If you donot see bangla, download: http://www.omicronlab.com/avro-keyboard-download.html

আমেরিকান রোজা, এবং আমেরিকান ঈদ
১৫ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৭
প্রায় মাস দুয়েক হতে চলল ভার্জিনিয়াতে এসেছি, কিন্তু নানান কারণে মনে হচ্ছে যেন বছর খানেক পেরিয়ে গেছে। শুরুর দিকের ধাক্কা সামলে এখন সবকিছু মোটামুটি একটা নিয়ন্ত্রণের মধ্যে এসে গেছে। যেমন, ডিম ভাজার সময় উল্টোতে গিয়ে এখন আর গুড়ো হয়ে যাচ্ছেনা, ২৪ ঘন্টা কারেন্ট থাকাটাকেই এখন স্বাভাবিক বলে মনে হচ্ছে, ইংরেজিতে...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯৭৮বার পঠিত
ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া- আমার ইউনিভার্সিটি
০৭ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৭
আমেরিকায় যখন পৌঁছি, তখন গভীর রাত। বাংলাদেশে থাকতেই গুগল আর্থের সাহায্যে নিখুঁত ক্যালকুলেশন করে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের কাছাকাছির মধ্যে অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম। পৌঁছার পর তাই সে রাতেই ইচ্ছে করছিল একবার ইউনিভার্সিটি থেকে ঘুরে আসি। বাকিদের বলার পর কেউ তেমন কোন আগ্রহ দেখালো না। 'কাছেই যখন, তখন একবার ঘুরে আসলে কেমন হয়?',...
- ২৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১২১৫বার পঠিত
ভার্জিনিয়ার পথে
২৬ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৪৯
মা-বাবার দোয়া, পকেটে হাজার তিনেক ডলার, কাঁধে ল্যাপটপ, হাতে সবুজ পাসপোর্ট, চোখে-মুখে আতঙ্ক, আর বুক ভর্তি স্বপ্ন নিয়ে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটটিতে চেপে বসলাম ১৫ই অগাস্ট দিবাগত রাত সাড়ে ন'টায়। খুব মিস্টি হাসি দিয়ে এয়ার হোস্টেসরা সকলকে অভ্যর্থনা জানিয়ে প্লেনের ভেতর ঢোকাচ্ছিল। আমি ১ নং গেট দিয়ে প্লেনে ওঠার আগ পর্যন্ত...
- ৪১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩১২বার পঠিত
আমার লাস্ট লেকচার
১২ ই আগস্ট, ২০০৮ রাত ১:০৮
গত শনিবার ছিল টিচার হিসেবে বুয়েটে আমার শেষ লেকচার। ইচ্ছাকৃত ভাবেই রেগুলার লেকচারের বদলে আমি এটাকে এক্সট্রা ক্লাস হিসেবে নিয়েছি। টপিকটাও ছিল স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ- টার্ম প্রোজেক্ট বিষয়ক। বরাবরের মত ০৭ ব্যাচের সবাইকে এবার সি প্রোগ্রামিং কোর্সে একটি করে টার্ম প্রোজেক্ট করতে হবে। আমি টার্মের শুরু থেকেই তাদেরকে বলে...
- ১৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১০৫বার পঠিত
আজ ছিল নুহার জন্মদিন।
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ২:১৯
আজ নুহার জন্মদিন। দুদিন ধরে ফোনে এর দাওয়াত পেয়েছি অসংখ্য বার। মাত্র সাত দিন পর ফ্লাইট। এই কদিন বিভিন্ন ছোটখাটো ব্যাপারে ব্যস্ত থাকায় বড় বড় কাজ গুলোতে এ্যাটেন করতে পারছিনা। নুহার জন্মদিনে যাওয়াটা একটা গুরুত্বপূর্ণ কাজ। রাত আটটার সময়ও যাব কি যাবনা এটা ভাবছিলাম। এমন সময় নুহার বাবার ফোন- 'তুই...
- ১৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১৫৭বার পঠিত
ডলার, জোড়াপাতা পাসপোর্ট- সমস্যার কি শেষ আছে?
৩১ শে জুলাই, ২০০৮ রাত ১০:০০
বৃহস্পতিবার অফ ডে, তাই ঘুমোতে হবে বেলা ১২ পর্যন্ত। তাই ৯টা না বাজতেই কেন আমাকে ডাকাডাকি করা হচ্ছে তা বুঝতে পারছিলাম না। চোখ বুজে সেকেন্ড খানিক চিন্তা করার পর বুঝতে পারলাম আজকে পাসপোর্টে ডলার এন্ডোর্স করার কথা। লাফ দিয়ে উঠে পড়লাম। মেলা কাজ- বেশ কয়েকটা ব্যাংক থেকে এজীবনে যত টাকা...
- ২১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯০৮বার পঠিত
জোয়েল কফম্যান- আমার মেন্টর
২৬ শে জুলাই, ২০০৮ রাত ২:১৪
ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়াকে বেছে নেবার আগে ও পরে অনেকের সাথেই কথা বলেছি। ইউনিভার্সিটিটি কেমন? কিসের ওপর রিসার্চ হয়? কি কি ফ্যাসিলিটি দিচ্ছে? জায়গাটা কেমন? আবহাওয়া কেমন? স্কলারশিপের মারপ্যাচ? ইন্টার্নশিপের সুবিধা?- এসব নিয়ে প্রতিটি ডকুমেন্ট ও ইউনিভার্সিটির প্রতিটি পেজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। সেখানকার এ্যালামনি (দেশি-বিদেশি) যার সাথেই পেরেছি তার সাথেই আলাপ...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬০৩বার পঠিত
আজ থেকে আমি আর শুধুমাত্র ব্যাচেলর নই
২৪ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৪
আজ থেকে আমি আর শুধুমাত্র ব্যাচেলর নই, আমার স্ট্যাটাস পাল্টে গেছে। নাহ, বিয়ে করিনি। ওটারতো ইচ্ছে থাকলেও সময় নেই, আর যেদিন সময় আসবে সেদিন বোধহয় আর ইচ্ছে থাকবে না। যাই হোক, আসল কথাটা বলেই ফেলি- আমার মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। আজ থেকে আমি এস.এস.সি, এইচ.এস.সি এবং বি.এস.সি ডিগ্রি ছাড়াও এম.এস.সি...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৬৯বার পঠিত
ব্রুস অলমাইটি
২০ শে জুলাই, ২০০৮ রাত ২:৫০
রুমের টিভিটা প্রতিদিন ঠিক সন্ধ্যার সময় চালু হয়, আর বন্ধ হয় গভীর রাতে। ওটা নিজের মত করে চলতে থাকে, আমি আমার মত কাজ করি। মাঝে মাঝে একটা চ্যানেলকে রেস্ট দিয়ে অন্যটাকে সুযোগ করে দিই। আজ রাতে প্রথমবারের মত অনলাইনে টপকোডার সিংগেল রাঊন্ড ম্যাচ খেলতে বসেছিলাম। টিভি যথারীতি চালু। ২৫০ পয়েন্টের...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৯৯বার পঠিত
আর কত কেনাকাটা?
১৮ ই জুলাই, ২০০৮ দুপুর ১:০৪
অনলাইনে হোক আর সামনা সামনি, যাদের সাথেই দেখা হচ্ছে সবারই একই প্রশ্ন- 'কী প্রিপারেশন কেমন? কেনাকাটা সব শেষ?' সবাইকে একই উত্তর দিচ্ছি- 'কেনাকাটা শেষ না- তবে টাকা সব শেষ।' কথা সত্য। বিশাল বিশাল লিস্ট করে, কঠিন বাজেট করে, দিনের ব্যস্ততার ফাঁকে প্রায় প্রতিদিনই ছুটে যাচ্ছি এলিফ্যান্ট রোড, বঙ্গ কিংবা নিঊমার্কেটে।...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৮৩বার পঠিত




