কাকডাকারাত আমাকে দেখিয়েছে তা
দেখিয়েছে কাঠবাদামের পাতায় আটকেথাকা শহরের ম্যাপ
কাঠবাদামের পাতা সহজাত লাল
জোছনায় ভিজে যাওয়া প্রিয়তমবালিকার হাতের উঠান
এতো ধুলোধোঁয়াশব্দের কারখানা গাছে শোভা পাবে জেনেছি
আর অতিশয়চিহ্নাবলি সংগ্রহ করেছি চোখের উজ্জ্বলগ্রামে
কারো নামে নয়
নিজেই করেছি রাত্রি যেখানে থামে
যতো লাল ঢেকে দেবো নীলপাহাড়ের গানে
যতো কালো শুষে নেবো অনিল অভিমানে
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


