ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন।
দুর্নীতি দমন কমিশনের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির অভিযোগের তদন্ত নিয়ে বিকাল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছে কমিশন। কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান এতে তদন্তের বিষয়ে কথা বলবেন বলে কমিশন কর্মকর্তারা জানান।
দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প পদ্মা সেতুর অর্থ যোগানদাতা বিশ্বব্যাংক পরামর্শক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে গত অক্টোবরে তাদের অর্থায়ন স্থগিত করে।
সরকারের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হলেও বিষয়টি খতিয়ে দেখতে দুদককে দায়িত্ব দেওয়া হয়। অভিযোগের তীর সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দিকে হলেও তিনি বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছেন।
গত সপ্তাহে এক সাক্ষাৎকারে বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবুল হোসেন বলেছেন, তদন্তেই তার নির্দোষিত প্রমাণিত হবে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক ছাড়াও এডিবি, জাইকা এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের অর্থ দেওয়ার কথা রয়েছে।
বিশ্বব্যাংক অর্থায়ন স্থগিতের পর বহু প্রতীক্ষিত এই নির্মাণ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


