আমার প্রিয় পোস্ট

সকল প্রশংসা বিশ্ব পালনকর্তা আল্লাহর জন্য সমর্পিত।

ফিনল্যান্ডে উচ্চশিক্ষা

১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:১৩

শেয়ারঃ
0 1 0


ইউরোপের যে দুটো দেশে টিউশন ফি ছাড়া পড়াশোনা করা যায় তার মধ্যে ফিনল্যান্ড অন্যতম।

যেসব ডিগ্রি অর্জন করা যেতে পারেঃ ক) ব্যাচেলর ডিগ্রি খ) মাস্টার ডিগ্রি গ) ডক্টরাল ডিগ্রি বা পিএইচডি ডিগ্রি

সেমিস্টারঃ ১· অটাম সেমিস্টারঃ আগস্ট থেকে ডিসেম্বর।
২· স্প্রিং সেমিস্টারঃ জানুয়ারি থেকে জুলাই

ভাষাঃ
ফিনল্যান্ডের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ফিনিশ ভাষায় পড়াশোনা করতে হয়। সে জন্য বিদেশি শিক্ষার্থীদের ফিনিশ বা সুইডিশ ভাষার ওপর ভালো দক্ষতা থাকতে হবে। তবে এ ক্ষেত্রে প্রাথমিক জ্ঞান হিসেবে ইংরেজি জানা জরুরি।

যেসব বিষয়ে ভর্তি হতে পারেনঃ

আর্ট হিস্টরি, মেডিকেল ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, পাবলিক হেলথ, স্পেস রিসার্স, ক্রিয়েটিভ রাইটিং, মিডিয়া স্টাডিজ, নর্থ আমেরিকান স্টাডিজ, বায়োকেমিস্ট্রি, ফুড কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, ইকোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োডাইভারসিটি, অর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল, অ্যানালাইসিস, ডেভেলপমেন্ট স্টাডিজ, ওর্গানিক কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল বায়োলজি, ইলেকট্রনিকন ইনফরমেশন টেকনোলজি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, প্যাথলজি, ইত্যাদি।

ভর্তির আবেদন প্রস্তুতিতে যা করতে হবেঃ

ফিনল্যান্ডের যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক সেই বিশ্ববিদ্যালয়ের আবেদনপত্র তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। অবশ্য কোনো কোনো ভার্সিটির অনলাইনে আবেদন করার সুবিধা রয়েছে। এ ছাড়া ফিনল্যান্ডের নির্ধারিত কার্যালয় থেকেও আবেদনপত্র পাওয়া যাবে। সব কাগজপত্রসহ যথাযথ আবেদন করার পর ভিসা পেতে প্রায় বছর খানেক সময় লাগে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে শিক্ষাগত সব ডকুমেন্টসহ মার্কশিট, আবেদনপত্রের ফি পরিশোধের রসিদ, আইইএলটিএর টেস্টের ফলাফল, পাসপোর্টের ফটোকপি, স্পনসরের কাছ থেকে প্রাপ্ত আর্থিক দায়দায়িত্বের চিঠি ও পাসপোর্ট সাইজ ছবি। এখানে উল্লেখ্য, প্রয়োজনীয় সব কাগজপত্র অবশ্যই ইংরেজিতে হতে হবে।

কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ঠিকানাঃ

1. Helsinki University Of Technology: Web: http://www.tjj.fi
2. University Of Turku: Web: http://www.utu.fi
3. University Of Tampere: Web: http://www.uta.fi
4. Satakunta University Of Applied Science: Web: http://www.samk.fi
5. University Of Oulu: Web: http://www.oulu.fi
6. Abo Akademi University: Web: http://www.abo.fi

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফিনল্যান্ড ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:১৮
সাঈফ শেরিফ বলেছেন: হেলসিংকির রেডিও ল্যাব পৃথিবীর সেরা রেডিও ল্যাবের একটি।
২. ১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২৭
সাইফ ইমাম বলেছেন: ভালো লাগলো। প্রিয় পোস্টে নিলাম, ++++
১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩. ১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩১
তুতুষার বলেছেন: স্পন্সর বলতে এখানে কি বোঝায়? কিভাবে এটা ম্যানেজ করা যাবে?
৪. ১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৯
অমিত০৯৭ বলেছেন: ফিনল্যান্ড,নরওয়ে,সুইডেন,জার্মানী এসব দেশে এখনো বিনে পয়সায় পড়াশোনা করার সুযোগ রয়েছে। সমস্যা হচ্ছে:

১।এসব দেশে তাদের নিজস্ব ভাষা রয়েছে এবং সর্বক্ষেত্রেই তাদের ভাষা ব্যবহৃত হয়। ফলতঃ টি/এ পাওয়া খুব কষ্ট এমনকি কিছু ক্ষেত্রে প্রায় অসম্ভব হয়ে পরে।
২।ভাষাগত সমস্যার কারণে তথাকথিত অড জবস পাওয়ার সুযোগও সীমিত ।
৩।চাকরি পাওয়ার ভিত্তিতে এখানে থাকার পারমিশান কিছু ক্ষেত্রে পাওয়া যায়। বেশিরভাগ সময়ই ফিরে আসতে হয় অথবা রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করা লাগে।

এ নিয়ে পরবর্তীতে লেখার ইচ্ছা রইলো।
৬. ১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১৫
ধ্রুবমেঘ বলেছেন: ভালো লাগলো। ভবিষ্যতে আরো ভালো লিখা আশা করছি।
প্লাসাইলাম।
৭. ১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২১
সবুজ বলেছেন:
ভাল টপিক দিছেন।
আপনি কি ফিনল্যান্ডে পড়েছেন?
১৩ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:২৮

লেখক বলেছেন: না ভাই। আমি আইইউটিতে পড়ছি।

৮. ১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১০
সততার আলো বলেছেন: ধন্যবাদ। প্রিয়তে রাখলাম।
৯. ১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:১৮
আকাশনীল বলেছেন: সুন্দর করে গুছিয়ে লিখেছেন, ভাল লাগল
১০. ১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:০২
সাইফ শামস বলেছেন: আমাদের দেশ অর্থনীতিতে ততোটা শক্তিশালী না হলেও বছরে বিশাল সংখ্যক ছাত্রদের প্রায় বিনা পয়সায় স্নাতোক ডিগ্রি দিচ্ছে। কিন্তু সে অনুপাতে মান সম্পন্ন চাকুরি নাই। আবার শিক্ষার আন্তর্জাতিক মান অনুসরন না করা ও স্বীকৃতি না থাকায়, আমাদের মেধাবী ছাত্ররা দেশের বাইরে চাকরী করতে পারছে না। তাই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার বিকল্প নাই। আমার মতে, আমাদের উচিত যত বেশী সংখ্যক সম্ভব ছাত্রদের বিদেশে যেতে উৎসাহিত করা।

লেখককে ধন্যবাদ এমন একটি গঠনমুলক বিষয়ে লেখার জন্য। অসলোতে আসার নিমন্ত্রন থাকল।

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৮:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

১১. ১৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
সবুজ বলেছেন:
আই ইউ টি 'ত ভাই জটিল জায়গা।

 

মোট সময় লেগেছে ০.৯৯০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তোমাদিগকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ,জীবন ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করিব। তুমি শুভ সংবাদ দাও ধৈয্যশীলগণকে যাহারা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ