আমি একজন নতুন ব্লগার। সামহোয়ারের নিয়ম কানুন কিছুই বুঝতে পারছি না। রেজিস্ট্রেশানের পরে একটি পোস্ট দিয়েছিলাম। তারপরে বেশ কিছুদিন ব্যস্ততা থাকার দরুন পোস্ট দেয়া হয়ে উঠেনি। গত দুই দিনে দুটো পোস্ট করলাম, কিন্তু ব্লগার পরিসংখ্যানে দেখাচ্ছে পোস্ট সংখ্যা একটি। এদিকে আমার ব্লগে ঐ দুটো পোস্ট ঠিকই দেখতে পাচ্ছি।
আরেকটা ব্যাপার মডারেশান স্ট্যাটাস দেখাচ্ছে, আপনি একজন সাধারন ব্লগার, আপনি একজন বিশ্বাসযোগ্য ব্লগার হতে চাইলে, আপনার মোবাইল নম্বর সত্যায়িত করে নিন বা এই লিংকে চাপ দিন।
আমিতো প্রবাসে থাকি, কিভাবে মোবাইল নম্বর সত্যায়িত করা সম্ভব?
কোনো লিংকও তো দেখতে পাচ্ছি না।
একমাস হয়ে গেছে তবুও প্রথম পাতায় একসেস পেলাম না।
সামহোয়ারের এই ব্যাপারগুলো কিছুতেই বুঝতে পারছি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

