আমার প্রিয় পোস্ট

আমার কিছুই বলার নেই। তারপরও, অনেককিছুই বলতে ইচ্ছে করে। কিন্তু, বলার সাহস পাই না। ><><>< ই-মেইলঃ staywithnirjhor@gmail.com

বিশ্বের সেরা দুইটি ডাউনলোড ম্যানেজার (IDM & DAP) - লেটেষ্ট ফুল ভার্সন উইথ প্যাচ :D

০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৩

শেয়ারঃ
0 3 0

সাধারণতঃ আমরা সবাই যেকোনকিছু ডাউনলোড করার জন্য বিভিন্ন রকমের ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে থাকি। পৃথিবীতে অনেক রকমের ডাউনলোড ম্যানেজার আছে। তন্মধ্যে সবচাইতে বিখ্যাত এবং কার্যকরী ডাউনলোড ম্যানেজারটির নাম হল "Internet Download Manager"। আমরা সবাই এটাকে সংক্ষেপে "IDM"ও বলে থাকি। ডাউনলোড ম্যানেজারের ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। এই ব্লগে অনেকেই এই ব্যাপারে অনেককিছু বলেছেন।

ব্লগে আমি অনেককেই IDM ব্যতিত আরেকটি ডাউনলোড ম্যানেজারের খোঁজ করতে দেখেছি। সেটা হল স্পীডবিটের "Download Accelerator Plus"। যেটাকে সংক্ষেপে "DAP"ও বলা হয়ে থাকে।

আসলে, আমরা একটা জিনিস ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে পড়ি। যেমন, আমাদের মাঝেই অনেকেই আছেন, যারা DAP ব্যবহার করে থাকেন। কিন্তু আমরা যদি তাদেরকে বুঝাই যে, IDM হল সবচাইতে ভালো ডাউনলোড ম্যানেজার, তাহলে কাজ না-ও হতে পারে। কারণ, যে নিজে যেটা ব্যবহার করে থাকে, সেটা তার কাছে শ্রেষ্ঠ হিসেবেই গণ্য হয়ে থাকে। কিংবা হয়তো আমি এটার মাঝে এমন কিছু দেখেছি, যার জন্য আমি এটা ছাড়তে পারছি না। তাই এটাই আমার কাছে শ্রেষ্ঠ।

এই দুইটি ডাউনলোড ম্যানেজারের একটিও ফ্রি নয়। ফ্রি ডাউনলোড ম্যানেজার অনেক আছে। "Free Download Manager" নামে একটি ডাউনলোড ম্যানেজার আছে। "Orbit Downloader", "Flashget" ইত্যাদি ইত্যাদি নামে অনেক ডাউনলোড ম্যানেজার আছে। কিন্তু উপরে উল্লেখিত ডাউনলোড ম্যানেজার দুটি ফ্রি না হওয়ার কারণে আমরা বেশিদিন ব্যবহার করতে পারি না। IDM এর ট্রায়াল ভার্সনের মেয়াদ হল ৩০/১৫ দিনের। DAP এরও লিমিটেশন আছে। তবে অনেকদিনের। কিন্তু এই মূহুর্তে আমার ঠিক মনে পড়ছে না।

তো, এই ব্লগেরই অনেকে DAP ও ব্যবহার করেন। আমার আজকের এই পোষ্টটি আসলে তাদেরই জন্য। কারণ, IDM নিয়ে কিছু বলার মত আমার নেই। সবাই বলে ফেলেছেন। IDM নিয়ে এই ব্লগে অসংখ্য পোষ্ট আছে। কিন্তু DAP নিয়ে কোন পোষ্ট আজ অব্দি আমার চোখে পড়েনি। IDM এর নতুন কোন আপডেট বের হলে সেটার আপডেটেড ভার্সন আমরা সকলেই পেয়ে যাই। বেশিরভাগ ক্ষেত্রে এই ব্লগেই অনেকের পোষ্টে পাওয়া যায়। কিন্তু যারা DAP ব্যবহার করেন, তারা পান না। আমার এই পোষ্টটি তাই মূলত তাদেরই জন্য। IDM ব্যবহারকারী-ব্যবহারকারিনীদের জন্যও কয়েকটি জিনিস আছে। আশা করি, আপনাদের ভালো লাগবে।

উল্লেখ্য, আমার দেয়া লিংকের সবগুলোই ফুল ভার্সন।


শুরু করছি "Download Accelerator Plus" দিয়ে। আমি সবসময় এটাকে "DAP" বলেই সম্বোধন করব। "Internet Download Manager" এর ক্ষেত্রে শুধু "IDM" বলব। :)



"Download Accelerator Plus 9.3.0.4"


আমি যে DAP লিংক আপনাদেরকে দিচ্ছি, এটার ভার্সন হল 9.3.0.4। এটাই খুব সম্ভবতঃ এখন পর্যন্ত DAP এর সর্বশেষ ভার্সন হিসেবে আছে। এটির সাথে একটি প্যাচ(Patch) ফাইল আছে। ইনষ্টল করার পর কিভাবে প্যাচ ফাইল কাজে লাগাতে হয়, সেটা সবারই জানা আছে। এই প্যাচ ফাইলটি DAP 9.x.x.x এর পরের সকল ভার্সনে কাজে করবে। কাজেই নো চিন্তা। নির্দ্দিধায় ব্যবহার করতে থাকুন "Download Acceleraror Plus"!! B-) নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন। উল্লেখ্য, *.rar ফরম্যাটে জিপ করা এই ফাইলটির সাইজ হল মাত্র ১০.৯৭ মেগাবাইট।

[link|http://www.mediafire.com/?obgljjtziyw|"Download Accelerator Plus 9.3.0.4"

বিঃদ্রঃ *.rar ফরম্যাটের ফাইল আনজিপ করতে হলে যদি উইনরার দরকার হয়, তাহলে ফুল ভার্সনের জন্য নিচের লিংকে ক্লিক করুন। অ্যাকটিভেট করাই আছে। শুধুমাত্র ইনষ্টল করে নিলেই হবে।

"Winrar 3.90 full activated"




"Internet Download Manager v5.18 Build 3"


"Internet Download Manager v5.18 Build 3" হল IDM এর এই সময় পর্যন্ত সর্বশেষ ভার্সন। আমি আপনাদেরকে এইখানেও প্যাচসহ ফাইলই ডাউনলোড করার লিংক দিচ্ছি। তবে কিছু ব্যাপার আছে। কারণ, আমি কয়েক ধরনের আইডিএমের ডাউনলোড লিংক দিচ্ছি। যেমন, Portable, Full(Final), Multilingual ইত্যাদি ইত্যাদি। আবার এই তিন ধরনের এবং আরও দুই ধরনের আইডিএমসহ(Retail Version and Full Version) "Internet Download Manager v5.18 Build 3. 5 in 1" নামে শুধুমাত্র একটি ফাইলের মাঝেই সবগুলো দিয়েছি। আপনি ইচ্ছে করলে আলাদা আলাদা ভাবে ডাউনলোড করতে পারেন। আবার শুধুমাত্র একটি ফাইল ডাউনলোড করেই সবগুলি পেতে পারেন।

সবগুলি প্যাচই কিন্তু IDM এর সকল ভার্সনেই কাজ করবে।

এইখানের ডাউনলোড ফাইলগুলোও *.rar ফরম্যাটে জিপ করা আছে।

আলাদাভাবে ডাউনলোড করার জন্য নিচে দেয়া লিংকগুলোতে ক্লিক করুন।


1: Internet Download Manager 5.18 Build 3. Full & Final. ফাইল সাইজঃ ২.৯৮ মেগাবাইট।

2: Internet Download Manager 5.18 Build 3. Multilingual. ফাইল সাইজঃ ৩.২৬ মেগাবাইট।

3: Internet Download Manager 5.18 Build 3. Portable. - ফাইল সাইজঃ ৫.৯২ মেগাবাইট।


উপরের সবগুলি এবং আরও দুই ধরনের(Retail Version and (just)Full Version) IDM ফাইল একসাথে ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন। এই ফাইলটির সাইজ ১৮.৪৭ মেগাবাইট। এই ফাইলটিও *.rar ফরম্যাটে জিপ করা আছে।

1: Internet Download Manager v5.18 Build 3. 5 in 1.



আসলে, আমরা সবাই শুধুমাত্র "Full & Final, Portable Version" গুলিই ব্যবহার করে থাকি। বাকিগুলোর কোন প্রয়োজন হয়না। আবার অনেকে আছেন, যারা "Multilingual, Retail Version" ব্যবহার করতে পছন্দ করে থাকেন, যদিও তেমন কোন পার্থক্য নেই। তাই আমি সবধরনের IDM এর লিংক দিয়ে দিলাম। যার যেটা পছন্দ, সে যেন সেটা নিতে পারেন।


বিঃদ্রঃ *.rar ফরম্যাটের ফাইল আনজিপ করতে হলে যদি উইনরার দরকার হয়, তাহলে ফুল ভার্সনের জন্য নিচের লিংকে ক্লিক করুন। অ্যাকটিভেট করাই আছে। শুধুমাত্র ইনষ্টল করে নিলেই হবে।

"Winrar 3.90 full activated"


আশা করছি, আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে!!! :) :)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডাউনলোড ম্যানেজার ;
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৪৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫৮
সবাক বলেছেন:
বস! লিংকে দেখি ভাইরাস এলার্ট দেয় :(

আমি এভাস্ট ইউজ করি।
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: খাইচে, কুনটার লিংকে? অ্যাভাষ্ট তো আমিও ইউজাই!!! :-/ :-/ :-/

২. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৪
ফালতু মিয়া বলেছেন: প্রিয় করে রাখলাম, পরে নামাব, কাজে লাগবে।
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: :) :) :)

৩. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
অমিত হাসান বলেছেন: “লেটেষ্ট ফুল ভার্সন উইথ প্যাচ” – আর কত পাইরেসীর প্রসার করবেন। এইসব প্যাচ-এর মধ্যে ভাইরাস থাকে। আর যখন আপনার পিসিতে ভাইরাস ধরবে তখন আপনিই লাফাইবেন।
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: পাইরেসির প্রচার তো আর সাধে করি না। পাইরেসি খারাপ, এটা আমি নিজে যেমন জানি, তেমন বলিও। পারলে সকল ক্ষেত্রে পাইরেসি রোধ করা দরকার। ক্ষেত্রবিশেষে নয়।

৪. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
ফালতু মিয়া বলেছেন: সবাক বলেছেন: বস! লিংকে দেখি ভাইরাস এলার্ট দেয়
হু কয় কি?

আমি তো কোন এন্টিভাইরাস ব্যবহার করি না। এখন আমার কি হইব?
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: কুনটার লিংকে দিলো?!? আশ্চইয্যের ব্যাফার!!! দেয়ার তো কতা না!

৫. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১০
অমিত হাসান বলেছেন: @ ফালতু মিয়া - প্যাচ-এর মধ্যে ভাইরাস আছে।বিনা পয়সায় ব্যবহার করতে হলে তো একটু রিস্ক নিতেই হবে।
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: দুঃখিত। কোথাও ভুল হচ্ছে। শুধু আমার অ্যান্টিভাইরাস নয়, আপনাদের লিনাক্সও বলছে, এই ফাইলে কোন ভাইরাস নেই। তাহলে? কোনটা ভুল?

৬. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
সবাক বলেছেন:
Internet Download Manager 5.18 Build 3. Multilingual.

আর শেষ টাতে


আমি এ দুইটাই ট্রাই করছি।


তয় ডাউনলোড হইছে। :)
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: তাহলে আপলোড করার পরে ভাইরাস ধরেছে। আমি গ্যারান্টি দিতে পারি।

৭. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
দূরের মানুষ বলেছেন: ধুর প্যচট্যচ পি সি তে ঢুকালেই ভাইরাস এলার্ট দ্যায়। আসলে প্যাচকেই ভাইরাস হিসাবে রিপোর্ট করা আছে। ইগনর করেন।

প্লাস দিলাম। ল্যাপিতে প্যাচটা খুজে পাচ্ছিলাম না।
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: কোনটার প্যাচ?

৮. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
আকাশ_পাগলা বলেছেন: আপনার সব পোস্টে কমেন্ট করি না, কিন্তু আমি আপনার সব পোস্টই দেখি। শেষ যারা দেখেছেন, সেটা চেক করলেই কিন্তু দেখবেন আমাকে।

যাউক, একটা প্রশ্ন ছিল বইলা এইটা তে কমেন্ট করলাম। মাল্টিলিঙ্গুয়াল আর রিটেইল ভার্শন দিয়া কী করে? এগুলার কাম কী?
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

লেখক বলেছেন: আপনি যে আমার ব্লগে আসেন, সেটা আমি জানি। মন্তব্য করাটাই সবকিছু নয়। :) :)

মাল্টিলিঙ্গুয়াল এবং রিটেইল কথার মানে যেমন, কাজও অনেকটা তেমন। বেশি কিছু না।

৯. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
দূরের মানুষ বলেছেন: ফুল ফাইনাল।

আমারটাতো এলার্ট দেয়নি। কারন আমার কোন এন্টিভাইরাসই নাই।

সবাকের কথা বলছিলাম........।
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৩

লেখক বলেছেন: হুমম..... :)

আমি সবসময় অনেকভাবে ভাইরাস স্ক্যান করে তারপর ফাইল আপলোড করি। কাজেই আমি নির্দ্দিধায় বলতে পারি, যদি কোন ফাইলে ভাইরাস পাওয়া যায়, সেটা আমার হাত দিয়ে পাচার হয়নি। আপলোড করার সময় কিংবা আপলোড করার পরে নেট থেকে ধরেছে।

১০. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:২৭
শয়তান বলেছেন: ওয়ারেজ আইটেম সতীস্বাব্ধী থাকবো কেমনে লোকজন আশা করে :)
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩১

লেখক বলেছেন: এইগুলা ওয়ারেজ আইটেম নহে শয়তান মহাশয়। ;) ;)

১১. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
মুকুট বলেছেন: ভুয়া, আমার আগের ৫.১৪ টা নষ্ট হলো, নিজে শিওর না হয়ে পোষ্টানো ঠিক না :(
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪২

লেখক বলেছেন: শিওর না হয়ে পোষ্টানোর প্রশ্নই আসে না। আমি শিওর হয়ে তবে পোষ্ট দিয়েছি। বিশ্বাস করা-না করা আপনাদের ব্যাপার।

আপনি কোনদিক থেকে ভুয়া বলছেন, সেটা জানালে ভালো হত।

১২. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৭
অমিত হাসান বলেছেন: @ নির্ভয় নির্ঝর - আপনার আপলোড করার পর নেট থেকে ভাইরাস ধরেছে!!! ভালই খোঁড়া যুক্তি দিয়েছেন।
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০

লেখক বলেছেন: খোঁড়া যুক্তি দেয়ার কোন কারণ আমার নেই। যা সত্যি, সেটাই বলেছি। নাকি সবকিছুই অসম্ভব?

০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: ভালো কথা, উবুন্টু এবং লিনাক্স মিন্ট কেন এটাকে ভাইরাস বলে ডিটেক্ট করল না? বলুন তো? খুব জানতে ইচ্ছে করছে। :) :)

এবং "লিংক"এ ভাইরাস!!!!

১৩. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
নির্ভয় নির্ঝর বলেছেন: সকলের উদ্দেশ্যে বলছি। যদি মনে হয়, আইডিএম এর প্যাচ ফাইলে ভাইরাস আছে, তাহলে নিচের দেয়া লিংক থেকে শুধুমাত্র প্যাচ ডাউনলোড করে নিন।

http://www.mediafire.com/?znimrqetdtz
১৪. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৮
অমিত হাসান বলেছেন: @ নির্ভয় নির্ঝর - উবুন্টু এবং লিনাক্স মিন্ট-এ উইন্ডোজ এর সফটওয়ার যে চলে না তা আশা করি আপনার ভালোভাবেই জানা। সুতরাং উইন্ডোজ এর জন্য তৈরী ভাইরাস উবুন্টু এবং লিনাক্স মিন্ট-এ অকার্যকর। পাইরেসী বন্ধ করে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম উবুন্টু এবং লিনাক্স মিন্ট ব্যবহারের আহবান জানাই।
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৪

লেখক বলেছেন: আপনি কি বললেন, সেটা আপনি নিজে বুঝতে পেরেছেন তো? অন্য কেউ হলে জিজ্ঞাসা করত না, কিন্তু আমি আপনাকে ১ম এবং শেষবারের মত জিজ্ঞাসা করছি।

১৫. ০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২১
মুকুট বলেছেন: প্যাচ কাজ করে না ভাই, আমি আবার ৫.১৭এ ব্যাক করলাম :(
০৯ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: উপরে আলাদা করে প্যাচের লিংক দিয়ে দিয়েছি। সেখান থেকে ডাউনলোড করে নিন। এটা কাজ করবেই করবে। :) :)

১৬. ১৩ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩০
মাহিন আহমেদ বলেছেন: প্রিয় করে রাখলাম, পরে নামাব, কাজে লাগবে।
১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ। :)

১৭. ২৪ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৮
মাহিন আহমেদ বলেছেন: Dap এর জন্য যে প্যাচ দিয়েছেন তা কিভাবে ব্যবহার করব তা যদি বলতেন অনেক ভাল হতো। আমি তো করতে পারছি না।
প্যাচ টা ডাবল ক্লিক করলেই DAP.exe কে target file বলে।তারপর কি করতে হবে বুঝতে পারছিনা। :(
১৮. ০১ লা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৪
মাহিন আহমেদ বলেছেন: আমি রোজ check করি আপনি ans করেছেন কিনা। :((
১৯. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
আকাঙ্খা বলেছেন: মাহিন আহমেদ @ নির্ভয় নির্ঝরকে লগইন ব্যান করা হয়েছে, ১৯ নভেম্বর থেকে উনি লগইন ব্যান। ঘটনা জানেন না? :(
২০. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
আকাঙ্খা বলেছেন: মাহিন আহমেদ @ আপনার সমস্যার জন্য উনার সাথে মেইলে যোগাযোগ করতে পারেন। মেইল অ্যাড্রেস উপরেই ব্লগের হেডিং-এ দেওয়া আছে।
তবুও আমি এখানে আপনার সুবিধার্থে তুলে দিলাম। :)
২১. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৪৯
স্বাধীনতার বার্তা বলেছেন: কোন দুঃখে সবাই ক্র্যাক কর সফটওয়্যার করে???
উত্তরঃ টাকা দিয়ে যে সফটওয়্যার কেনা লাগে তা অনেক ভালো সার্ভিস দেয়।
আমার উত্তরঃ ভুয়া কথা। ওপেন সোর্সের উপরে কিছু নাই।

:) /:) /:)
২২. ০৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩২
িট.িমম বলেছেন: আগে প্রিয়তে তারপর দেখাযাবে।

 

মোট সময় লেগেছে ১.০৩৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি খুঊঊঊব অলস। আমি সবচাইতে ভালবাসি ঘুমাতে। ভালবাসি গান শুনতে, মুভি দেখতে। ভালবাসি খেলতে, খেলা দেখতে। আমি খুব স্বাধীনচেতা স্বভাবের।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই