১৪০৫০৬
অনেকদিন ছুঁয়ে দেখি না কাদার কোমলতা
যতোদূরে তোমাদের ভস্মতীর
ছাইমাখাসময় দাঁড়ায় একপাশে
প্লাবন শেষে ছুঁবো সবিশদ কাদাকণাকাশবনশাদা
স্মিত গতকাল আমার ঘরের দেয়ালের ক্ষত
শূন্যতার মতো পরিব্যাপ্ত সুর
এই বিধুরতা তোমাদের খড়ের গাদায়
রাত এনে দিয়েছিলো একদিন রাতের বেলা
পতঙ্গের মতো সাড়া দেয়া দেহ তোমার
ঘোর তমিস্র দিন
অন্ধকারের সৌন্দর্য আলো করে দাঁড়িয়েছিলে
বিদগ্ধকুমোর কাদার কোমলে হাত ডুবিয়েছি
হয়েছি মহানসুন্দর
এখনো রয়েছি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


