আমার প্রিয় পোস্ট

সকল প্রশংসা বিশ্ব পালনকর্তা আল্লাহর জন্য সমর্পিত।

৭ বীরশ্রেষ্ঠের পরিচয় - (১ম পর্ব): ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর

০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৪৯

শেয়ারঃ
0 0

ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর (১৯৪৮ - ডিসেম্বর ১৪, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।

সংক্ষিপ্ত জীবনী:

মহিউদ্দীন জাহাঙ্গীর ১৯৪৮ সালে বাবুগঞ্জ থানার রহিমগঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল মোতালেব হাওলাদার।
জাহাঙ্গীর ১৯৬৪ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং ১৯৬৬ তে আই.এস.সি পাশ করার পর বিমান বাহিনীতে যোগদানের চেষ্টা করেন, কিন্তু চোখের অসুবিধা থাকায় ব্যর্থ হন।

১৯৬৭ সালে তিনি পাকিস্তান সামরিক একাডেমীতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। ১৯৬৮-র ২ জুন তিনি ইঞ্জিনিয়ার্স কোরে কমিশন লাভ করেন। ১৯৭১-এ স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার সময় তিনি পাকিস্তানে ১৭৩ নম্বর ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়ানে কর্তব্যরত ছিলেন। মাতৃভূমির স্বাধীনতার জন্য তিনি ছুটে এসেছিলেন পাকিস্তানের দুর্গম এলাকা অতিক্রম করে, প্রাণের ঝুঁকি নিয়ে। ৩ জুলাই পাকিস্তানে আটকে পড়া আরো তিনজন অফিসারসহ তিনি পালিয়ে যান ও পরে পশ্চিমবঙ্গের মালদহ জেলার মেহেদীপুরে মুক্তিবাহিনীর ৭নং সেক্টরে সাব সেক্টর কমান্ডার হিসাবে যোগ দেন।

বিভিন্ন রণাঙ্গনে অসাধারণ কৃতিত্ব দেখানোর কারণে তাঁকে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ দখলের দ্বায়িত্ব দেয়া হয়। স্বাধীনতার ঊষালগ্নে বিজয় সুনিশ্চিত করেই তিনি শহীদ হয়েছিলেন। ক্যাপ্টেন জাহাঙ্গীরকে চাপাইনবাবগঞ্জ জেলার ঐতিহাসিক সোনা মসজিদ আঙিনায় সমাহিত করা হয়।

যেভাবে শহীদ হলেন:

১০ ডিসেম্বর ক্যাপ্টেন জাহাঙ্গীর, লেফটেন্যান্ট কাইয়ুম, লেফটেন্যান্ট আউয়াল ও ৫০ জনের মতো মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের পশ্চিমে বারঘরিয়া এলাকায় অবস্থান গ্রহন করেন। ১৪ ডিসেম্বর ভোরে মাত্র ২০ জন মুক্তিযোদ্ধা নিয়ে বারঘরিয়া এলাকা থেকে ৩/৪ টি দেশী নৌকায় করে রেহাইচর এলাকা থেকে মহানন্দা নদী অতিক্রম করেন। নদী অতিক্রম করার পর উত্তর দিক থেকে একটি একটি করে প্রত্যেকটি শত্রু অবস্থানের দখল নিয়ে দক্ষিণে এগোতে থাকেন।

তিনি এমনভাবে আক্রমণ পরিকল্পনা করেছিলেন যেন উত্তর দিক থেকে শত্রু নিপাত করার সময় দক্ষিণ দিক থেকে শত্রু কোনকিছু আঁচ করতে না পারে। এভাবে এগুতে থাকার সময় জয় যখন প্রায় সুনিশ্চিত তখন ঘটে বিপর্যয়। হঠাৎ বাঁধের উপর থেকে ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সের ৮/১০ জন সৈনিক দৌড়ে চর এলাকায় এসে যোগ দেয়। এরপরই শুরু হয় পাকিস্তান বাহিনীর অবিরাম ধারায় গুলিবর্ষন।

ক্যাপ্টেন জাহাঙ্গীর জীবনের পরোয়া না করে সামনে এগিয়ে যান। ঠিক সেই সময়ে শত্রুর একটি গুলি এসে বিদ্ধ হয় জাহাঙ্গীরের কপালে। শহীদ হন তিনি।





বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর এর সমাধি

সূএ: বাংলা উইকিপিডিয়া

ছবিসূএ : ব্লগার ঝড়ো হাওয়া

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বীরশ্রেষ্ঠ ;
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৩
এম আই এইচ রাজন বলেছেন: চালিয়ে যান ভাই, ভালো লাগল।
০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।
সাথে থাকবেন

৩. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭
শুভ্র নামের ছেলে বলেছেন: পরের লেখাটার সময় আগের লেখার লিঙ্ক দিতে ভুলবেন না কিন্তু
০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০১

লেখক বলেছেন: ঠিক আছে।

৪. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৯
সাইফ হাসনাত বলেছেন: প‌্রিয়তে রাখলাম। প্রত্যক পর্বে সব গুলো পর্বের লিংক রাখবেন... তাহলে অনেক ভালো হবে...
৫. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৭
ওসমানজি২ বলেছেন: গুড জব। চালিয়ে যান। বিজয়ের মাসে বীর শ্রেষ্ঠদের নিয়ে লেখা খুবই ভাল লাগলো।
৬. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৭
পাহাড়ের কান্না বলেছেন: ভাল লাগল। চলতে থাকুক.........
৭. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:১৭
হুলো-বেড়াল বলেছেন: ভাল, বিজয়ের মাসে এমন লেখাই দরকার। তবে রেফারেন্স দিলে মনে হয় আরো ভাল হত।
০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২১

লেখক বলেছেন: মুক্তিযুদ্ধ -উইকি

৮. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৩৫
জোবাইর বলেছেন: ধন্যবাদ, প্রশংসনীয় উদ্যোগ। আগামী পর্বগুলোতে পোস্টের নিচে রেফারেন্স উল্লেখ থাকলে আরো ভালো হবে। চালিয়ে যান।
০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৫

লেখক বলেছেন: মনে ছিল না।দুঃখিত!!

এই পর্বেই রেফারেন্স উল্লেখ করলাম।

০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: চলবে..

১২. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৪৪
ক্যামেরাম্যান বলেছেন: ধন্যবাদ। গর্বভরে স্মরণ করি এই সব বীরদের।
১৩. ০১ লা ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:৫৭
রাগিব বলেছেন: ধন্যবাদ।

সূত্রটি আসলে হবে বাংলা উইকিপিডিয়া এবং [http://muktijuddho.wikia.com/wiki/মহিউদ্দীন_জাহাঙ্গীর|মুক্তিযুদ্ধ উইকিয়া]। মূল সূত্র উইকিপিডিয়া, সেখান থেকে মুক্তিযুদ্ধের তথ্যগুলো মুক্তিযুদ্ধ উইকিয়াতে রেখেছি।


Click This Link
০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

এডিট করে দিলাম।

অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত!!

১৪. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:০৬
ধ্রুবমেঘ বলেছেন: @রাগিব ভাইঃ যদি ভুল না করে থাকি, তবে যতদূর মনে আছে ৭ জন বীরশ্রেষ্ঠ'র জীবনী নিয়ে আপনার লিখা সিরিজ পোস্ট আছে।
@লেখকঃ পোস্টে প্লাস।
০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১২

লেখক বলেছেন:

ধন্যবাদ

১৫. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪২
রাগিব বলেছেন: @ধ্রুবমেঘ - হ্যাঁ, এটা নিয়ে একটা সিরিজ লিখেছিলাম এক সময় (২০০৮ এর ফেব্রুয়ারি-মার্চে)। সবগুলো জীবনী একসাথে রেখেছিলাম এই পোস্টে - Click This Link
১৬. ০১ লা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫৫
ত্রিশোনকু বলেছেন: সুন্দর উদ্যোগ। চালিয়ে যান।
১৭. ০২ রা ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৫০
পুরাতন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)
১৮. ১২ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮
ঝড়ো হাওয়া বলেছেন:
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর এর সমাধির ছবি আছে আমার এই পোষ্টে, প্রয়োজন হলে নিতে পারেন।

Click This Link
১২ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: এডিট করলাম। অনেক ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ২.৯১৫৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি তোমাদিগকে কিছু ভয়, ক্ষুধা এবং ধন-সম্পদ,জীবন ও ফল-ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা অবশ্যই পরীক্ষা করিব। তুমি শুভ সংবাদ দাও ধৈয্যশীলগণকে যাহারা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ