আমার প্রিয় পোস্ট

আমার কিছুই বলার নেই। তারপরও, অনেককিছুই বলতে ইচ্ছে করে। কিন্তু, বলার সাহস পাই না। ><><>< ই-মেইলঃ staywithnirjhor@gmail.com

২টি অতি খাঁটি প্রিমিয়াম লিংক জেনারেটর - একটি দ্বিমুখী এবং অপরটি বহুমুখী!! :| :| :|

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৩

শেয়ারঃ
0 2 0

আরেকটি বাটপাড়ি মার্কা পোষ্ট!!! তবে এবারের বাটপাড়ি মাইক্রোসফটের ওপর নয়। এবারের বাটপাড়ি র‌্যাপিডশেয়ার, মেগাআপলোড এবং আরও কিছু সাইটের ওপর। :)


প্রিমিয়াম লিংক জেনারেটর সাইট নিয়ে অনেকেই পোষ্ট দেয়। কাজেই এটা নিয়ে বিশেষভাবে কিছুই বলার নেই। তারপরও ভাবলাম, আমিও দিই একখানা পুষ্টিহীন পুষ্ট!! :| :| আমিও তো একজন ব্লগারই, অন্য কিছু তো নই!! ;) ;)

তো যেই ভাবা, সেই কাজ।


গতকালকে অতি কার্যকরী মাত্র ২ খানা প্রিমিয়াম লিংক জেনারেটরের ওয়েব সাইট অ্যাড্রেস পেলাম একটি ফোরামে। ২ খানা হলেও কাজকর্মে হয়তো অনেকগুলোকেই ছাড়াবে।
একটি শুধুমাত্র র‌্যাপিডশেয়ার এবং মেগাআপলোড এর লিংক জেনারেটর। আর অন্যটি? নিচেই বর্ণনা দিচ্ছি। :) :)



প্রিমিয়াম লিংক জেনারেটর ১:

এই সাইটে আছে র‌্যাপিডশেয়ার এবং মেগাআপলোড লিংক জেনারেট করার সুবিধা। আমি যে অ্যাড্রেসটি দিচ্ছি, এটাতে ক্লিক করলে র‌্যাপিডশেয়ারের জেনারেটরের পেজটি আসবে। পেজের বামদিকে আছে মেগাআপলোড জেনারেটরের লিংক। সেটাতে ক্লিক করলে মেগাআপলোড প্রিমিয়াম লিংক জেনারেটরের পেজটি আসবে।

ডাউনলোড করার নিয়মঃ জেনারেট করার জন্য নির্দ্দিষ্ট লিংক বসানোর স্থানে লিংক বসিয়ে ক্যাপচা(খুব সোজা-সাপটা ক্যাপচা) ঠিকঠাকমতো দিয়ে "download it" বাটনে ক্লিক করুন এবং কিছু সময় অপেক্ষা করুন। আপনাকে ডাউনলোড লিংক দেয়া হবে। আপনি এটি কপি করে ডাউনলোড ম্যানেজারের(বেশিরভাগ ব্লগারই বোধহয় "আইডিএম" ব্যবহার করে থাকেন) "নিউ ডাউনলোড" ক্লিক করে ডাউনলোড লিংকের স্থানে পেষ্ট করে "ওকে" দিন। আপনার ডাউনলোড শুরু হবে। উল্লেখ্য, এই সাইটটি রিজিউম সাপোর্ট করে, ১২ ঘন্টার জন্য। একটি আইপি অ্যাড্রেস থেকে প্রতি ঘন্টায় আপনি ডাউনলোড করতে পারবেন ২০টি ফাইল।

সাইটটি খুবই সাদামাটা রকমের। সাধারণতঃ এ ধরনের লিংক জেনারেটর সাইটে যেরকম অ্যাডের প্রাধান্য থাকে, এটা কিন্তু সেরকম নয়। অ্যাডের জন্য নির্দ্দিষ্ট স্থান দুইটি একদমই ফাঁকা!! খুব সম্ভবতঃ এটি একটি অখ্যাত সাইট। কিন্তু যতই অখ্যাত হোক, কাজের ক্ষেত্রে কঠিন রকমের কাজী। দেখুন, আপনাদের কেমন লাগে। :) :)

সাইটটির লিংকঃ "Rapidshare Premium Link Generator"




প্রিমিয়াম লিংক জেনারেটর ২:

এই সাইটটি বহুমুখী প্রিমিয়াম লিংক জেনারেটর। সর্বমোট ৮টি সাইটের লিংক জেনারেট করা যায় এতে। তন্মধ্যে আমরা নির্দ্দিধায় মিডিয়াফায়ারকে বাদ দিতে পারি। যে যে সাইটের লিংক জেনারেট করা যায়, সেগুলির একটি তালিকা নিচে দিলাম(লিমিটসহ)।


১: র‌্যাপিডশেয়ার (লিমিটঃ ২০০ মেগাবাইট)
২: হটফাইল (লিমিটঃ ১ গিগাবাইট)
৩: আপলোডিং (লিমিটঃ ১ গিগাবাইট)
৪: ফাইলফ্যাক্টরী (লিমিটঃ ১ গিগাবাইট)
৫: ইজি-শেয়ার (লিমিটঃ ১ গিগাবাইট)
৬: নেটলোড.ইন (লিমিটঃ ১ গিগাবাইট)
৭: মিডিয়াফায়ার (লিমিটঃ ১ গিগাবাইট)
৮: মেগাআপলোড (লিমিটঃ ১ গিগাবাইট)


প্রতিটি আইপি অ্যাড্রেস থেকে প্রতি ১২ ঘন্টায় ডাউনলোড করা যায় ৩০০০ মেগাবাইট। ১২ ঘন্টা পরে লিংক এবং ফাইল অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। আপনি এই সাইট থেকে একই সাথে একাধিক ফাইল ডাউনলোড করতে পারেন। সেজন্যে লিংক জেনারেট করার জন্য নির্দ্দিষ্ট যে বক্সটি আছে, তার নিচে দেখতে পাবেন "Multiple leech" লেখা আছে। সেখানে ক্লিক করলে নিচে আরেকটি বক্স দেখতে পাবেন। সেখানে আপনার লিংকগুলি(যেগুলো আপনি জেনারেট করবেন) কমা(,) দিয়ে দিয়ে আলাদা করে লিখুন এবং ডাউনলোড চিহ্নিত বাটনে চাপুন। আপনি নিচে ডাউনলোড লিংক পাবেন। সেখানে ক্লিক করলেই আপনার ডাউনলোড শুরু হবে। এই সাইটটিও রিজিউম সাপোর্ট করে, তবে ১২ ঘন্টার জন্য।

আশা করি, আপনাদের কাজে লাগবে।

সাইটটির লিংকঃ "আইলোড.মি"

বিশেষভাবে র‌্যাপিডশেয়ারের জন্যঃ "আইলোড.মি/র‌্যাপিডলিচ"



সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। :) :)


বিঃদ্রঃ আইলোডের সাইটটি ওভারলোডিং এর জন্য মাঝেমাঝে ডাউন থাকে। হঠাৎ হঠাৎ কখনও এমন হয়। এবং, আইলোডের লিমিটেশন কিছুটা বেড়েছে। এখন থেকে প্রতি ১২ ঘন্টায় ডাউনলোড করা যাবে ৩০০০ মেগাবাইট নয়, ৫০০০ মেগাবাইট!!

পোষ্ট আপডেটেড অনঃ দুপুর ১:২৪ মিনিট। ১৬ অক্টোবর, ২০০৯।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): প্রিমিয়াম লিংক জেনারেটর ;
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:০০
জনৈক আরাফাত বলেছেন: প্লাস দিয়া হাতায়া নিলাম। পরে দেখুম্নে!
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: খিক খিক... থেঙ্কু ফর "হাতানো"।

আছেন কেমন? সব খবর ভালো তো? :) :)

২. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:০১
স্বাগত. বলেছেন:
শোকেইস এ তুলে রাখার মত স্পর্দা দেখালাম........

মামা ....

বাংলায় ভিজুয়াল বেসিক শেখার কোন লিংক বা পিডিএফ ফাইল এর লিংক জানাবেন কি?
দয়া প্রকাশে......
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:০৯

লেখক বলেছেন: খাইচে, আমারে "মামা" কইলেন যে? ঘটনা কি? :( :(


বাংলায় ভিজুয়াল বেসিক শেখার লিংক পেতে একটু সময় লাগবে মনে হয়। বাংলা খুঁজে পাওয়া খুব কঠিন। পেলে আপনাকে জানাবো। :) :)

৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:০৪
ঘাসফুল বলেছেন: প্লাস না দিলে একটু বেশিই কিপ্টামী হপে...
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: হুমম... থেঙ্কু ফর পিলাচ। কিপ্টুস না হওয়াই ভালো। ;) ;) :)

৪. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:১১
সাগর ঢাকা বলেছেন: শোকেইস এ তুলে রাখার মত স্পর্দা দেখালাম.......:)
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:১৩

লেখক বলেছেন: শোকেসটা কার? ;) ;) :) :)

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৭

লেখক বলেছেন: :) :)

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৮

লেখক বলেছেন: :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :) :)

৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৩
হেমায়েতপুরী বলেছেন: ধন্যবাদ

টেকনোলজিতে কিন্চিৎ পিছাইয়া আছি।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৯

লেখক বলেছেন: ধুর!!! ব্যাপার না। :) :)

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৬

লেখক বলেছেন: কুন কতায়? পুষ্টে তো অনেক কতাই কইচি। ;) ;) ;)

আচেন কেমুন? সব খোপোড় বালা??

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: থেঙ্কু থেঙ্কু। :) :)

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৪

লেখক বলেছেন: ধন্যবাদ। :) :)

১১. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৯
বিডি আইডল বলেছেন: মেগাআপলোড নিয়ে আমার একটা পোষ্ট আসবে কিছুদিনের মধ্যে....সারাদিন বসে বসে ডাউনলোড করতে পারবেন...
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: ওয়াও!!!!! খুব মজা হবে। অপেক্ষায় থাকলাম। :) :) :)

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ। :) :)

১৩. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:০৯
সৌরভ১৩ বলেছেন: লইলাম আমি ইহাকে লইলাম... ;)
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: ;) :) বইল্যা-কইয়া নিছেন জন্যে বাঁইচ্চা গেছেন। ;) ;)

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৭

লেখক বলেছেন: থেঙ্কু থেঙ্কু। :) :)

১৫. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৩৯
আরেফিন জিটি বলেছেন: ফ্রিজে(সোকেসে) রাখলাম, পরে বের করে খাব(ট্রাই মারবো)। +
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৮

লেখক বলেছেন: রেসিপি ভালো আছে। খেয়ে মজা পাবেন। ;) :) ;)

১৬. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:০১
রায়হান(তন্ময়) বলেছেন: বিরাট কইরা কইষ্যা একখান পেলাস লন।

:)
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৯

লেখক বলেছেন: থেঙ্কু থেঙ্কু। :) :)

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩০

লেখক বলেছেন: ওয়ে!!!! ধন্যবাদ। :) :)

আছেন কেমন? আমার ব্লগে এসেছেন এবং প্রথমবারের মত মন্তব্য করলেন জন্য ভালো লাগল। :) :)

১৮. ০৭ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৯
ভেবে ভেবে বলি বলেছেন: হুম... নির্ঝর বাবুর প্রিয়তে নেয়ার মত পোস্টের সংখ্যা দেখি চাঁদের কলার মত হু হু করে বাড়ছে দিনকে দিন... ;)
০৭ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০২

লেখক বলেছেন: হে হে হে.... :`> :``>> :`> :``>> :`> :``>>

চাঁদের কলা!!! :-/

১৯. ১০ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৮
রাতপ্রহরী বলেছেন: Invalid account login. শো করে ।।
প্লিজ হেল্প............
১০ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৩

লেখক বলেছেন: কোনটা? আমি তো সবগুলো লিংকই ওপেন করতে পারছি।

আর আমি যে দুটি লিংক দিয়েছি, এগুলোর কোনটাতেই কোন অ্যাকাউন্টের ব্যাপার নেই। কাজেই এই মেসেজ শো করারও কথা নয়। আমার জানামতে শুধুমাত্র আইলোডের লিংকটি ওপেন হতে মাঝেমাঝে সমস্যা হতে পারে, যদি সার্ভার বেশি ব্যস্ত থাকে। এর চাইতে বেশি কিছু হবার কথা নয়। :)

২০. ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৬
সোনালীডানা বলেছেন: চোখ বন্ধ কইরা পিলাচ এবং শোকেস ;)
১০ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৯

লেখক বলেছেন: হেই, খাড়ান খাড়ান। চোখ বন্ধ কইরা আবার ভুলে মাইনাচ মারেন নাই তো?!?! ;) ;) ;)

২১. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ১:৫২
সোনালীডানা বলেছেন: মাইনাচ চোখ বন্ধ কইরা মারন যায় না।কনফার্মেশনের জন্য চোখ খোলা রাখতে হয়;)
১১ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৯

লেখক বলেছেন: হেঁ হেঁ হেঁ.... ;) :) ;) থেঙ্কুস ফর পিলাচ। :)

২২. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:১২
নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন: খুবই ভালো লাগলো। প্রিয়তে নেয়ার জন্য কি অনুমতি দরকার আছে? প্লাস।
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: আপনার ভালো লাগল জেনে আমারও খুব ভালো লাগল। :)

প্রিয়তে নিলেন জেনে আরও ভালো লাগছে। :) :) অনুমতির দরকার হবে কেন?? :| :|

২৫. ১১ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৬
স্বর্গ বলেছেন: আপাতত প্রিয়তে। পরে দেখবো।

ভালো থাকবেন।
২৬. ২২ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৫
আমিনুল ইসলাম বলেছেন: আইলোড তো ওপেনই হয় না। বলে ঠিকানাই ভুল।
২৭. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৫
নগর সংগীত বলেছেন: প্রিয়তে থাকলো, কাজ করলে আপনাকে বিরানী খাওয়াবো (শর্ত প্রযোজ্য)

 

মোট সময় লেগেছে ০.৯৫০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি খুঊঊঊব অলস। আমি সবচাইতে ভালবাসি ঘুমাতে। ভালবাসি গান শুনতে, মুভি দেখতে। ভালবাসি খেলতে, খেলা দেখতে। আমি খুব স্বাধীনচেতা স্বভাবের।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই