প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত, আমার আগের সিদ্ধান্তের জন্য।
অনেকগুলো কারণবশতঃ আমি গতকাল এই ব্লগ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণগুলো হয়তো খুব বেশি বড় না-ও হতে পারে। আবার অনেক বড়ও হতে পারে। একেকজনের কাছে একেকরকম লাগতে পারে। কিন্তু আমার কাছে কারণগুলো অনেকটা বেশিই বড় বলে মনে হয়েছিল। মনে খুব বড় দাগ কেটে গিয়েছিল। যার জন্যে আমি ব্লগ ছাড়ার সিদ্ধান্ত নিই।
আগে থেকেই মনে মনে জানতাম, আপনাদের সকলের সাথে, বিশেষ করে কয়েকজনের সাথে আমার সম্পর্কটা অনেক গভীর। যার জন্যে ব্লগ ছাড়ার সিদ্ধান্ত নেয়ার আগেও এই কথাটা ভেবেছিলাম। ভেবেছিলাম, হয়তো একটা স্বার্থপরের মত এই সকল সম্পর্কগুলোর উর্ধ্বে উঠে যেতে পারব। কারও কথাই মনে রাখব না। তাহলেই সবকিছু ভুলে যেতে পারব।
কিন্তু সম্পর্কগুলো এতো গভীর হয়ে গিয়েছিল যে, আমি ফিরে না এসে পারলাম না। আপনাদেরকে ছেড়ে আমি থাকতে পারলাম মাত্র ১৬ ঘন্টা।
মোটামুটি অপ্রাসঙ্গিক একটা কথা বলি, আমি ঘুমাতে খুবই পছন্দ করি। অবসর সময় পেলেই ঘুমাতাম। এই আমি এখন অবসর সময় দূরের কথা, সারারাত না ঘুমিয়ে ব্লগে কাটাতেই পছন্দ করতাম। দিনের বেলা হালকা একটু ঘুমাতাম। গত তিনমাসে এইটাতেই পুরোপুরিভাবে মানিয়ে গিয়েছিলাম। কিন্তু আজকের রাতটাতে আমি উপলব্ধি করলাম, সামহোয়্যারইন...ব্লগ ছাড়া আমার পক্ষে হয়তো কোনদিনই সম্ভব নয়। কারণ, গত তিনমাসের মাঝে শুধুমাত্র আজকের রাতটাই আমি সামু ব্লগ ছাড়া কাটিয়েছি।
এখন রাতের সময়টুকু ছাড়া দিনের যে সময়টুকু আমি ব্লগে কাটাই, সেই সময়টুকু আগে আমি ফেসবুকে কাটাতাম। অসম্ভব রকমের আসক্তি ছিল আমার ফেসবুকের প্রতি। এই ব্লগে আসার পর থেকে ফেসবুক আমার কাছে পানসে বলে মনে হয়। সেটা আরও একবার উপলব্ধি করলাম গতকালকে ফেসবুকে সময় কাটাতে গিয়ে। বারবার ব্লগের কথা মনে পড়ছিল। তারপর মন কিছুটা ভালো করার জন্য রাত ২:২০ মিনিটের দিকে একবার ব্লগে এসেছিলাম, অফলাইনে। প্রায় ১০ মিনিটের মত ছিলাম। কিন্তু ভুলেও আমার ব্লগে ঢুকিনি। কারণ, এমনিতেই অনেকের মন্তব্য দেখার পর আমার সিদ্ধান্ত দূর্বল হয়ে যাচ্ছিল। আর দূর্বল করতে চাইছিলাম না।
আমি নিজে খুব কঠিন মনের অধিকারী। বিশেষ কিছু ক্ষেত্রে আমার মন নরম হয়। তবে সর্বক্ষেত্রে নয়। এমন অনেক কিছু ব্যাপার আছে, যেগুলোতে মানুষ খুব সহজেই নরম হয়ে যায়, একজন অতি কঠিন মনের অধিকারী মানুষের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে সময় লাগে না এমন সময়ে কিংবা স্থানে আমি খুব কঠিন থাকতে পারি(মনে মনে যত কষ্টই পাই না কেন, কখনোই কাউকে বুঝতে দিই না)। মানুষজন আমাকে উপরে উপরে দেখলে মনে করে, আমি খুব ভালো এবং সহজ-সরল একজন মানুষ। সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করি(আমাকে দেখে বুঝা দায়, আমার মন কখন কেমন থাকে)। কিন্তু আমি নিজে কেমন, সেটা আমার চাইতে কেউ ভালো জানে না। যারা জানতে পেরেছে, তাদেরও অনেক সময় লেগেছে এটা বুঝতে। আমি সবার সাথে খুব ভালো ব্যবহার করার চেষ্টা করি। কিন্তু যেখানে যে কথা বলা দরকার, সে কথাটা বলতে আমি মোটেও দ্বিধা করি না। সত্যি কোন কথা কিংবা কোন কাজের ক্ষেত্রে আমি কখনোই লক্ষ করি না, আমি কার বিপক্ষে কিংবা কার ব্যাপারে এমন কথা বলছি। কোন উচিৎ কথা বলতে গেলে আমি কখনোই ভাবি না, আমি যাকে বলছি সে আমার বড় নাকি ছোট। যার জন্যে অনেক বড়দের কাছেই আমি একটু জেদি টাইপের(বেয়াদব তো অবশ্যই!!
কিন্তু কেন যেন আমার এই জেদ সামুর সাথে খাটলো না। কারণটা আমার কাছে আজীবনই অষ্পষ্ট হয়ে থাকবে। জীবনে কোনদিনই আমি এই কথা ভুলবো না যে, আমি এই একটি ব্যাপারে আমি আমার জেদের কাছে হেরে গেছি। হতে পারে, জেদটা অন্যায় একটা জেদ। তারপরও........
আমি মন থেকেই বলেছিলাম, আমি চলে যাবো। কিন্তু পারলাম না!! আমি আমার নিজের কাছে একটা অপদার্থ হিসেবে গণ্য হলাম। কিন্তু এই অপদার্থতার মাঝে একটা আনন্দও আছে। আমার প্রতি আপনাদের ভালোবাসাটা আজ আমার চোখের সামনে পরিষ্কারভাবে ফুটে উঠেছে। যে ভালোবাসার টানে আমি আবার ফিরে আসতে বাধ্য হলাম। এর চাইতে আর বেশি কি দরকার আমার!!! আমি সত্যিই খুব আনন্দিত। সেই সাথে গর্বিত।
আজ আমার মনে হচ্ছে, এই ভার্চুয়াল জগতের সম্পর্কই বোধহয় বেশি শক্তিশালী।
এবার কয়েকজনকে কয়েকটা কথা বলতে চাই.....
ভেবে ভেবে বলি, আহমেদ রাকিব, হাসান মাহবুব, রথে চেপে এলাম, নতুন রাজা, ইঞ্জিনিয়ার, শ্রাবনের ফুল, ফারা তন্বী, জুয়াড়ি, ন হন্যাতে, স্পর্শহীন কিছুদিন, কাব্য, ভাবের অভাব, নীল ভমরা, উমর, ঘুমরাজ, বাবুনি সুপ্তি, অক্টোপাস, 'লেনিন', জাতি জানতে চায়, ফাহিম আহমেদ, হেমায়েতপুরী, এস বাসার, ত্রেয়া, দণ্ডিত পুরুষ, একরামুল হক শামীম, বোহেমিয়ান কতকথা, ফাহিম আহমেদ, অপরিচিত_আবির, এবং ঈশান৭২৮৫ এর কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনাদের কথাতেই আমি আবার আমার সিদ্ধান্ত পাল্টে ফিরে আসতে বাধ্য হলাম।
বিশেষভাবে আরও কয়েকজনের কমেন্টের একটু অন্য ধরনের ঊত্তর হিসেবে কয়েকটা কথা বলি(যাদেরকে ঠিকমত বলা হয়নি কিংবা ফিরে আসার পর বলা দরকার).....
@ সিটিজি৪বিডিঃ- আপনি আমাকে বিদায় জানিয়েছিলেন জন্য ধন্যবাদ। কিন্তু নির্লজ্জের মত আবারও ফিরে আসতে বাধ্য হলাম।
@ আশরাফ সুজনঃ- আপনিও আমাকে বিদায় জানিয়েছিলেন। কিন্তু আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। কিছু মনে করবেন না।
@ ন হন্যাতেঃ- দুঃখিত ভাই, এবার আর আমাদের আর নিক বদলাবদলি করা হল না।
@ কাব্যঃ- সত্যিই খুব কঠিন প্রেমে পড়েছিরে ভাই। যেতে পারলাম না!!
@ মানুষঃ- নাটক তারাই করে, যাদের পাবলিসিটির দরকার পড়ে। আল্লাহর রহমতে আমার সেটার দরকার নেই। আমার পাবলিসিটির প্রতি বিন্দুমাত্র আকর্ষণ নেই। থাকলে আরও আগেই অনেককিছু করতে পারতাম। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
@ দণ্ডিত পুরুষ:- অভিমান ব্যাপারটাই সবকিছু নয়। আপনার মেইল অ্যাড্রেস দেয়ার জন্য ধন্যবাদ।
@ একরামুল হক শামীমঃ- আপনার বলা নীতিটাই অনুসরণ করার কথা ভাবছি। ধন্যবাদ।
@ ফারহান দাউদঃ- ঘটনা অনেককিছু। এখন তো বলে লাভ নেই। তবুও পরে একদিন আপনাকে বলব।
@ বোহেমিয়ান কতকথাঃ- ভাই, আমি বিশেষ কোন ব্যক্তি না। কাজেই পরিচিত না হতে পারায় আফসোস হওয়ার(নাকি আপসুস খাওয়ার!!!
@ আহমেদ রাকিবঃ- আপনার মেইলের রিপ্লাই আমি আজ রাতে দিব। বিস্তারিতভাবে। আর আমি যেহেতু এখন আবার এসে গেছি, আশা করি আপনাকে কষ্ট করে টেনিসের আপডেটের জন্য নেটে ঘুরে বেড়াতে হবে না। সব পেয়ে যাবেন।
@ ভেবে ভেবে বলিঃ- গ্রুপ দুটিতে পুনরায় স্বাগতম। এ ব্যাপারে আপনাকে আমার আরও কিছু বলার আছে। পরে একসময় বলব।
@ ভাবের অভাবঃ- আপনার নিকটাই মনে হয় আমার দরকার ছিল।
@ ত্রেয়াঃ- ফিরে এলাম। আবার আমার প্রোফাইলের পিক আপনি অনলাইন লিষ্টে দেখতে পাবেন।
@ হেমায়েতপুরীঃ- চিন্তা করবেন না। আপনার প্রিয় খেলোয়াড় মারিয়া শারাপোভা অতি দ্রুত তার ফর্ম ফিরে পাক, এই কামনা করি।
@ কিছু নাইঃ- আপনার ব্যাপারে বোধহয় আমার মন্তব্য করা নিষ্প্রয়োজন। আপনাকে মন্তব্য করার জন্য ধন্যবাদ। আমার খুব মনে হচ্ছে, আপনি রিভার্স নিকের অধিকারিণী। যাই হোক, হ্যাপি ব্লগিং।
@ জাতি জানতে চায়(নাকি ঝাটি ঝাণটে ছায়?!ঃ- আমি কিন্তু এখনও পলাতক!!
@ বাবুনি সুপ্তিঃ- আবার এসেই পড়লাম আপুনি।
@ নীল ভমরাঃ- প্রবলেম সত্যিই সলভড্। ধন্যবাদ।
@ অক্টোপাসঃ- সামুর সাথে আছি।
@ ফারা তন্বীঃ- ইদানিং পরিকল্পিত কিছু ঘটনা ঘটছে। এটা থামাতে কষ্ট হবে। সাবধানে থাকবেন।
@ হাসান মাহবুবঃ- আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@ 'লেনিন'ঃ- অনেক খাঁটি কাজ করেছেন। খুব মজা পেয়েছিলাম।
সবার শেষে আবারও একটা কথাই বলতে চাই। আমি কিন্তু সত্যি সত্যি চলে যেতে চেয়েছিলাম। কিন্তু এটা মনে হয় কয়েকজন বুঝতে পারেননি। যাই হোক, আমি বললেই তো আর তাদের ধারণায় পরিবর্তন আসবে না। ধারণা মানুষের নিজস্ব ব্যাপার।
সবার কাছে আবারও ক্ষমাপ্রার্থী।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


