somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুৎ সাশ্রয়ের ''এক্সক্লুসিভ'' কিছু টিপস

১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদ্যুৎ আমাদের মৌলিক চাহিদার একটি । আমাদের বিদ্যুতের ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে। আবার লোড শেডিং আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। সুতরাং আমরা কি করতে পারি?

গ্রাহক প্রান্তে বিদ্যুৎ পৌঁছাতে খরচ প্রতি ইউনিট প্রায় সাড়ে পাঁচ টাকা কিন্তু গ্রাহক পরিশোধ করে প্রতি ইউনিট গড়ে সাড়ে তিন টাকা, সুতরাং প্রতি ইউনিটে লোকসান দুই টাকা।
আমরা যদি মিতব্যয়ীতার সহিত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করি, আমরা আমাদের বিদ্যুৎ বিল ২০% সাশ্রয় করতে পারি।

আবার আমাদের গৃহস্থালী যন্ত্রপাতির আয়ুস্কালও বৃদ্ধি পায়, লোড শেডিং কমে আসবে এবং সামগ্রীকভাবে দেশ লাভবান হবে।

বিদ্যুৎ বিল এর হিসাব:

একটি ১০০ ওয়াটের বাল্ব ১০ ঘন্টা ব্যবহার হলে ১ কিলোওয়াট আওয়ার বা ১ ইউনিট বিদ্যুৎ ব্যয় হয়। আবাসিক ১ ইউনিট গ্রাহকের খরচ ৩.৬২ টাকা এবং বানিজ্যিক ১ ইউনিট গ্রাহকের খরচ ৬.১০ টাকা (ভ্যাটসহ)।

বৈদ্যুতিক সামগ্রীর বিদ্যুৎ ব্যবহার:

১টি ১০০ ওয়াট সাধারন বাল্ব ১০ ঘন্টা ব্যবহারে ১ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, সেখানে সমবিদ্যুৎ খরচে ১টি ৩২/৩৩ ওয়াট “সি এফ এল” বাতি একই উজ্জলতায় ৩০ ঘন্টা আলো দেয় ।

একইভাবে ১ টি ৬০ ওয়াট সাধারন বাল্ব ১৬ ঘন্টায় ব্যবহারে ১ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, সেখানে ১টি ২২ ওয়াট “সি এফ এল” একই উজ্জলতায় সমবিদ্যুৎ ব্যবহারে ৪৫ ঘন্টা আলো দেয়, ফলে কমপক্ষে ৬৬% বিদ্যুৎ সাশ্রয় হয়।

একটি ৪ ফিট টিউব লাইট-এ সাধারন ব্যালাষ্ট ২১ ঘন্টা ব্যবহারে ১ ইউনিট বিদ্যুৎ খরচ হয়, সেখানে একই টিউব লাইটে ইলেকট্রনিক্স ব্যালাষ্ট সমবিদ্যুৎ খরচে একই উজ্জলতায় ২৯ ঘন্টা আলো দেয়।

১টি টিভি, ফ্রিজ ও কম্পিউটার ১০ ঘন্টা ব্যবহারে ১ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।

১টি সাধারন ফ্যান ১৪ ঘন্টা ব্যবহারে ১টি ইউনিট বিদ্যুৎ খরচ হয় কিন্তু এয়ারকন্ডিশন (এসি) ব্যবহারে একই বিদ্যুৎ খরচ হয় মাত্র আধা ঘন্টায় ।

একই সাথে ১টি গীজার (পানি গরম করে) ৩০ মিনিট ব্যবহারে ১ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।

৭৫% পাওয়ার ফ্যাক্টর সম্পন্ন এক অশ্ব শক্তি ক্ষমতার পানির পাম্প এবং ১টি সাধারন বৈদ্যুতিক ইস্ত্রিতে ১ ঘন্টায় ১ ইউনিট বিদ্যুৎ খরচ হয়।


সাধারন বাল্ব সি এফ এল কিভাবে বিদ্যুৎ ও টাকা সাশ্রয় হবে:

যখন আপনার বিদ্যুৎ ব্যবহার প্রয়োজন নাই বা ঘরের বাইরে যাবেন তখন লাইট, টিভি, কম্পিউটার, ফ্যান সুইচ বন্ধ রাখুন । ‘সুইচ বন্ধ না করা’, একটি সাধারন ভুল যাহা আমরা প্রায় করি ।

ঘরের মধ্যে যথাসম্ভব সূর্যের আলো ব্যবহার করুন, দেওয়ালেও হালকা রং-এর ডিসটেম্পার-এ উজ্জল আলো বেশী প্রতিফলিত হয়। সাধারন বাতি সস্তা, কিন্তু ইহা তাপমাত্রা সৃষ্টিতে ৯০% বিদ্যুৎ খরচ করে এবং ১০% বিদ্যুৎ খরচ হয় আলো ছড়াতে। এতে আমাদের পরিবেশ গরম হয়। তখনই “সি এফ এল” বাতি বা এনার্জি সেভিং বাতি ব্যবহার সঠিক লাভজনক। বাজারে সবধরনের “সি এফ এল” বাতি পাওয়া যায়। উন্নতমানের (সস্তা নয়) “সি এফ এল” ব্যবহার করুন ।


যদি আপনি টিউব লাইট ব্যবহার করেন তবে চিকন টিউব লাইট ব্যবহার করবেন। ১ টি ৪ ফুট ইলেকট্রনিক্স ব্যালাষ্টের টিউব লাইট প্রায় ৩৪ ওয়াট বিদ্যুৎ খরচ করে কিন্তু ইহা ১০০ ওয়াটের সাধারন বাতির চেয়ে বেশী
আলো দেয়।


দৈনিক বাতি, টিউব লাইট, প্রতিফলক ইত্যাদি পরিষ্কার রাখুন। ইহাতে একই বাল্ব বেশী উজ্জলতার আলো দিবে। সর্বদা যথাসম্ভব কম বাতি ব্যবহার করুন। পড়াশুনার জন্য ঘরে রুম লাইটের পরিবর্তে টেবিল ল্যাম্প ব্যবহার করুন । বাতি , টিউব লাইটের উপর আকর্ষনীয় সেড দেখতে সৌন্দর্য্য হলেও আলোর উজ্জলতা কমায়, তাই বাতির উপরে সেড ব্যবহার হতে বিরত থাকার চেষ্টা করুন । ফ্যান এবং রেগুলেটরের অব্যশই নিয়মিত যত্ন করা প্রয়োজন। প্রশিক্ষিত লোক দ্বারা নিয়মিত সকল বৈদ্যুতিক ওয়্যারিং ও বিশেষ করে গ্রাউন্ডিং পরীক্ষা করবেন। ইহাতে বিদ্যুৎ কম নষ্ট হবে, দুর্ঘটনা কম হবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে ।


একাধিক দরজার ফ্রিজ ব্যবহার করুন। আবার এর এনার্জি ষ্টার রেটিং হইলে ভাল হয়। উন্নত মানের ফ্রিজ-এ একই ঠান্ডার জন্য কম বিদ্যুৎ খরচ হবে। যতদুর সম্ভব ফ্রীজের দরজা কম খুলবেন এবং ভাল বায়ু চলাচলকারী জায়গায় ফ্রিজ, ডিপ ফ্রিজও রাখবেন।

এসি এবং গীজার সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হয়, এসি গড় ব্যবহারে প্রতিমাসে ২০০০ টাকা বা ততোধিক বিদ্যুৎ বিল আসে। যতদুর সম্ভব এসির পরিবর্তে ফ্যান ব্যবহার করবেন। অথবা ফ্যান ও এসি এক সংগে ব্যবহার করবেন। ইহাতে কম বিদ্যুতে রুম ঠান্ডা হবে। প্রতিমাসে এসির ফিল্টার পরীক্ষা, পরিস্কার অথবা পরিবর্তন করবেন। ইহাতে এসির আয়ুস্কাল বৃদ্ধি পাবে। ধুলাযুক্ত ফিল্টার বায়ু প্রবাহে বাধা দেয় এবং বেশী বিদ্যুৎ খরচ হয়।


ওয়াশিন মেশিন ও ডিস ওয়াসার কাপড় অথবা ক্রকারীজ সম্পূর্ন লোডে ব্যবহার হয়, তখন বিদ্যুৎ খরচ কম হয়। কাপড় সূর্যের তাপ অথবা বাতাসে শুকানোর চেষ্টা করবেন। এক সংগে বেশী কাপড় ইস্ত্রি করিলে বিদ্যুৎ ব্যবহার কম হয়। সন্ধা ও রাত্রির প্রথম অংশে পানির পাম্প, ইস্ত্রি, এয়ারকন্ডিশনার, গিজার ইত্যাদি ব্যবহার না করা অথবা সর্বনিম্ন পর্যায় রাখা হলে ঐ সাশ্রয় বিদ্যুৎ দ্বারা কম নিত্য প্রয়োজনীয় কাজ করা সম্ভব ।

সর্বদা কার্য্করী শক্তির বৈদ্যুতিক সাশ্রয়ী যন্ত্রপাতি ক্রয় করবেন।
আসুন বৈদ্যুতিক বিলে অর্থ সাশ্রয় করি এবং আমাদের দেশে বিদ্যুৎ ঘাটতি সমস্যা সমাধানে সহায়তা করি এবং সমৃদ্ধি বাংলাদেশ গড়ি ।

সহায়তা:
energybangla.com
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২২
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×