শেষমেষ ইউএস ওপেনের ম্যাচ হারলেন রজার ফেদেরার?? তা-ও আবার যে-সে ম্যাচ নয়, একদম ফাইনাল ম্যাচ?!!
অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। যে ইউএস ওপেন তিনি ২০০৪ সাল থেকে একপ্রকার নিজের পকেটে(নাকি ব্যাগে??!!) পুরে রেখেছিলেন, সেটা আজ আর্জেন্টাইন হুয়ান মার্টিন দেল পোত্রোর কাছেই হাতছাড়া করতে হল। দেল পোত্রো প্রথমবারের মত কোন গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে ওঠেই বাজিমাৎ করে দিলেন। এবং তিনি একাধারে ইউএস ওপেনে ফেদেরারের ৪০ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড এবং ক্যারিয়ারে প্রথমবারের মত ফেদেরারকে হারালেন এমন জায়গায়, যেখানটা ফেদেরারের একান্তই নিজস্ব জায়গা বলে জানত সবাই। যেটা কিনা ফেদেরারের অতি প্রিয় উইম্বলডনের চাইতেও আপন। ২০০৮ সাল পুরোটা ব্যর্থতার মাঝে কাটানোর পরও যিনি এখানে ছিলেন অজেয়। সেই জায়গায় এই দেল পোত্রো হারালেন ফেদেরারকে এবং জিতলেন ইউএস ওপেন। ফেদেরারকে বঞ্চিত করলেন আরেকটি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা থেকে। ফেদেরার নিজেই কি ভাবতে পেরেছিলেন, এমন অবস্থাটা তার এখানেই হবে? কিন্তু তাই হল।
দেল পোত্রো ফাইনালে অসাধারণ খেলেছেন। যেমনটা খেলেছিলেন সেমিফাইনালে নাদালের বিপক্ষে। সবকিছুতেই ছিল অসাধারণ একটা কম্বিনেশন। খুব ভালো খেললেন তিনি এবং সেই সাথে ইতিহাসে আরেকটি অঘটন ঘটিয়ে তিনি জিতে নিলেন ইউএস ওপেন। অভিনন্দন দেল পোত্রোকে, অভিনন্দন ইউএস ওপেনের নতুন সম্রাটকে।
ফাইনাল ম্যাচটিতে হুয়ান মার্টিন দেল পোত্রো এইস করেছেন ৮টি, ডাবল ফল্ট করেছেন ৬টি। উইনারের সংখ্যা ৫৭টি এবং আনফোর্সড এররের সংখ্যা ৬০টি।
রজার ফেদেরার এইস করেছেন ১৩টি, ডাবল ফল্ট করেছেন ১১টি। উইনারের সংখ্যা ৫৬টি এবং আনফোর্সড এরর করেছেন ৬২টি।
হুয়ান মার্টিন দেল পোত্রো এগিয়ে যাক, এই কামনা থাকল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

