সখি ভালবাসা কারে কয়...
০৫ ই জুলাই, ২০০৮ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীলা নিজেকে খুব ঘৃণা করত কারন সে ছিল অন্ধ। দুনিয়ার সবাইকে সে ঘৃণা করত শুধু তার বয়ফ্রেন্ডকে ছাড়া। নীলার জন্য আরিফের ছিল অকৃত্তিম স্বার্থহীন ভালবাসা। নীলার ভাষায় সে যদি শুধু দেখতে পেত তবে সে আরিফকেই বিয়ে করত তা সে যেমনই হোক।
সৌভাগ্যবশত কিছুদিন পর এক ব্যক্তির ডোনেট করা চোখের মাধ্যমে সে তার দৃষ্টি ফিরে পেল। আনন্দে আপ্লুত নীলা তার বাবা, মা, ভাই বোন সবাইকে দেখতে পাচ্ছে এখন। সে খুব খুশি খুউব। এরপর সে আরিফকে দেখল। আনন্দিত আরিফ জানতে চাইল এখন নিশ্চয়ই নীলা......নীলা আরিফকে দেখে হতবাক হয়ে গেল। আরিফও তার মত অন্ধ। সে আরিফকে দেয়া কথা রাখতে পারলনা। অসহায় মর্মাহত আরিফ চলে গেল। কয়েকদিন পর নীলা আরিফের একটা চিঠি পেল যাতে লেখা, ''আমার চোখ দুটোর যত্ন নিও আর ভাল থেকো.......
উপরের পুরো লেখাটার ভেতর হয়ত অসংগতি আছে....এরকম কি হয়....এছাড়া আরও নানা প্রশ্ন। তবে সেগুলো মুখ্য নয় মুখ্য হচ্ছে এর ভেতরকার অর্থটা। ''message''টা....
আসুন তাকেই আরও চিনি যে সত্যিই আমার অনেক চেনা....
বিঃদ্রঃ সংগৃহীত গল্প সামান্য ঘষামাজা করে লেখা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর...
...বাকিটুকু পড়ুনআজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনমৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন