলোয়াড়ের মুখোমুখি পরিসংখ্যানগুলো একবার দেখে নিই।


সেমিফাইনাল(পুরুষ একক)
============================================
রাফায়েল নাদাল - হুয়ান মার্টিন দেল পোত্রো
-------------------------------------------------------------------------------

রাফায়েল নাদাল এবং হুয়ান মার্টিন দেল পোত্রো এখন পর্যন্ত মুখোমুখি হয়েছেন ৬বার। নাদাল জয় পেয়েছেন ৪বার এবং দেল পোত্রো পেয়েছেন ২বার। উভয়ে এ বছরই মুখোমুখি হয়েছিলেন ৩বার। যার ২বারই জেতেন দেল পোত্রো। সর্বশেষবার মুখোমুখি হয়েছিলেন ইউএস ওপেনের আগে অনুষ্ঠিত এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাষ্টার্স ১০০০ সিরিজের মন্ট্রিলে, কোয়ার্টার ফাইনালে। যেটাতে দেল পোত্রো নাদালের বিপক্ষে ৭-৬, ৬-১ গেমে জেতেন।

নাদাল ইনজুরিগত সমস্যায় ভুগছেন। দেল পোত্রো বর্তমানে সম্পূর্ণ ফিট আছেন।

কোয়ার্টার ফাইনালে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চিলির ফার্নান্দো গনজালেসকে প্রথম দুই সেটে হারাতে(৭-৬, ৭-৬, ৬-০) নাদালের বেশ বেগ পেতে হয়েছিল। সেই দিক থেকে দেল পোত্রো অনেকটা সহজ জয় পেয়েছিলেন ম্যারিন কিলিচের বিপক্ষে(৪-৬, ৬-৩, ৬-২, ৬-১)।

সব দিক থেকে অনেকে হয়ত দেল পোত্রোকেই এগিয়ে রাখতে চাইবেন। তবে নাদালেরও সেমিফাইনাল জেতাটা অসম্ভব কিছু নয়। উল্লেখ্য, ইউএস ওপেনে নাদাল ফাইনাল পর্যন্ত কখনও পৌঁছুতে পারেননি। সর্বোচ্চ অর্জন গত বছর এবং এবছরের সেমিফাইনাল পর্যন্ত ওঠতে পারা।
সেই দিক থেকে দেল পোত্রো'র অবস্থানও প্রায় একই জায়গায়। তিনি এবারই সর্বপ্রথমবার সেমিফাইনাল পর্যন্ত উঠতে পারলেন। এর আগে ইউএস ওপেনে তাঁর সর্বোচ্চ অর্জন ছিল গত বছরের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ওঠতে পারা।

উভয়ে কখনও ইউএস ওপেনে মুখোমুখি হননি।

দেখা যাক, কি হয়!! :)


--------------------------------------------------------------------------------
রজার ফেদেরার - নোভাক জোকোভিচ
--------------------------------------------------------------------------------

রজার ফেদেরার এবং নোভাক জোকোভিচ সর্বমোট মুখোমুখি হয়েছেন ১২বার। ফেদেরার জয় পেয়েছেন ৮বার এবং জোকোভিচ ৪বার। এবছর উভয়ে মুখোমুখি হয়েছেন ৩বার। ফেদেরার জয় পেয়েছেন ১বার এবং জোকোভিচ ২বার। সর্বশেষবার মুখোমুখি হয়েছিলেন ইউএস ওপেনের আগে এটিপি ওয়ার্ল্ড ট্যুর মাষ্টার্স ১০০০ সিরিজের সিনসিনাটি মাষ্টার্সের ফাইনালে, ফেদেরার ৬-১, ৭-৫ গেমের ব্যবধানে জয়ী হন।

উভয়েই বর্তমানে সম্পূর্ণ ফিট আছেন। কারও কোন সমস্যা নেই।

কোয়ার্টার ফাইনালে ফেদেরার সুইডিশ রবিন সোদারলিংকে ৬-০, ৬-৩, ৬-৭, ৭-৬ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেন। অন্যদিকে জোকোভিচ স্প্যানিশ ফার্নান্দো ভার্দাস্কোকে ৭-৬, ৬-১, ৭-৫, ৬-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠেন।

রজার ফেদেরার ইউএস ওপেনে সর্বশেষবার ম্যাচ হেরেছিলেন ২০০৩ সালের ৪র্থ রাউন্ডে। তারপরের বছর(২০০৪) থেকে শেষবারের ইউএস ওপেনের(২০০৮) প্রতিটা শিরোপা(৫টি) জিতেছেন ফেদেরার।
নোভাক জোকোভিচের সর্বোচ্চ অর্জন ২০০৭ সালের ইউএস ওপেনের রানার্সআপ হওয়া। সেবার ফেদেরারের কাছে হেরেছিলেন ৭-৬, ৭-৬, ৬-৪ ব্যবধানে। সর্বশেষবার ইউএস ওপেনে মুখোমুখি হয়েছিলেন গত বছরের সেমিফাইনালে। ফেদেরারের কাছে হারেন ৬-৩, ৫-৭, ৭-৫, ৬-২ গেমের ব্যবধানে।

ইউএস ওপেনে এই দুইজন এই দুইবারই মুখোমুখি হয়েছেন। পরিসংখ্যান ফেদেরারেরই অনুকূলে। দেখার অপেক্ষায় থাকলাম, শেষে কি হয়!!




ফাইনাল(মহিলা একক)
============================================
বেলজিয়ান কিম ক্লাইষ্টার্স এবং ডেনিশ ক্যারোলিন ওঝনিয়াস্কি। এই দুইজনের ব্যাপারে কিছুই বলার নেই। এই দুইজন কখনোই মুখোমুখি হননি। দুইজনেই কঠিন ফর্মে আছেন। ওঝনিয়াস্কি টেনিসের জগতে নতুন একজন। কিম পুরানো একজন, যিনি অসময়ে অবসর নিয়ে ফেলেছিলেন এবং আবার ফিরে এসেছেন। এবং যথারীতি কিম তাঁর পূর্বের ন্যায় চোখ ধাঁধানো পার্ফরমেন্স প্রদর্শন করে চলেছেন। তিন বছর আগে কিম ইউএস ওপেন জয় করেই অবসরের ঘোষণা দেন। আশা করা যায়, এবারের ইউএস ওপেনটা জিতে তিনি যেখান থেকে শেষ করেছিলেন, সেখান থেকেই আবার শুরু করবেন। তবে তরুণী ওঝনিয়াস্কিও ছেড়ে কথা বলবেন না। ক্যারিয়ারে ইউএস ওপেনে সর্বোচ্চ সাফল্য গত বছর ৪র্থ রাউন্ডে ওঠা।
আর কিম?? ২০০৫ সালের ইউএস ওপেন জয় করা টেনিস খেলোয়াড়। অভিজ্ঞতায় ভরপুর। এবারের ফাইনালে ওঠার পথে তিনি হারিয়েছেন ভেনাস উইলিয়ামস, না লি এবং সেরেনা উইলিয়ামসকে(সেমিফাইনাল)।
আর ওঝনিয়াস্কিও তো কম যান না!!! তিনি হারিয়েছেন সভেতলানা কুজনেতসোভা, মারিয়া শারাপোভাকে হারানো মিলানি অডিনকে(কোয়ার্টার ফাইনাল)।


কাজেই হয়তোবা এখনই বলা যাচ্ছে না, কে হবেন বিজয়িনী। তবে আমার মনে হয়, বেশিরভাগ টেনিস ভক্তই তাঁর ভোটটা কিম ক্লাইষ্টার্সকেই দেবেন। :)
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৪
১৩টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×