
ইউএস ওপেনের দ্বিতীয় সেমিফাইনালে(পুরুষ একক) সার্বিয়ান নোভাক জোকোভিচের(৪) বিপক্ষে ৭-৬, ৭-৫, ৭-৫ গেমের ব্যবধানে সেমিফাইনালের ম্যাচটি জিতলেন সুইস টেনিস মাষ্টার রজার ফেদেরার(১)।
আজকের ম্যাচটিতেও অন্যান্যবারের মত জোকোভিচ অনেকটা প্রতিরোধ সৃষ্টি করেছিলেন। কিন্তু আরও একবার ইউএস ওপেনে ফেদেরারের কাছে হেরে তাকে বিদায় নিতে হল।
আজকের ম্যাচটিতে ফেদেরারের এইসের সংখ্যা ৭টি, ডাবল ফল্ট ৩টি। উইনারের সংখ্যা ৪৯টি এবং আনফোর্সড এরর হয়েছে ৩৩টি।
অন্যদিকে জোকোভিচের এইসের সংখ্যা ৬টি, ডাবল ফল্ট ৪টি। উইনারের সংখ্যা ৩১টি এবং আনফোর্সড এরর করেছেন ৩৩টি।
আগামীকাল ইউএস ওপেনের ফাইনালে ফেদেরার মুখোমুখি হবে স্প্যানিশ রাফায়েল নাদালকে(৩) হারিয়ে ফাইনালে ওঠা আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোত্রোর(৬)।
উল্লেখ্য, দেল পোত্রো প্রথম সেমিফাইনালে নাদালকে ৬-২, ৬-২, ৬-২ গেমে হারিয়ে ফাইনালে ওঠেন।
=============================================
আপনি কি একজন টেনিস প্রেমিক-প্রেমিকা? যোগদান করতে পারেন "লন টেনিস" নামক এই গ্রুপটিতে..... Click This Link
যদি আপনার প্রিয় খেলোয়াড় হন রজার ফেদেরার, তবে আপনি "ফ্যান অব রজার ফেদেরার" নামক গ্রুপটিতে আমন্ত্রিত.... Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

